Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন শ্রমিকের মৃত্যু: যা জানাল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
Share on FacebookShare on Twitter

রমজান উপলক্ষে গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাই-টেক কারখানায় প্রতিদিন প্রায় ১৩ হাজার মানুষ ইফতার করে থাকেন। অন্যদিনের মতো গতকাল রবিবারও প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতার গ্রহণের সময় পাঁচজন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনায় মূল ডাইনিংয়ের বাইরে শরবত জাতীয় পানীয় তৈরি করে পান করেন। এর কিছুক্ষণ পর ওই পাঁচজনের মধ্যে তিনজন অসুস্থবোধ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় আজ সোমবার একটি বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন।

প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার (১৬ এপ্রিল) প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতারের সময় ৫ জন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনায় শরবত জাতীয় পানীয় তৈরি করে পান করেন। এর কিছুক্ষণ পর ওই ৫ জনের মধ্যে ৩ জন অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে ওয়ালটনের মেডিক্যাল টিম তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে কারখানার নিজস্ব অ্যাম্বুলেন্সে করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় ওই তিনজন শ্রমিকের মৃত্যু হয়। পরবর্তীতে আরো একজন শ্রমিক অসুস্থবোধ করলে তাকেও জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুচিকিৎসার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিন সদস্যের এমন মৃত্যুতে ওয়ালটন পরিবার গভীরভাবে শোকাহত। তাদের অকাল প্রয়াণ ওয়ালটন পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। ওয়ালটন কর্তৃপক্ষ উক্ত শ্রমিকদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে কম্পানির পক্ষ থেকে যে খাবার সরবরাহ করা হয়, তা ব্যতিরেকে অন্য খাবার গ্রহণ না করার জন্য ওয়ালটনের সকল সদস্যকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার বিষয়ে অধিকতর তদন্তের জন্য ওয়ালটন কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ ১ দিনের শোক দিবস ঘোষণা করেছে। এ উপলক্ষে আজ সোমবার (১৭ এপ্রিল) কারখানা বন্ধ রাখা হয়েছে।

এদিকে ইফতার খাওয়ার পর অসুস্থ হয়ে ওয়ালটন কারখানার তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অন্য শ্রমিকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় পাবে না অ্যাপল

বাংলাদেশে রাউটার কারখানা স্থাপনে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের শতকোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে রাউটার কারখানা স্থাপনে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের শতকোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ

জিপিএস সুবিধা, এক চার্জে ১৪দিন চলবে স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

কিশোরীর ক্যানসার শনাক্তে সহায়তা করলো স্মার্টওয়াচ

দেখে নিন ফেসবুকে দিনে কত সময় কাটাচ্ছেন
প্রযুক্তি সংবাদ

দেখে নিন ফেসবুকে দিনে কত সময় কাটাচ্ছেন

চাঁদে চালু হচ্ছে ৪জি নেটওয়ার্ক
টেলিকম

৪জি গতির পরীক্ষায় ফেল রবি, জিপি ও টেলিটক

একনজরে দেখে নিন অনর ভি ৪০ লাইট এর স্পেসিফিকেশন
নির্বাচিত

একনজরে দেখে নিন অনর ভি ৪০ লাইট এর স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগ খাতে উৎসে কর ১০ শতাংশ

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
নির্বাচিত

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট
নির্বাচিত

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ এপ্রিল ২০২৩

তিন শ্রমিকের মৃত্যু: যা জানাল ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV