Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল হ্যান্ডসেটের কিস্তির মেয়াদ বৃদ্ধি করার দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 July 2023
মোবাইল ব্যালেন্স থেকে দেওয়া যাবে সরকারি সেবার বিল
Share on FacebookShare on Twitter

সাম্প্রতিক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে মোবাইল অপারেটরদের মাধ্যমে গ্রাহক পর্যায়ে মোবাইল হ্যান্ডসেট কিস্তির মাধ্যমে বিক্রয়ের যে নির্দেশনা দিয়েছেন তার কিস্তির মেয়াদ ১২ মাসের স্থলে ২৪ মাস করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

শনিবার (০৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিগত ২০২০ সাল বিশেষ করে করোনা মহামারীর মধ্যে যখন সবকিছু ঘরে বসে করতে হতো তখন আমরা প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা, ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বরাবর স্মারকলিপি প্রদান, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দাবি দাওয়া পেশ করেছি। সেই সময় চেয়ারম্যান জহুরুল হক আমাদেরকে বলেছিলেন অপারেটররা যদি রাজি থাকে তাহলে কমিশন অনুমোদন দেবে।

তিনি আরও বলেন, আমরা এরপর অপারেটরদের সাথেও বিষয়টি নিয়ে যোগাযোগ স্থাপন করি। এমনকি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পর্যন্ত করেছিলাম। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হ্যান্ডসেট প্রদানের দাবিও জানিয়েছিলাম। আমরা গণমাধ্যম মারফত জানতে পারলাম নিয়ন্ত্রণ কমিশন গত ৪ জুন মোবাইল অপারেটরদের বেশ কিছু শর্ত আরোপ এর মাধ্যমে হ্যান্ডসেট গ্রাহক পর্যায়ে বিক্রয়ের অনুমতি প্রদান করেছেন। আমরা এজন্য তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, সরকার প্রধান এবং নিয়ন্ত্রণ কমিশনকে ধন্যবাদ জানাই। তবে অপারেটরদের দেওয়া শর্তের মধ্যে অন্যতম শর্ত হচ্ছে ১২ মাস বা এক বছরের মধ্যে গ্রাহকদের হ্যান্ডসেট এর মূল্য পরিশোধ করার জন্য।

তিনি আরও বলেন, আমরা মনে করি একজন গ্রাহকের পক্ষে বিশেষ করে যারা এখনো হ্যান্ডসেট ব্যবহার বা চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ব্যবহার করে নাই তাদের জন্য এক বছরে কিস্তি পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়বে। ফলে সরকারের যে লক্ষ্য প্রান্তিক পর্যায়ে অব্যবহৃত গ্রাহকদের ফোরজি ইন্টারনেট পৌঁছে দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের তা অনেকাংশে বাধাগ্রস্ত হবে।। ধরে নেওয়া যাক একটি হ্যান্ডসেট সংযোগসহ যদি মূল্য পড়ে ১৫ হাজার টাকা, তাহলে তার মাসিক কিস্তি পরিশোধ করতে হবে ১২৫০ টাকা। সেই সাথে ইন্টারনেট ও টকটাইম মিলিয়ে যদি তাকে আরও ৫০০ টাকা ব্যয় করতে হয় তাহলে তার মাসিক খরচ দাঁড়ায় ১৭৫০ টাকা। এই অর্থ প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের প্রতি মাসে পরিশোধ করা সম্ভবপর হবে না।

মহিউদ্দিন আহমেদ বলেন, আবার অনেকেই এই হ্যান্ডসেট ক্রয় করলেও পরবর্তীতে কিস্তি পরিশোধ করতে না পারার কারণে একটি ঝামেলার সৃষ্টি হবে। তাই আমাদের দাবি এই কিস্তির মেয়াদ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ১৬ থেকে ২৪ মাস করতে হবে। প্রয়োজনে বিটিআরসির কাছে থাকা সামাজিক নিরাপত্তা তহবিল যা দিয়ে বর্তমানে আইন অনুযায়ী প্রান্তিক পর্যায়ে নেটওয়ার্কের মান উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। সেই তহবিলের অর্থ কিস্তিতে হ্যান্ডসেট বিক্রয়ের ব্যবহার করা যেতে পারে বা গ্রাহককে প্রণোদনা দেওয়া যেতে পারে। কারণ এখানেও সরকার প্রান্তিক পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্যই হ্যান্ডসেট কিস্তিতে বিক্রয় এর অনুমোদন দিয়েছে। আমরা এ ব্যাপারে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং বিটিআরসির দৃষ্টি কামনা করছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হ্যান্ডসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাপানি ব্র্যান্ডের আড়ালে চীনা পণ্য : এসকোয়ার গ্রুপের আমদানি ও নিলাম জালিয়াতি
নির্বাচিত

জাপানি ব্র্যান্ডের আড়ালে চীনা পণ্য : এসকোয়ার গ্রুপের আমদানি ও নিলাম জালিয়াতি

সরকারের কাছে জমি বন্ধক রেখে লোন নিচ্ছে আলেশা মার্ট
ই-কমার্স

সরকারের কাছে জমি বন্ধক রেখে লোন নিচ্ছে আলেশা মার্ট

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা
টেলিকম

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা

বন্ধের পথে দেশে উৎপাদিত মোবাইল ফোন কারখানা
প্রযুক্তি সংবাদ

বন্ধের পথে দেশে উৎপাদিত মোবাইল ফোন কারখানা

দেশে শাওমি নিয়ে এলো ৫০০০এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ নতুন দুটি ফোন
নির্বাচিত

দেশে শাওমি নিয়ে এলো ৫০০০এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ নতুন দুটি ফোন

রাজধানীতে দিনে ৩০০ মোবাইল ছিনতাই
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে দিনে ৩০০ মোবাইল ছিনতাই

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 July 2023

মোবাইল হ্যান্ডসেটের কিস্তির মেয়াদ বৃদ্ধি করার দাবি

Techzoom.TV |
TechzoomTV