Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ শুরু

ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি ও ওয়াশিং মেশিন কিনে গাড়িসহ লক্ষ লক্ষ উপহার পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ মে ২০২৩
ঈদ উপলক্ষে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ শুরু
Share on FacebookShare on Twitter

ঈদুল আযহা উপলক্ষে দেশব্যাপী শুরু হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮। এই সিজনে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন পণ্যে সাজবে বাড়ি, ঈদে এবার নিজের গাড়ি’ শীর্ষক বিশেষ সুবিধা। এর আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পেতে পারেন গাড়িসহ লক্ষ লক্ষ উপহার। এ সুবিধা ১৫ মে থেকে ১৫ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে চলছে দেশের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন। ইতোমধ্যে সফলভাবে ক্যাম্পেইনের ১৭টি সিজন সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৮ শুরু করলো ওয়ালটন।

রোববার (১৪ মে, ২০২৩) সন্ধ্যায় রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮’ এর উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল, ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইভা রিজওয়ানা নিলু, নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মো. তানভীর রহমান, ফিরোজ আলম, আমিন খান, দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), মো. শাহজাদা সেলিম, আরিফুল আম্বিয়া, তোফায়েল আহমেদ, আল ইমরান, ড. মো. সাখাওয়াৎ হোসেন প্রমুখ।

জানা গেছে, ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিন কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ক্রেতাদের মোবাইলে ক্যাশভাউচার কিংবা উপহারের এসএমএস পাঠানো হবে। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দিবে।

ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিন কিনে থাকছে গাড়ি ফ্রিসহ লক্ষ লক্ষ উপহার পাওয়ার সুযোগ। এর মধ্যে রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশ ভাউচার। ওয়ালটনের একটি ফ্রিজ কিনে আরেকটি ডিপ ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ। এছাড়া ওয়ালটন স্মার্ট টিভির ক্রেতাদের জন্য রয়েছে নিশ্চিত ১ বছরের ফ্রি বঙ্গওয়াল (ইড়হমড়ডধষ) সাবস্ক্রিপশন। আর বেসিক এলইডি টিভির ক্রেতাদের জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়ে আকাশ ডিটিএইচ সংযোগ ক্রয়ের সুবিধা। এদিকে ওয়ালটন এসি’র নির্দিষ্ট মডেলে ক্রেতাদের জন্য ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা রয়েছে।

অনুষ্ঠানে ওয়ালটনের এএমডি শোয়েব হোসেন নোবেল বলেন, প্রতিটি বড় উৎসব উপলক্ষ্যে ক্রেতাদের জন্য আমরা বিশেষ সুবিধা দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮’ এর আওতায় ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য রয়েছে ফ্রি গাড়িসহ লক্ষ লক্ষ উপহার পাওয়ার সুযোগ। আশা করি- পূর্বের মতো ক্যাম্পেইনের এই সিজনও গ্রাহকপর্যায়ে ব্যাপক সাড়া ফেলবে।

কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রিত পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটন সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেওয়া হচ্ছে।

ঈদুল আযহাকে সামনে রেখে ক্রেতাদের সুবিধার্থে ওয়ালটনের বেশকিছু নতুন মডেলের ফ্রিজের দাম কমানো হয়েছে। বর্তমানে বাজারে রয়েছে ১৪ হাজার ৯৯০ টাকা থেকে ১ লাখ ৪২ হাজার ৯৯০ টাকার মধ্যে ওয়ালটনের বিভিন্ন ধারণক্ষমতার দুই শতাধিক মডেলের ফ্রিজ । ফ্রিজে ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছর পর্যন্ত গ্যারান্টি ও ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সুবিধা দিচ্ছে ওয়ালটন।

এছাড়া ১২ হাজার ৯০০ টাকা থেকে ৯৯ হাজার ৯৯০ টাকার মধ্যে ওয়ালটনের বিভিন্ন সাইজের অসংখ্য মডেলের বেসিক এলইডি, ফোরকে আল্ট্রা এইচডি ও স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে। ওয়ালটন টিভিতে সর্বোচ্চ ৬ মাসের রিপ্লেসমেন্টসহ প্যানেলে ৫ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা পাচ্ছেন ক্রেতারা।

বাজারে বর্তমানে ওয়ালটনের ১ টন থেকে ৫ টন পর্যন্ত ৫টি সিরিজের প্রায় ১০০টি ডিজাইন ও মডেলের স্পিøট, ক্যাসেট ও সিলিং টাইপ এসি পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৪৫ হাজার ৯০০ টাকায় ওয়ালটনের ১ টন স্পিøট এসি; ৬১ হাজার ৯০০ টাকা থেকে ৭৬ হাজার টাকার মধ্যে ১.৫ টনের স্পিøট এসি, ৭৬ হাজার ৪০০ টাকা থেকে ৮৯ হাজার ৯০০ টাকার মধ্যে ২ টনের স্পিøট এসি কেনা যাচ্ছে। ওয়ালটন এসিতে ১ বছরের রিপ্লেসমেন্টসহ স্পেয়ার পার্টস এ ৩ বছরের ওয়ারেন্টি এবং কম্প্রেসারে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দেয়া হচ্ছে।

বাজারে ওয়ালটনের সেমি-অটোমেটিক, অটোমেটিক ফ্রন্ট ও টপ লোড সিস্টেমের ৩০টিরও বেশি মডেলের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে। এর মধ্যে ১০ হাজার ৮৫০ টাকা থেকে ১৯ হাজার ৭৫০ টাকার মধ্যে সেমিং অটোমেটিক ১১টি মডেল রয়েছে। পাশাপাশি অটোমেটিক টপ লোড সিস্টেমের ১৩টি মডেল রয়েছে। এসব মডেলের দাম পড়বে ২২ হাজার ৯৫০ টাকা থেকে ৫০ হাজার ৯৫০ টাকার মধ্যে। এছাড়াও ৩৫ হাজার ২৫০ টাকা থেকে ৬৮ হাজার ৯৫০ টাকার মধ্যে অটোমেটিক ফ্রন্ট লোড সিস্টেমের ১০টি মডেলের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে।

Tags: ওয়ালটনডিজিটাল ক্যাম্পেইন সিজন ৯ মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

চ্যাটজিপিটিকে ‘ফ্রেনেমি’ বললেন কিম কার্দাশিয়ান
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটিকে ‘ফ্রেনেমি’ বললেন কিম কার্দাশিয়ান

কীভাবে তৈরি করা যায় অক্সিজেন? অনলাইনে খুঁজছে ভারতীয়রা
প্রযুক্তি সংবাদ

কীভাবে তৈরি করা যায় অক্সিজেন? অনলাইনে খুঁজছে ভারতীয়রা

ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন
নির্বাচিত

ফাইল ডিলিট করলে কোথায় চলে যায়? খুঁজে পাওয়া যায়না কেন

এসি দিয়ে মালদ্বীপে পণ্য রপ্তানি শুরু করলো ওয়ালটন
নির্বাচিত

এসি দিয়ে মালদ্বীপে পণ্য রপ্তানি শুরু করলো ওয়ালটন

বদলে যাচ্ছে ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে প্রাধান্য পাবে গ্রুপের পোস্ট

নারীদের সাইবার দুনিয়ায় সুরক্ষিত রাখতে ডিজিটাল লিটারেসি বিষয়ে প্রাথমিক ধারণা দিতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

নারীদের সাইবার দুনিয়ায় সুরক্ষিত রাখতে ডিজিটাল লিটারেসি বিষয়ে প্রাথমিক ধারণা দিতে হবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix