Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম প্রান্তিকে ওএলইডি স্মার্টফোনের বিক্রি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ জুন ২০২৩
প্রথম প্রান্তিকে ওএলইডি স্মার্টফোনের বিক্রি বেড়েছে
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনে ডিসপ্লে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে ডিসপ্লের ওপর ভিত্তি করেই গ্রাহক তাদের পছন্দের ফোন বেছে নেন। স্মার্টফোনের ডিসপ্লে তাই ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা গ্রাহকের ক্রয় প্রবণতাকেও প্রভাবিত করছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসহ ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) ডিসপ্লের উন্নত ভিউ অ্যাঙ্গেল, কালো রঙের সামঞ্জস্যতা ও ব্যাটারির দীর্ঘ আয়ু এলসিডির (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) তুলনায় আরো ভালো দেখার অভিজ্ঞতা প্রদান করে। ওএলইডি ডিসপ্লেকে তাই ভিন্নামাত্রায় উপস্থাপনের দিকে ঝুঁকছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। যেমন এটির পাতলা ও নমনীয় প্যানেল বাঁকানো ডিসপ্লেসহ সরু আকৃতির স্মার্টফোন তৈরির সুযোগ এনে দেয়।

গ্যাজেটস নাউতে প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ওএলইডি ডিসপ্লেসহ স্মার্টফোন বিক্রির পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৈশ্বিক প্রযুক্তিবিষয়ক বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ৪৯ শতাংশই ছিল ওএলইডি ডিসপ্লের। ২০২০ সালের প্রথম প্রান্তিকে যে সংখ্যাটি ছিল মাত্র ২৯ শতাংশ। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ২৫০ ডলার মূল্যের ওপরের ওএলইডি ডিসপ্লের শেয়ারও ২০২৩ সালের প্রথম প্রান্তিক পৌঁছেছে ৯৪ শতাংশে।

আইফোন ১২ উন্মোচনের সময় স্মার্টফোনে ওএলইডি ডিসপ্লে সংযুক্তকরণের বিষয়টি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এসই মডেল ব্যতীত আইফোনের সব মডেল লঞ্চের সময় ওএলইডি প্যালেন সংযুক্ত করা হয়। প্রতিটি ডিভাইসের পুনরাবৃত্তির সঙ্গে এ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী বিক্রীত সব স্মার্টফোনের প্রায় অর্ধেকই ওএলইডি ডিসপ্লে সম্পন্ন, যা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শীর্ষে পৌঁছে। পরবর্তী সময়ে যদিও বৃদ্ধির এ প্রবণতা সমান্তরালভাবে অগ্রসর হয়েছে।

অন্যদিকে বছরের পর বছর ধারাবাহিকভাবে ওএলইডি ব্যবহার কমিয়ে চলেছে স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার এ টেক জায়ান্টটি স্মার্টফোনে মাত্র ৪১ শতাংশ ওএলইডি প্যানেল ব্যবহার করেছে, যা তিন বছরের মধ্যে কোম্পানির ওএলইডি প্যানেল ব্যবহারের সর্বনিম্ন। মূলত এলসিডি ডিসপ্লেযুক্ত এ-সিরিজের স্মার্টফোনের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটি ওএলইডি ডিসপ্লের ব্যবহার কমিয়েছে।

চীনের ফোন উৎপাদনকারী প্রধান কোম্পানির মধ্যে ওএলইডির ব্যবহার বাড়িয়েছে শুধু শাওমি। ২০২৩ সালের প্রথম প্রান্তিকজুড়ে কোম্পানিটি এর ৫১ শতাংশ স্মার্টফোনে ওএলইডি প্যানেল ব্যবহার করেছে, যা ২০২১ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ১৮ শতাংশ বেশি। শাওমির অন্যতম জনপ্রিয় রেডমি নোট সিরিজ স্মার্টফোনে ওএলইডি সংযুক্ত করার ঘোষণার মধ্য দিয়ে এর ব্যবহার বাড়ে। অপোর এ ডিসপ্লে ব্যবহার কিছুটা কমলেও ভিভোর ক্ষেত্রেও তা সমান্তরাল রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন প্রস্তুতকারক এ দুই প্রতিষ্ঠানের এলসিডি ডিসপ্লেযুক্ত ডিভাইস বিক্রির পরিমাণ ছিল ৬০ শতাংশের বেশি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজেট ফ্রেন্ডলি আরেক স্মার্টফোন ভিভো ওয়াই২১টি
নির্বাচিত

বাজেট ফ্রেন্ডলি আরেক স্মার্টফোন ভিভো ওয়াই২১টি

দুবাই ফেরত আইফোনের ফাঁদে বাংলাদেশি ক্রেতারা
প্রযুক্তি পরামর্শ

ডিসকাউন্টে আইফোন কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

নতুন বাইক আনছে হিরো
অটোমোবাইল

নতুন বাইক আনছে হিরো

মুঠোফোনে সিমহীন ব্যাংকিং সেবা ‘মেঘনা পে’ চালু
প্রযুক্তি সংবাদ

মুঠোফোনে সিমহীন ব্যাংকিং সেবা ‘মেঘনা পে’ চালু

ডে‌ভেলপার‌দের জন্য ১ দশ‌মিক ৫ বি‌লিয়ন ডলার বি‌নি‌য়োগ কর‌বে হুয়াও‌য়ে
প্রযুক্তি সংবাদ

ডে‌ভেলপার‌দের জন্য ১ দশ‌মিক ৫ বি‌লিয়ন ডলার বি‌নি‌য়োগ কর‌বে হুয়াও‌য়ে

রয়্যাল এনফিল্ড
অটোমোবাইল

রয়্যাল এনফিল্ডের হাইব্রিড বাইক আসছে বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ
নির্বাচিত

আসুস বাংলাদেশে নিয়ে এসেছে নতুন চারটি ল্যাপটপ

মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ
টেলিকম

‘অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ আনলিমিটেডের উদ্যোগ নেওয়া হবে’

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ ঘিরে প্রশ্নফাঁসের যে খবর সামাজিক...

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix