Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কতটুকু নিরাপদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 5 June 2023
অ্যান্ড্রয়েড ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কতটুকু নিরাপদ
Share on FacebookShare on Twitter

সেলফোনের ফিঙ্গারপ্রিন্ট লক কতটা নিরাপদ তা নিয়ে গবেষণা করেছেন চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের ইলিং হি এবং বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টের গবেষক ইউ চেন।

এ জুটির নতুন গবেষণাটি ইঙ্গিত করছে, অ্যান্ড্রয়েডের প্রায় সব স্মার্টফোনেই অজানা দুর্বলতা বিদ্যমান, যা নিহিত ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমে। যাকে বলা হয় জিরো-ডে ভালনারেবিলিটিস। এটি হচ্ছে সফটওয়্যার, হার্ডওয়্যার বা কম্পিউটার সিস্টেমের এক ধরনের নিরাপত্তা ত্রুটি। ডেভেলপার বা নির্মাতারা এখনো এ সমস্যা সমাধানে সক্ষম হননি।

এ ত্রুটিগুলোকে জিরো-ডে ভালনারেবিলিটিস বলা হয় কারণ হ্যাকাররা এর সুযোগ নিয়ে যেকোনো স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনলকের মাধ্যমে ব্রুটপ্রিন্ট অ্যাটাক চালাতে সক্ষম হয়।

ব্রুটপ্রিন্ট অ্যাটাকের মাধ্যমে হ্যাকাররা তাদের যেকোনো একটি প্যাটার্ন ম্যাচ না পাওয়া পর্যন্ত বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন দেয়ার মাধ্যমে ডিভাইস আনলকের চেষ্টা চালিয়ে থাকে।

বিষয়টি পরীক্ষা করতে গবেষকদ্বয় একটি মাইক্রোকন্ট্রোলার, অ্যানালগ সুইচ, এসডি ফ্ল্যাশ কার্ড বোর্ড-টু-বোরড কানেক্টর এবং ১৫ ডলার মূল্যের সার্কিট বোর্ড ব্যবহার করেন। তারা দেখতে পান, হ্যাকারদের ব্যবহারকারীর আঙ্গুলের ছাপের ডাটাবেস ও সেলফোনসহ তথ্যে এক্সেস করতে মাত্র ৪৫ মিনিট সময়ের প্রয়োজন। গবেষণায় আটটি ভিন্ন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও দুটি আইফোন পরীক্ষা করা হয়। অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে রয়েছে শাওমি মি ১১ আল্ট্রা, ভিভো এক্স৬০ প্রো, ওয়ানপ্লাস ৭প্রো, অপো রেনো এইস, স্যামসাং গ্যালাক্সি এস১০প্লাস, ওয়ানপ্লাস পাঁচটি, হুয়াওয়ে মেট৩০প্রো ৫জি এবং হুয়াওয়ে পি৪০। এছাড়া আইফোন এসই এবং আইফোন ৭ ব্যবহার করা হয়েছে।

পরীক্ষায় দেখা যায়, সব স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সুরক্ষার বিপরীতে সীমিত নিরাপত্তা বিদ্যমান। উদ্বেগের বিষয় হচ্ছে, ব্রুটপ্রিন্ট আক্রমণের মাধ্যমে প্রদত্ত সামান্য নিরাপত্তাকে পাশ কাটিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর সেলফোন সহজেই হ্যাক করতে সক্ষম।

কেননা সঞ্চিত তথ্যের সঙ্গে প্রদত্ত ইনপুট শতভাগ মিলছে কিনা, ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেটর তা যাচাই করে না। এর পরিবর্তে, ইনপুটটি সঞ্চিত ফিঙ্গারপ্রিন্টের কতটা কাছাকাছি তা যাচাই করতে থ্রেশহোল্ড ব্যবহার করে। থ্রেশহোল্ড হচ্ছে রেফারেন্সের পয়েন্ট। একটি নির্দিষ্ট শর্ত পূরণ করা হয়েছে কিনা তা নির্ধারণ করতে প্রায়ই এটি ব্যবহৃত হয়। অর্থাৎ হ্যাকাররা এর মাধ্যমে সুবিধা নিতে পারে এবং সঞ্চিত ফিঙ্গারপ্রিন্ট তথ্য মেলানোর চেষ্টা করতে পারে।

স্মার্টফোনগুলো আনলক করতে, গবেষক দলটি স্মার্টফোনের পেছনের কভারটি সরিয়ে ১৫ ডলার দিয়ে কেনা সার্কিট বোর্ড সংযুক্ত করে দেন। এরপর ১ ঘণ্টারও কম সময়ে ডিভাইসগুলো তারা আনলক করতে সক্ষম হয়। ডিভাইস একবার আনলক করতে পারলে হ্যাকাররা ব্যবহারকারীর সব তথ্যে প্রবেশ করতে পারবে। এরপর তারা ব্যবহারকারীর সম্মতি ছাড়াই অর্থ প্রদানের অনুমোদনসহ বিভিন্ন কাজে তা অপব্যবহার করতে পারবে।

তবে ফোনের মডেল অনুসারে নির্ভর করে এগুলো আনলক করতে ঠিক কতটা সময় লাগবে। যেমন অপো আনলক করতে প্রায় ৪০ মিনিট এবং স্যামসাং গ্যালাক্সি এস১০প্লাস আনলক করতে প্রায় ৭৩ মিনিট থেকে ২ ঘণ্টা ৯০ মিনিট সময় লেগেছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে আনলক করা সবচেয়ে কঠিন ছিল এমআই ১১ আল্ট্রা।

গবেষকরা জানান, এটি আনলক করতে প্রায় ২ ঘণ্টা ৭৮ মিনিট থেকে ১৩ ঘণ্টা ৮৯ মিনিট সময়ক্ষেপণ হয়েছে তাদের।

যদিও আইফোন আনলকের চেষ্টা করে সফল হননি গবেষকরা। প্রতিবেদনে বলা হয়, এটির মানে এই নয় যে অ্যান্ড্রয়েড ফিঙ্গারপ্রিন্ট আইফোনের তুলনায় দুর্বল। বরং মূল কারণ অ্যাপল আইফোন ব্যবহারকারীদের ডাটা এনক্রিপ্ট করে। ডাটার এনক্রিপশন হচ্ছে ব্যবহারকারীর তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা সুরক্ষায় কার্যকর নিরাপত্তার ব্যবস্থা করা। এটি ডাটাকে কোডেড ফর্মে রূপান্তর করে, যা শুধু উপযুক্ত ‘এনক্রিপশন কি’ দিয়ে অ্যাকসেস সম্ভব হয়। ব্রুটপ্রিন্ট আক্রমণ আইফোনের এনক্রিপ্ট করা ডাটাসহ ফিঙ্গারপ্রিন্ট তথ্যে প্রবেশ করা সম্ভব হবে না।

গবেষক, ইউ চেন এবং ইলিং হি মনে করেন, ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করাটা মূলত অ্যান্ড্রয়েড নির্মাতাদের ওপর নির্ভর করে। গবেষকদ্বয় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও চিপসেটের মধ্যে সংযুক্ত সব তথ্য এনক্রিপ্ট করার জন্য গুগলকে অনুরোধ করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোনভিভো এক্স৬০ প্রোশাওমি মি ১১ আল্ট্রা

এই বিভাগ থেকে আরও পড়ুন

উপায়-এ ইডেন কলেজের একাডেমিক ফি
প্রযুক্তি সংবাদ

উপায়-এ ইডেন কলেজের একাডেমিক ফি

আইফোন ভয়েসের মাধ্যমে নিয়ন্ত্রণ করার উপায়
নির্বাচিত

আইফোন ভয়েসের মাধ্যমে নিয়ন্ত্রণ করার উপায়

মোবাইল ফোনে মিলবে স্যাটেলাইট ইন্টারনেট!
টেলিকম

মোবাইল ফোনে মিলবে স্যাটেলাইট ইন্টারনেট!

স্মার্টফোনের জন্য চলচ্চিত্র এবং টিভি দেখার সেরা অ্যাপস
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের জন্য চলচ্চিত্র এবং টিভি দেখার সেরা অ্যাপস

একবার চার্জেই ফোন চলবে ৫০ বছর!
নির্বাচিত

একবার চার্জেই ফোন চলবে ৫০ বছর!

ডাকটিকিট একাত্তরে অবিস্মরণীয় ভুমিকা রেখেছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডাকটিকিট একাত্তরে অবিস্মরণীয় ভুমিকা রেখেছে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 June 2023

অ্যান্ড্রয়েড ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কতটুকু নিরাপদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix