Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ইহুদি বিদ্বেষ’ বির্তকে এক্স বয়কট করেছে বিজ্ঞাপনদাতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 19 November 2023
‘ইহুদি বিদ্বেষ’ বির্তকে এক্স বয়কট করেছে বিজ্ঞাপনদাতারা
Share on FacebookShare on Twitter

অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ বিতর্কে এক্স থেকে বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে একের পর এক বড় ব্র্যান্ড। প্লাটফর্মটির মালিক ইলোন মাস্কের মন্তব্যের পাশাপাশি নাৎসীপন্থী পোস্টে পাশে বিজ্ঞাপন দেখানোকে কেন্দ্র করে শুরু হয় এ করপোরেট গণবয়কট।

শুরুতে এক্সের বিরুদ্ধে সরব হয় আইবিএম। এরপর সংস্থাটিকে অনুসরণ করে অ্যাপল, ডিজনি, কমকাস্ট, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি, ইউরোপীয় কমিশন, টিভি নেটওয়ার্ক প্যারামাউন্ট ও মুভি স্টুডিও লায়নসগেট।

মূলত এক্সের মালিক ইলোন মাস্ক ‘ইহুদিবিদ্বেষী’ বিষয়ে একমত পোষণ করার পর এই ঘটনা ঘটছে। এছাড়া নাৎসি-পন্থী পোস্টও বিজ্ঞাপন প্রভাব ফেলেছে।

এক্সের একজন মুখপাত্র বলেন, ইচ্ছাকৃতভাবে ‘এই ধরনের সামগ্রীর পাশে’ ব্র্যান্ডগুলোকে রাখে না এক্স। বরং প্ল্যাটফর্মটি ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার জন্য নিবেদিত।

এর আগে বুধবার ‘ইহুদিবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব’ সম্পর্কিত একটি পোস্টে মাস্ক লেখেন, ‘প্রকৃত সত্য’। তবে নিজেকে ‘ইহুদিবিদ্বেষী নয়’ বলে দাবি করেন টেসলা ও স্পেসএক্সের উদ্যোক্তা। বলেন, তার মন্তব্যগুলো ঢালাওভাবে সব ইহুদিদের নিয়ে নয়। বরং অ্যান্টি-ডিফেমেশন লীগ বা এডিএল ও অন্য কিছুকে গোষ্ঠীকে উল্লেখ করেছেন।

মাস্কের পোস্টের নিন্দা করেছে হোয়াইট হাউস। মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেছেন, আমরা ইহুদিবিদ্বেষী ও বর্ণবাদের এই ঘৃণ্য প্রচারের তীব্র নিন্দা জানাই।

তবে বিরল এক পোস্টে গতকাল মাস্কের প্রশংসা করেছে এডিএল। কারণ তিনি বলেছিলেন, এক্সে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’-এর স্লোগানের প্রচারকে স্থগিত করা হতে পারে।

এদিকে এক্সের প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো গতকাল শুক্রবার সন্ধ্যায় বলেন, অ্যান্টিসেমিটিজম ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই অত্যন্ত স্পষ্ট। বিশ্বের কোথাও এর কোনো স্থান নেই।

মূলত বামপন্থী গ্রুপ মিডিয়া ম্যাটারসের একটি তদন্তের পর এক্সের ওপর চাপ বাড়তে থাকে। তারা জানায় যে হিটলারের উদ্ধৃতি, নাৎসিদের প্রশংসা ও হলোকাস্ট অস্বীকারের পোস্টের পাশে কোম্পানিগুলোর বিজ্ঞাপন পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার আইবিএম বিজ্ঞাপন সরিয়ে নেয়। তারা জানান, এক্সে নাৎসি বিষয়বস্তুর সঙ্গে তাদের বিজ্ঞাপন সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।

তবে এক্স দাবি করেছে যে অন্যান্য সামাজিক মাধ্যমের তুলনায় তারা শক্তিশালী ব্র্যান্ড নিরাপত্তা নিয়ন্ত্রণ করছে। মাস্কের মালিকানায় আসার পর নিরাপত্তা টিমে বড় ধরনের কাটছাঁট হলেও প্ল্যাটফর্মে ঘৃণাসূচক বক্তব্য ও চরমপন্থা কমেছে। যদি কিছু কিছু সংস্থা বলছে, মাস্কের নেতৃত্বে চরমপন্থা ও ঘৃণাসূচক বক্তব্য বেড়েছে।

চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার নিয়ন্ত্রণে নেয়ার পর একাধিক বদল আনেন মাস্ক। যার প্রভাব পড়ে মাইক্রো ব্লগিং সাইটটির আয়েও। তবে এক্সের আয় বর্তমানে কতটা বিজ্ঞাপন নির্ভর তা স্পষ্ট নয়। কারণ এখন তারা ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করে না। তবে মাস্ক নিয়ন্ত্রণে নেয়ার আগে বিজ্ঞাপন থেকে আসত টুইটারের আয়ের প্রায় ৯০ শতাংশ। বর্তমান বিজ্ঞাপন নির্ভরতা কমিয়ে সাবস্ক্রিপশন, ব্লু টিক ও অন্যান্য মাধ্যম থেকে আয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্ল্যাগশিপ কিলার রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি
প্রযুক্তি বাজার

কম দামে সেরা ৬ ফোন

ফেসবুক ইন্সটাগ্রামে গোপনাঙ্গের ইমোজি নিষিদ্ধ!
প্রযুক্তি সংবাদ

ফেসবুক ইন্সটাগ্রামে গোপনাঙ্গের ইমোজি নিষিদ্ধ!

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

দারাজ এ পণ্য কেনার সময় কিভাবে বিকাশ পেমেন্ট করবেন?
নির্বাচিত

দারাজ এ পণ্য কেনার সময় কিভাবে বিকাশ পেমেন্ট করবেন?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

ওয়ানওয়েবের আরো ৩৬টি স্যাটেলাইট উেক্ষপণ
প্রযুক্তি সংবাদ

ওয়ানওয়েবের আরো ৩৬টি স্যাটেলাইট উেক্ষপণ

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি
প্রযুক্তি সংবাদ

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে অ্যাপল সাপোর্ট কমিউনিটি

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নির্বাচিত

আইফোনের রিপ্লেসমেন্ট সার্ভিস কিনে বিপাকে গ্রাহক, ড্যাজলের বিরুদ্ধে অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো
প্রযুক্তি সংবাদ

গুগল ও অ্যাপল আইডি দিয়ে লগ-ইন সুবিধা বন্ধ করছে নিনটেন্ডো

আগামী বছরের শুরুতেই গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে...

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের প্রসেসর সম্ভাবনাসহ হুয়াওয়ের পরবর্তী নোভা ফ্লিপ ফোল্ডেবল ফোন

নতুন ডিজাইন ও কিরিন ৯-সিরিজের চিপে আসছে হুয়াওয়ের নোভা ফ্লিপ

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 November 2023

‘ইহুদি বিদ্বেষ’ বির্তকে এক্স বয়কট করেছে বিজ্ঞাপনদাতারা

Techzoom.TV |
TechzoomTV