Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিডিও গেমিং শিল্পে কর্মসংস্থান তৈরি করবে এআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩
ভিডিও গেমিং শিল্পে কর্মসংস্থান তৈরি করবে এআই
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিডিও গেমিং শিল্পের বহুমাত্রিকতা বৃদ্ধির পাশাপাশি অনেক বেশি কর্মসংস্থান তৈরি করবে। গেম ডেভেলপারদের শীর্ষ সংস্থাগুলোর একজন বিবিসিকে সম্প্রতি এ কথা বলেন। যুক্তরাজ্যের গেমিং শিল্পের প্রতিনিধিত্বকারী অলাভজনক বাণিজ্যিক সমিতি দি ইনডিপেনডেন্ট গেম ডেভলপার অ্যাসোসিয়েশনের (টিআইজিএ) প্রধান রিচার্ড উইলসন বলেন, ‘এআই গেম তৈরির খরচ কমিয়ে দেবে ও প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে।’

কয়েক দশক ধরে ভিডিও গেম তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ফর্ম ব্যবহার করা হচ্ছে। তবে কিছু মানুষ গেমিং শিল্পে এআইয়ের ব্যবহার নিয়ে নিশ্চিত। তারা মনে করে গেম তৈরিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কর্মসংস্থানের পরিমাণ কমিয়ে দেবে, যা স্টুডিওগুলোর জন্য আইনি সমস্যাও তৈরি করতে পারে।

গেম সম্পর্কিত বাণিজ্যিক সংস্থা ইউকেআই। যুক্তরাজ্যের গেম কোম্পানিগুলোর তদারকি করে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, গেমিং শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ঘিরে খানিকটা উদ্বেগ বিদ্যমান। তবে এআইয়ের ব্যবহার শিল্পটির জন্য চমৎকার একটি সুযোগ। গেম বিশেষজ্ঞ টমি থম্পসন বলেন, ‘আজ আমরা যে বিষয়ে কথা বলছি তার তুলনায় এআই অনেক সহজ রূপ, কিন্তু মৌলিকভাবে মূল নীতিগুলো একই।’

এআই একটি গেমের স্ন্যাপশট দেখার মাধ্যমে চৌকস সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এর মাধ্যমে গেমের চরিত্রগুলো করণীয় বিষয়ে আরো বেশি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারে। ১৯৮০ সালে প্রথম মুক্তি পায় প্যাক-ম্যান। যেখানে নন-প্লেয়ার-চরিত্রগুলোকে পরিচালনার জন্য এআইয়ের মৌলিক ফর্ম ব্যবহার করা হয়। এরপর বছরের পর বছর স্ক্রিনে যা ঘটে তা প্রভাবিত করতে এআইয়ের ব্যবহার করা হয়েছে। এআই ক্রমবর্ধমানভাবে স্ক্রিন বা ডিভাইসে বিভিন্ন গেমকে তুলে ধলার কাজে ব্যবহৃত হচ্ছে। যার মানে গেম ডেভেলপমেন্ট, ডিস্ট্রিবিউশন এমনকি মার্কেটিংয়ের বিভিন্ন দিককে প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছে এআই।

গেমিং শিল্পে এআইয়ের ব্যবহার নিয়ে উইলসন বলেন, ‘গেম স্টুডিওগুলোয় গেম ডেভেলপমেন্টকে স্বয়ংক্রিয় করার অনুমতি দেয়া উচিত। যেমন প্রযুক্তি প্লাটফর্ম কারিশমাডটএআই গেমিংয়ে জেনারেটিভ এআই কৌশল ব্যবহারের অনুমতি দেয়। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা গাই গ্যাডনি মনে করেন, জেনারেটিভ এআই নির্মাতাদের গল্প বলার একটি নতুন উপায় বাতলে দেবে। গেমিংয়ে এআইয়ের ব্যবহারবিষয়ক ইউটিউব চ্যানেলও রয়েছে টমি থম্পসনের। প্রযুক্তির সম্ভাব্যতা নিয়ে উচ্ছ্বসিত হলেও তিনি সতর্ক করেছেন যে শিল্পকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।’

বর্তমানে ভিডিও গেমে ওপেন অ্যাকসেস এআই টুলসের ব্যাপক ব্যবহার হচ্ছে। তবে এ টুলসগুলো গেম ডেভেলপমেন্ট স্টুডিওগুলোর জন্য কোনো বাস্তবসম্মত বিকল্প নয়। গেম ডেভেলপাররা সহজেই এআই টুলস সম্পর্কে জানতে পারে, তবে পরিমার্জন বা কাস্টমাইজেশন ছাড়া এগুলো ব্যবহার করা যায় না। কেননা গেমগুলোয় প্রায়ই নির্দিষ্ট গেমপ্লে মেকানিক্স, চরিত্রের আচরণ এবং ইন্টারঅ্যাকশন প্যাটার্ন থাকে যা জেনেরিক এআই টুলস দিয়ে সম্পূর্ণ সমাধান করা যায় না।

কিছু গেম স্টুডিও এ সমস্যাগুলোর উত্তরণে নিজস্ব এআই প্লাটফর্ম তৈরি করছে, তবে এটি সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ড. থম্পসনের মতে, ছোট গেম কোম্পানিগুলো ওপেন সোর্স এআই টুলের দিকে আকৃষ্ট হলেও তা ঝুঁকিপূর্ণ। কেননা এআই গবেষণা, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। ছোট গেম কোম্পানির জন্য তাদের সীমিত বাজেট, জনবল এবং সময় সীমাবদ্ধতার কারণে এ ধরনের উদ্যোগ গ্রহণ কঠিন হতে পারে।

Tags: ইউটিউবইউটিউব চ্যানেলগেম ডেভেলপমেন্টগেমিংগেমিং ফোনডিস্ট্রিবিউশন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গরমে এসির বিদ্যুৎ খরচ কমানোর সহজ উপায়
কিভাবে করবেন

গরমে এসির বিদ্যুৎ খরচ কমানোর সহজ উপায়

ঈদকে সামনে রেখে স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

ঈদকে সামনে রেখে স্মার্টফোনে আকর্ষণীয় অফার দিচ্ছে স্যামসাং

২১ বছরে গুগল
প্রযুক্তি সংবাদ

গুগলের বিজ্ঞাপন প্রবৃদ্ধি ৩২%

Vivo X200 FE: অত্যাধুনিক সব ফিচার নিয়ে বাজারে এল ভিভোর নতুন স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

Vivo X200 FE: অত্যাধুনিক সব ফিচার নিয়ে বাজারে এল ভিভোর নতুন স্মার্টফোন

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য সুখবর
নির্বাচিত

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য সুখবর

এক চার্জে চলবে ২৯ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

এক চার্জে চলবে ২৯ ঘণ্টা

Load More

ট্রেন্ডিং টপিক

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix