Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 13 June 2023
টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা
Share on FacebookShare on Twitter

টুইটারকে টেক্কা দিতে শিগগিরই বিকল্প একটি প্লাটফর্ম উন্মোচন করতে যাচ্ছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। সংশ্লিষ্ট সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে কর্মীদের একটি টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কের ডিজাইন প্রদর্শন করেছে মেটা।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, পরিকল্পিত প্লাটফর্মটি মেটার ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে। যাদের এরই মধ্যে ইনস্টাগ্রাম আইডি রয়েছে তারা নতুন প্লাটফর্মের অ্যাকাউন্টগুলো সরাসরি অনুসরণ করার সুযোগ পাবেন। এছাড়া এটি মাস্টোডনের মতো বিকেন্দ্রীয় প্লাটফর্ম থেকে ব্যবহারকারীদের আকর্ষণ করতে সক্ষম হবে।

মেটার শীর্ষ মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, প্লাটফর্মটি উন্নয়নশীল স্তরে রয়েছে। মেটা কর্তৃপক্ষ টেক্সট আপডেট শেয়ার করার জন্য একটি স্বতন্ত্র বিকেন্দ্রীভূত সামাজিক নেটওয়ার্ক তৈরির বিষয়ে পরীক্ষার কথা স্বীকার করেছেন। তারা বলছে, ‘আমাদের বিশ্বাস, একটি পৃথক স্পেস তৈরির সুযোগ রয়েছে যেখানে কনটেন্ট ক্রিয়েটর ও তারকা ব্যক্তিত্বরা তাদের আগ্রহের বিষয়ে যথাযথ সময়ে আপডেট দিতে পারে।’

মেটার চিফ প্রডাক্ট অফিসার ক্রিস কক্স বলেন, ‘‌প্লাটফর্মের কোডিং চলছে। প্রযুক্তি জায়ান্টটি শিগগিরই এটি প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে। যদিও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। অনেকেরই ধারণা, চলতি মাসের শেষের দিকে প্লাটফর্মটি আলোর মুখ দেখতে পারে।’

নির্মাণাধীন স্তরে স্তরে থাকা প্লাটফর্মটির কিছু স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য অ্যাপটি কেমন হবে সে বিষয়ে ধারণা দেয়ার জন্য কর্মীদের অভ্যন্তরীণভাবে এগুলো দেখানো হয়েছে। কোম্পানির এক সূত্র বিবিসিকে বলেছে, ফাঁস হওয়া স্ক্রিনশটগুলো আসল।

টেক্সটভিত্তিক নেটওয়ার্কটির কোডিং নাম ‘পি৯২’। এটি টুইটারকে ব্লুস্কাই বা মাস্টোডনের চেয়েও বড় ধরনের প্রতিযোগিতার মুখে ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। ওই উভয় প্লাটফর্মই টুইটার থেকে বিচ্যুত ব্যবহারকারীদের আকর্ষণ করেছে। এখন নতুন সামাজিক নেটওয়ার্কে নতুন করে একটি কমিউনিটি গড়ে তোলা কিছুটা কঠিন হবে। এক্ষেত্রে মেটার কাছে আশার আলো হচ্ছে ইনস্টাগ্রামের বিশাল কমিউনিটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোটোরোলা এজ ৭০ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

মোটোরোলা এজ ৭০ আল্ট্রা শক্তিশালী প্রসেসর ও দুর্দান্ত ডিসপ্লেসহ আসছে

৬ অক্টোবর উন্মোচিত হবে পোকো সি৩
নির্বাচিত

৬ অক্টোবর উন্মোচিত হবে পোকো সি৩

দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) নিয়ে এলো ‘লুডু লাখপতি টুর্নামেন্ট’
ই-কমার্স

দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) নিয়ে এলো ‘লুডু লাখপতি টুর্নামেন্ট’

প্রযুক্তি প্রকৃতিকে রক্ষায় সহায়তা করতে পারে: হুয়াওয়ে চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি প্রকৃতিকে রক্ষায় সহায়তা করতে পারে: হুয়াওয়ে চেয়ারম্যান

১৩ নভেম্বর ফোল্ডএবল ফোন উন্মোচন করবে মোটোরলা
নির্বাচিত

১৩ নভেম্বর ফোল্ডএবল ফোন উন্মোচন করবে মোটোরলা

আইফোন ১২ কি খুব আহামরি কিছু?
নির্বাচিত

আরও ভালো আইফোন ক্যামেরা ২০২৩-এর আগে নয়

Load More

ট্রেন্ডিং টপিক

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রিমিয়াম ফিচার ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি দিয়ে...

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 June 2023

টুইটারের বিকল্প প্লাটফর্ম আনছে মেটা

Techzoom.TV |
TechzoomTV