Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে যাত্রা শুরু করেছিল অ্যামাজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 July 2023
যেভাবে যাত্রা শুরু করেছিল অ্যামাজন
Share on FacebookShare on Twitter

অ্যামাজন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান। তাদের ব্যবসায় ক্ষেত্রগুলোর মধ্যে আছে ই–কমার্স, ক্লাউড কম্পিউটিং, অনলাইন বিজ্ঞাপন, ডিজিটাল স্ট্রিমিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা। একে পৃথিবীর অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক ও সাংস্কৃতিক শক্তি হিসেবে বলা হয়। অ্যালফাবেট, অ্যাপল, মেটা, মাইক্রোসফটের সঙ্গে অ্যামাজন এখন বড় পাঁচ (বিগ ফাইভ) মার্কিন প্রযুক্তি কোম্পানির একটি, যা ১৯৯৫ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

পৃথিবীর সর্ববৃহৎ ই–কমার্স সাইট অ্যামাজন ডটকমের আনুষ্ঠানিক শুরু হয়েছিল অনলাইনে বই বিক্রি দিয়ে। সেই অ্যামাজনে এখন পাওয়া যায় না এমন কিছু নেই বললেই চলে। সে কারণেই প্রতিষ্ঠাতা জেফ বেজোস এমন একটি নাম খুঁজে বের করেছিলেন যেটিতে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ ‘এ’ থেকে শেষ বর্ণ ‘জেড’ রয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানটি যাবতীয় পোশাক, আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স গ্যাজেটসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে। তবে একদিনেই জনপ্রিয় হয়ে ওঠেনি অ্যামাজন। এর পেছনে রয়েছে ২৮ বছরের ইতিহাস। অনেক প্রতিবন্ধকতা পার হয়েই প্রতিষ্ঠানটি কোটি কোটি মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছে।

১৯৯৫ সালের ১৬ জুলাই অনলাইনে আনুষ্ঠানিক বিক্রি শুরুর এক বছর আগে ১৯৯৪ সালের ৫ জুলাই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বেলেভ্যুতে জেফ বেজোস তার বাড়ির গ্যারাজে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। শুরুতে এটি অনলাইনে বই বিক্রির ওয়েবসাইট ছিল। এরপর একাধিক ধরনের পণ্য নিয়ে আসে অ্যামাজন। ২০২২ সালে অ্যামাজনের নেট আয় ছিল ২৭২ কোটি মার্কিন ডলার, পরিচালন আয় ছিল ১ হাজার ২২৫ কোটি ডলার।

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বাবা-মায়ের অবদান কোনো অংশেই কম নয়। অ্যামাজনের কর্মীদের অবদানও কম নয়। বর্তমানে অ্যামাজনের সঙ্গে যুক্ত রয়েছেন ১৫ লাখ ৪১ হাজার কর্মী। শুধু যুক্তরাষ্ট্রে এ সংখ্যা সাড়ে ৯ লাখ।

প্রতিষ্ঠাতা জেফ বেজোস বর্তমানে অ্যামাজনের চেয়ারম্যান। অ্যামাজনে তার রয়েছে ৯ দশমিক ৮ শতাংশ শেয়ার। প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আছেন অ্যান্ডি জ্যাসি। অ্যামাজনের প্রযুক্তি পণ্যগুলো হলো ইকো ফায়ার, ট্যাবলেট ফায়ার, টিভি ফায়ার এবং ওএস কিন্ডেল। সফটওয়্যার ও ওয়েবপণ্যগুলো হলো অ্যামাজন ডটকম, অ্যামাজন অ্যালেক্সা, অ্যামাজন অ্যাপস্টোর, অ্যামাজন লুনা, অ্যামাজন মিউজিক, অ্যামাজন পে, অ্যামাজন প্রাইম, অ্যামাজন প্রাইম ভিডিও, টুইচ, রিং, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, অ্যামাজন রোবোটিকস।

দেশটির গণমাধ্যম সিএনবিসিকে অ্যামাজনের সিইও জেফ বেজোস জানান, ১৯৯৪ সালে অনলাইন বইয়ের দোকান চালু করার জন্য তিনি বাবা-মায়ের কাছ থেকে ২৭৫,৫৭৩ ডলার নিয়েছিলেন। যদিও এতে কতটা সাফল্য আসবে তা তিনি প্রথমেই অনুমান করতে পারেননি। তার মনে হয়েছিল, একশ শতাংশের মধ্যে ত্রিশ শতাংশ সফলতা আসতে পারে।

তিনি জানান, বাবা-মায়ের টাকাগুলো নষ্ট হতে পারে ভেবে মাঝেমাঝে মন খারাপ হতো। তবে হাল ছেড়ে দেননি। এ ব্যবসায় তাকে সব সময় সাহস জুগিয়েছেন তার মা। ফলে সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেন। তার সেই কষ্টের ফলে আজ তিনি পৃথিবীর অন্যতম ধনী। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৯৩.৫ বিলিয়ন ডলার।

অ্যামাজনের ব্যবসা পুরো পৃথিবীতেই বিস্তৃত। বিশ্বের প্রায় সব দেশেই প্রতিষ্ঠানটির অনলাইন ক্রেতা রয়েছে। এর সদর দফতর ওয়াশিংটন রাজ্যের সিয়াটলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যামাজনঅ্যামাজনের সিইও জেফ বেজোস

এই বিভাগ থেকে আরও পড়ুন

লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়
নির্বাচিত

লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়

জিটিএ সিক্স: মুক্তি পেছানোর পরই এল নতুন ট্রেলার
প্রযুক্তি সংবাদ

জিটিএ সিক্স: মুক্তি পেছানোর পরই এল নতুন ট্রেলার

স্মার্টফোনের বাজারে নতুন সদস্য ভিভো ভি২৩ই
নির্বাচিত

স্মার্টফোনের বাজারে নতুন সদস্য ভিভো ভি২৩ই

রিয়েলমি জিটি মাস্টার এডিশনের ফ্ল্যাশসেলে আসছে দারাজে, থাকছে চমকপ্রদ অফার
নির্বাচিত

রিয়েলমি জিটি মাস্টার এডিশনের ফ্ল্যাশসেলে আসছে দারাজে, থাকছে চমকপ্রদ অফার

দ্রুত ডিজিটালাইজেশনকে এগিয়ে নিতে ক্রমাগত উদ্ভাবনে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

দ্রুত ডিজিটালাইজেশনকে এগিয়ে নিতে ক্রমাগত উদ্ভাবনে হুয়াওয়ে

স্যামসাংয়ের মনস্টার সেলফি ফোন
নির্বাচিত

স্যামসাংয়ের মনস্টার সেলফি ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 July 2023

যেভাবে যাত্রা শুরু করেছিল অ্যামাজন

Techzoom.TV |
TechzoomTV