Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গাড়ির তেল খরচ কমাতে যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ মে ২০২৩
গাড়ির তেল খরচ কমাতে যা করতে হবে
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকেই গাড়ির তেল খরচ কমাতে চান। কিন্তু দৈনন্দিন বিভিন্ন কাজে গাড়ির ব্যবহার বেশি হওয়ায় তেলের খরচ কমানো আর হয়ে ওঠে না। তবে কিছু বিষয় মেনে চললে কম তেল খরচ করেও গাড়ি চালানো যায়। ফলে খরচ কমবে।

তুলনামূলক ফাঁকা রাস্তা
গাড়ি বা মোটরসাইকেলের ক্ষেত্রে থ্রটল বা এক্সিলারেটর যত নিরবচ্ছিন্নভাবে চেপে রাখা যাবে, তত তেল খরচ কম হবে। হঠাৎ করে গতি কমবেশি করলে কার্বুরেটরে অতিরিক্ত তেল প্রবেশ করে। ফলে তেল তুলনামূলক বেশি খরচ হয়। ফুয়েল ইনজেকশন (এফআই) ইঞ্জিন সাধারণত জ্বালানিসাশ্রয়ী হিসেবে তৈরি করা হয়ে থাকে। তাই নিরবচ্ছিন্নভাবে গতি নিয়ন্ত্রণ করতে পারলে তেল খরচ কম হবে।

অতিরিক্ত গতি বা হঠাৎ ব্রেক এড়িয়ে চলা
যত গতি, তত ক্ষতি—কথাটি শুধু চালক বা যাত্রীর জন্য নয়, বাহনের জন্যও প্রযোজ্য। মনে রাখতে হবে, দ্রুত গতি বাড়ানোর কারণে গাড়ি বা মোটরসাইকেলের জ্বালানিও বেশি খরচ হয়। অন্যদিকে অতিরিক্ত গতি হঠাৎ করে নিয়ন্ত্রণ করলেও তেল বেশি খরচ হয়। তাই নির্দিষ্ট গতিতে পথ চললে তেল খরচ কম হবে।

শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার
অনেকেই মনে করেন, গাড়ির শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখলে জ্বালানি খরচ কম হয়। কিছু কিছু ক্ষেত্রে এ কথা সত্যি হলেও মহাসড়কে চলাচলের সময় এ কথা সম্পূর্ণ ভুল। কারণ, গাড়ি বাতাসের বিরুদ্ধে সামনে এগিয়ে যায়। এ ক্ষেত্রে জানালা খোলা থাকলে বা হাওয়া প্রবেশের সুযোগ থাকলে গাড়ির গতি রোধ হয় এবং গাড়িকে গন্তব্যে পৌঁছাতে বেশি তেল খরচ করতে হয়। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারে একদম নিম্ন তাপমাত্রা বা লো অপশন ব্যবহার না করে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্যবহার করলে তেল খরচ তুলনামূলক কম হবে।

অতিরিক্ত ওজন বহন
অনেকেই প্রয়োজন ছাড়াই গাড়িতে বিভিন্ন অপ্রয়োজনীয় মালামাল রাখেন। এই অতিরিক্ত মালামাল পরিবহনের জন্য গাড়িকে বেশি শক্তি খরচ করতে হয়। অতিরিক্ত যাত্রীর ক্ষেত্রেও গাড়ির জ্বালানি খরচ বেড়ে যায়। তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত ওজন গাড়িতে বহন না করলে তেল খরচ কম হবে।

চাকার হাওয়া
চাকার ওপর ভর করেই গাড়ি এগিয়ে যায়। তাই চাকায় হাওয়ার পরিমাণ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী রাখতে হবে। প্রতিটি গাড়ির চালকের আসনে দরজার পাটাতনে কোন চাকায় কতটুকু হাওয়া রাখতে হবে, তার নির্দেশনা দেওয়া থাকে। এ ছাড়া হালনাগাদ মডেলের গাড়িগুলোতে টিপিএমএস (টায়ার প্রেশার মনিটর সিস্টেম) থাকে। তাই গাড়ি চালানো শুরু করার আগে চাকায় সঠিক হাওয়ার পরিমাণ নিশ্চিত করে গাড়ি চালাতে হবে। এতে স্বাচ্ছন্দ্যে গাড়ি চালানোর পাশাপাশি জ্বালানি ব্যয়ও কমবে।

এয়ার, ইঞ্জিন অয়েল এবং এসি ফিল্টার পরিষ্কার
শ্বাসকষ্ট বা অতিরিক্ত ঠান্ডা লাগলে মানুষের যেমন নাক দিয়ে নিশ্বাস নিতে কষ্ট হয়, তেমনি গাড়ির এয়ার, ইঞ্জিন এবং এসি ফিল্টারে অতিরিক্ত ধুলাবালু জমলে গাড়ি অতিরিক্ত তেল খরচ করে। তাই এক সপ্তাহ পরপর গাড়ির এয়ার এবং এসি ফিল্টার পরিষ্কার করতে হবে। আর প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী নির্দিষ্ট দূরত্ব পাড়ি দেওয়ার পর ইঞ্জিন অয়েল, এয়ার এবং এসি ফিল্টার পরিবর্তন করতে হবে।

বিকল্প জ্বালানির ব্যবহার
তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকেই বিকল্প জ্বালানি হিসেবে সিএনজি অথবা এলপিজিতে নিজের গাড়িকে রূপান্তর করিয়ে নিচ্ছেন। সিএনজি বা এলপিজির দাম তেলের চেয়ে কম, ফলে খরচও কম হয়। সিএনজি বা এলপিজি সাময়িকভাবে অর্থ সাশ্রয় করলেও ভবিষ্যতে ইঞ্জিনের সমস্যার কারণ হতে পারে।

অটোমোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠান ইগ্যারেজের পরিষেবা এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক জিহাদ উদ্দিন জানান, গাড়ির চাকায় জ্যাম থাকলে বা সঠিকভাবে ঘুরতে না পারলে তেল খরচ বেশি হয়। সমস্যা সমাধানে নিয়মিত গাড়ির চাকা পরীক্ষা করতে হবে। এ ছাড়া হ্যান্ডব্রেক এডজাস্টেও যেন একেবারে লাস্ট পয়েন্টে লক ব্যবহার না করা হয়, সেদিকেও নজর রাখতে হবে। তা ছাড়া ফুয়েল সিস্টেম এবং বাটারফ্লাই নিয়মিত পরিষ্কার রাখলেও তেলের খরচ কম হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের অ্যান্ড্রয়েড ফোন আসছে সেপ্টেম্বরে

ল্যাপটপে কাজ করলে চোখ জ্বলে? সমাধান জেনে নিন
নির্বাচিত

ল্যাপটপে কাজ করলে চোখ জ্বলে? সমাধান জেনে নিন

ইন্টারনেটের গতিতে ভারত থেকে ৭৩ শতাংশ পিছিয়ে বাংলাদেশ
টেলিকম

ইন্টারনেটের গতিতে ভারত থেকে ৭৩ শতাংশ পিছিয়ে বাংলাদেশ

ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের চ্যাট সেবা একই অ্যাপে
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের চ্যাট সেবা একই অ্যাপে

টাকার ডিজিটাল রূপান্তরের গ্যাপ পূরণে ডাক টাকা কার্যকর উদ্যোগ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

টাকার ডিজিটাল রূপান্তরের গ্যাপ পূরণে ডাক টাকা কার্যকর উদ্যোগ: মোস্তাফা জব্বার

ভারতে অ্যাপস বন্ধ করায় ক্ষেপেছে চীন
প্রযুক্তি সংবাদ

ভারতে অ্যাপস বন্ধ করায় ক্ষেপেছে চীন

Load More

ট্রেন্ডিং টপিক

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক
টেলিকম

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক

বাজেটের গেমিং ল্যাপটপে এসারের নতুন চমক, বাজারে ‘এএলজি AL15G-53’
প্রযুক্তি বাজার

বাজেটের গেমিং ল্যাপটপে এসারের নতুন চমক, বাজারে ‘এএলজি AL15G-53’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মে ২০২৩

গাড়ির তেল খরচ কমাতে যা করতে হবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix