Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেলফোন হ্যাক হয়েছে কিনা বুঝবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
সেলফোন হ্যাক হয়েছে কিনা বুঝবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

স্পাই অ্যাপের ব্যবহার ও সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এর কারণে স্মার্টফোন ব্যবহারকারীদের ওপর সাইবার হামলার সংখ্যাও বাড়ছে। এ কারণে ওটিএ আপডেট ও নিরাপত্তা ত্রুটি সমাধানে সফটওয়্যার আপডেট দেয়া জরুরি। পুরনো সফটওয়্যার ভার্সনের ডিভাইসে সাইবার আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একবার ভাইরাস বা ম্যালওয়্যার ছড়িয়ে পড়লে সেলফোন হ্যাক হয়েছে কিনা তা সহজে বোঝা যায় না। তবে প্রযুক্তি বিশ্লেষকরা এটি বোঝার সুবিধার্তে সাতটি বিষয় সম্পর্কে জানিয়েছে।

দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া: স্মার্টফোন বা সেলফোন চালানোর জন্য ব্যাটারি দরকার হয়। স্বাভাবিক ব্যবহারে ব্যাটারির চার্জ শেষ হতে সময় লাগে। ফোন কল, মেসেজ দেয়া কিংবা গেম খেলার সময় চার্জ শেষ হওয়ার বা কমার ধরন আলাদা। যদি কোনো কাজ করা ছাড়াই ব্যাটারির চার্জ দ্রুত শেষ হতে থাকে তাহলে বুঝতে হবে ডিভাইসে কোনো সমস্যা হয়েছে। কেননা ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলমান থাকলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন সেটি সহজে নিয়ন্ত্রণ করতে পারে।

অতিরিক্ত মোবাইল ডাটা ব্যয়: সেলফোন ব্যবহারের পরিপ্রেক্ষিতে ব্যাটারির আয়ুষ্কাল কমতে পারে। তাই ডিভাইস হ্যাক হয়েছে কিনা তা জানার জন্য আরো কিছু বিষয় নজরে রাখতে হবে। এর মধ্যে অন্যতম হলো অতিরিক্ত ইন্টাররেট বা ডাটা ব্যয়। যখন কোনো স্পাই অ্যাপ ডিভাইসের নিয়ন্ত্রণ নেয় তখন সার্বিক কার্যক্রমের বিষয়ে প্রতিনিয়ত জানাতে হয়। এজন্য ডিভাইসে থাকা ডাটা ও ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার হয়ে থাকে। তাই অবাঞ্ছিত কোনো ডাটা ব্যবহারের বিষয়ে সতর্ক এবং ডিভাইসের কানেকশন সেটিংস থেকে মোবাইল ডাটার ব্যবহার তদারক করতে হবে।

কোনো কারণ ছাড়াই ডিভাইসের তাপমাত্রা বেড়ে যাওয়া: গেম খেলা, ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, নেভিগেশন অ্যাপ ব্যবহার করার সময় স্মার্টফোনের তাপমাত্রা বেড়ে যায়। কিন্তু এসব কারণ ছাড়াও যদি ডিভাইসের তাপমাত্রা বাড়তে থাকে তাহলে সতর্ক হতে হবে। কেননা সেলফোন হ্যাক হলে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কাজ চলতে থাকে। যে কারণে ব্যাটারির চার্জ শেষ হওয়ার পাশাপাশি তাপমাত্রাও বাড়তে থাকবে।

অপ্রয়োজনীয় অ্যাপের সন্ধান করা: সেলফোন হ্যাক করার বিভিন্ন উপায় রয়েছে। এর মধ্যে স্পাই অ্যাপ ইনস্টল করা অন্যতম। একবার অ্যাপ ইনস্টল হয়ে যাওয়ার পর এটি হয় আড়ালে থাকে অথবা ডিভাইসে থাকা অন্য অ্যাপের নামে ছদ্মবেশ ধারণ করে। এর মধ্যে ক্যালেন্ডার, ক্যালকুলেটর, নোটস উল্লেখযোগ্য। চালু করা হলে এগুলো স্বাভাবিক অ্যাপের মতো চালু হলেও ডিজাইন ও পারফরম্যান্সে পার্থক্য চোখে পড়বে। এ কারণে সবসময় ডিভাইসে থাকা অ্যাপগুলো যাচাই করতে হবে।

ডিভাইসের কার্যক্ষমতা কমে যাওয়া: বর্তমান সময়ের স্মার্টফোনগুলো আধুনিক হলেও একত্রে একাধিক ভারী কাজ সম্পাদনে সক্ষম নয়। তাই দৈনন্দিন ব্যবহারের সময় যদি কোনো সমস্যা দেখা দেয়, ডিভাইস হ্যাং করে তাহলে বুঝতে হবে সমস্যা রয়েছে। স্মার্টফোন যদি একেবারে নতুন হয় এবং এ সমস্যা দেখা দেয় তাহলে এটি এড়ানো যাবে না। হতে পারে কোনোভাবে ডিভাইসটি হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে বা কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কাজ করছে।

কলে কথা বলার সময় অদ্ভুত শব্দ তৈরি হওয়া: সেলফোন একবার হ্যাক হলে ব্যবহারকারীর প্রতি মিনিটের কার্যক্রমে নজর রাখা হয়। এর মধ্যে ভয়েস কল রেকর্ডের বিষয়ও রয়েছে। সেলফোনে নজরদারি অ্যাপ ইনস্টল করার মাধ্যমে হ্যাকাররা লাইভ কলের কথোপকথনও শুনতে পারবে। কল করার সময় যদি প্রতিনিয়ত কোনো শব্দ পাওয়া যায় তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য প্রান্তে থাকা ব্যক্তি যদি কল রেকর্ড করে তাহলেও এমন শব্দ হতে পারে।

Tags: গেম খেলানেভিগেশন অ্যাপভিডিও এডিটিংভিডিও ধারণমোবাইলসেলফোন হ্যাকহ্যাক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈধভাবেই হ্যাকারদের সামনে লাখ লাখ ডলার আয়ের সুযোগ!
নির্বাচিত

ইউক্রেনে হামলার পরিকল্পনা করছে রাশিয়ান হ্যাকাররা

স্যামসাংকে টেক্কা দিতে ফোল্ডিং ফোন আনছে অপো
নির্বাচিত

স্যামসাংকে টেক্কা দিতে ফোল্ডিং ফোন আনছে অপো

আফ্রিকা মহাদেশের রাজা ‌‘টেকনো মোবাইল’
নির্বাচিত

আফ্রিকা মহাদেশের রাজা ‌‘টেকনো মোবাইল’

ফিউচার লেন্স ২০২৪-এ যুগান্তকারী এআই ইমেজিং প্রযুক্তি নিয়ে এলো টেকনো
নির্বাচিত

ফিউচার লেন্স ২০২৪-এ যুগান্তকারী এআই ইমেজিং প্রযুক্তি নিয়ে এলো টেকনো

হুয়াওয়ের বিষয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা নয়: ট্রাম্প
নির্বাচিত

হুয়াওয়ের লাইসেন্সের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

বাজারে এলো বেঙ্গল মোবাইল ফোন
নির্বাচিত

বাজারে এলো বেঙ্গল মোবাইল ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি বাজার

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

শিক্ষা ও শিল্পক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতে ইউসিবিডির ‘ক্যাম্পাস টু করপোরেট’ উদ্যোগ শুরু
প্রযুক্তি সংবাদ

শিক্ষা ও শিল্পক্ষেত্রে সেতুবন্ধন তৈরিতে ইউসিবিডির ‘ক্যাম্পাস টু করপোরেট’ উদ্যোগ শুরু

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি
প্রযুক্তি বাজার

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix