Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে ইন্টেলের অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ জুন ২০২৩
প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে ইন্টেলের অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশনের ‘বেস্ট মার্কেট এক্সিলারেশন’ পুরস্কার পেলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশের প্রথম কোনো প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ইন্টেলের মর্যাদাকর এই পুরস্কার পেলো ওয়ালটন ডিজি-টেক। অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং (ওইএম) এবং অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং (ওডিএম) বিভাগে যুগান্তকারী উদ্ভাবন ও প্রযুক্তির শ্রেষ্ঠত্ব প্রদর্শনে অবদান রাখায় এই পুরস্কার পেয়েছে ওয়ালটন ডিজি-টেক।

সম্প্রতি তাইওয়ানে আয়োজিত ‘ইন্টেল পার্টনার অ্যালায়েন্স অ্যাওয়ার্ড সেরেমনি ২০২৩’ শীর্ষক জমকালো এক অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে পুরস্কৃত করা হয়। পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ।

উল্লেখ্য, মর্যদাকর এই পুরস্কারের যোগ্য হতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ইন্টেলের পার্টনার অ্যালায়েন্স হতে হয়। একই সঙ্গে যুগান্তকারী উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে ইন্টেলের সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত নতুন পণ্য ও সেবা বাজারে নিয়ে আসতে হয়। ইন্টেলের পণ্য নিয়ে বাজারে সরব অবস্থান ধরে রাখা এবং গো-টু-মার্কেট বা জিটিএম পদ্ধতিতে বাজারে একের পর এক নতুন পণ্য উন্মোচন ও ইন্টেল পণ্যের চাহিদা বৃদ্ধিতে অবদান রাখায় ওয়ালটন এই পুরস্কার অর্জন করে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টেলের চীফ কমার্শিয়াল অফিসার ক্রিস্টোফ স্কেল, গ্লোবাল পার্টনারস এবং সাপোর্ট অরগানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার জন কেলভিন, করপোরেট ভাইস প্রেসিডেন্ট এবং ইন্টেল এশিয়া প্যাসিফিক ও জাপানের জেনারেল ম্যানেজার স্টিভ লং এবং ইন্টেলের গ্লোবাল চ্যানেল সেলসের জেনারেল ম্যানেজার দেভ গাজ্জি।

অনুষ্ঠানে জন কেলভিন বলেন: “এশিয়া প্যাসিফিক অ লের ইন্টেলের অংশীদারদের কাজের স্বীকৃতি প্রদান করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই অ লে আমাদের ব্যবসায়িক অংশীদার প্রতিষ্ঠানগুলো গ্রোথ, ইনোভেশন এবং মার্কেট এক্সিলারেশনে সর্বোচ্চ মান ধরে রাখছে। এই বিশাল অর্জনের জন্য প্রতিষ্ঠানগুলোতে অভিনন্দন জানাচ্ছি।”

পুুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্টিভ লং বলেন, ইনোভেশন এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনের এই পথ চলায় ওয়ালটন এবং ইন্টেলের অংশীদারিত্বে আমরা গর্বিত। ওয়ালটনকে পুরস্কৃত করতে পেরে আমরাও আনন্দিত।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী বলেন, দীর্ঘদিন ধরে সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করায় ডিজিটাল ডিভাইস খাতে দেশের সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটন। সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পে প্রতিনিধিত্ব করছে ওয়ালটন ডিজি-টেক। স্থানীয় ক্রেতাদের চাহিদা ও ক্রয় ক্ষমতা বিবেচনায় নিয়ে আমরা নিত্য নতুন প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছি। পণ্যের গুণগতমান নিশ্চিত করতে ওয়ালটনের রয়েছে রিসার্চ অ্যান্ড ইনোভেশন উইং। যেখানে পণ্যের ডিজাইন ও মান নিয়ে নিরলস গবেষণা চলছে। বিশ্বমানের ডিজিটাল ডিভাইস উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতার শ্রেষ্ঠত্ব প্রদর্শনে ইন্টেলের এই স্বীকৃতি আমাদের প্রেরণা যোগাবে।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় সিবিও তৌহিদুর রহমান রাদ বলেন, বিশ্বব্যাপী অগণিত ক্রেতা ও শুভাকাক্সক্ষীদের আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফলে ওয়ালটন এই পুরস্কার অর্জন করেছে। গ্লোবাল টেকনোলজি জায়ান্ট ইন্টেলের এই সম্মাননা আমাদের আরও অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইলেকট্রিক ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেল। বিশেষ করে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদক হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় এই কোম্পানি। ১৯৬৮ সালের ১৮ জুলাই, রসায়ন এবং পদার্থবিদ গর্ডন ই. মুর এবং পদার্থবিদ এবং ইন্টিগ্রেটেড সার্কিটের সহকারি উদ্ভাবক রবার্ট নয়েস ইন্টেল গড়ে তোলেন। ১৯৬৯ সালে সেমিকন্ডাক্টর তৈরির কার্যক্রমের মধ্য দিয়ে এর আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে ইন্টেল কম্পিউটার প্রসেসর তৈরির পাশাপাশি মাদারবোর্ড চিপসেট, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার, ইন্টিগ্রেটেড সার্কিট, ফ্ল্যাস মেমোরি, গ্রাফিক্স কার্ডসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য উৎপাদন করছে যা কম্পিউটার এবং যোগাযোগের ক্ষেত্রে বিশ্বে যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে।

Tags: ইন্টেলওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকার বিমানবন্দরে চালু হলো ই-গেট
নির্বাচিত

ঢাকার বিমানবন্দরে চালু হলো ই-গেট

এক চার্জে ২২ দিন চলবে নোকিয়া ৫৩১০
নির্বাচিত

এক চার্জে ২২ দিন চলবে নোকিয়া ৫৩১০

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফেসবুক পেইজ হ্যাকড
নির্বাচিত

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফেসবুক পেইজ হ্যাকড

কোকা-কোলা মোবাইল ফোন
নির্বাচিত

কোকা-কোলা মোবাইল ফোন

শিশুর কান্নার আওয়াজ শুনেই কারণ বলে দেবে অ্যাপ
নির্বাচিত

শিশুর কান্নার আওয়াজ শুনেই কারণ বলে দেবে অ্যাপ

২৪ ঘন্টার ব্যাটারি লাইফে আসছে অপো এনকো এয়ার এয়ার বাডস
নির্বাচিত

২৪ ঘন্টার ব্যাটারি লাইফে আসছে অপো এনকো এয়ার এয়ার বাডস

Load More

ট্রেন্ডিং টপিক

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন সাড়ে ১৩ কোটি ডলার

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

বাইরে কাঠফাটা রোদ আর তীব্র দাবদাহে জনজীবন যখন...

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix