Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের ফিনটেক খাতের সমৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক সামিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ আগস্ট ২০২৩
দেশের ফিনটেক খাতের সমৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক সামিট
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে গত শনিবার, ২৬ আগস্ট রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ বাংলাদেশ ফিনটেক সামিট। মাস্টারকার্ডের সৌজন্যে, বিকাশ লিমিটেডের সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উপায়, বেসিস এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় অনুষ্ঠিত সামিটটির আয়োজনে ছিলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

দিনব্যাপী ফিনটেক সামিটে বাংলাদেশ এবং বহির্বিশ্বের ব্যাংকিং এবং অর্থায়ন খাতের উল্লেখযোগ্য বিশেষজ্ঞ, কর্মজীবী এবং সিদ্ধান্ত প্রণেতারা অংশগ্রহণ করেন। “শেপিং বাংলাদেশ ফিনটেক ইকোসিস্টেম ফর দ্য ফিউচার” বা ভবিষ্যতের জন্য বাংলাদেশের ফিনটেক খাতকে প্রস্তুত করার প্রতিপাদ্য নিয়ে বিশেষজ্ঞরা দিনব্যাপী বিভিন্ন সেশনে আলোচনা করেন। আয়োজনটির অন্যতম উদ্দেশ্য ছিলো ফিনটেক উদ্ভাবনীর ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তনশীল সম্ভাবনাকে তুলে ধরা হয় এবং ফিনটেক উদ্ভাবনকে আরো অধিক প্রশস্ত করার একটা দিকনির্দেশনা প্রনয়ন করা।

৪টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন, ৪টি ইনসাইট সেশন, ১টি কেস স্টাডি, ১ টি ফায়ারসাইড চ্যাট এবং ১টি কনভারসেশনের সমন্বয়ে এই বছরের ফিনটেক সামিটটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফিনটেক ফোরামের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, শরিফুল ইসলাম আয়োজনটির উদ্বোধনী বক্তৃতায় বলেন, “স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে ফিনটেক খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ, স্মার্ট অর্থনীতির প্রধান অনুসঙ্গ দেশের ফিনটেক। বাংলাদেশ ফিনটেক ফোরাম নীতি প্রণয়ন এবং বিভিন্ন অংশগ্রহণমূলক কর্মসূচির মাধ্যমে দেশের ফিনটেক শিল্পের অগ্রসরে কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী, আজকের যাবতীয় আলোচনা এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় দেশের এই সম্ভাবনাময় খাতের জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে।”

৪র্থ ফিনটেক সামিটের বিভিন্ন আলোচনায় প্রাসঙ্গিক হয়ে উঠে ডিজিটাল যুগে ব্যাংকিং খাতের উপর্যুপরি পরিবর্তনের দিকনির্দেশনা, বাংলাদেশের ফিনটেক উদ্ভাবনীর বিকাশের জন্য প্রয়োজনীয় ধাপ, সম্ভাবনা এবং বৈশ্বিকভাবে প্রচলিত রীতিরগুলোর বাস্তবায়নের বিভিন্ন দিক, ফিনটেকের বিকাশে ব্লকচেইনের গুরুত্বসহ স্মার্ট বাংলাদেশ ভিশনের ফিনটেক খাতকে সমৃদ্ধ করার নানামুখী উদ্যোগসমূহ।

সামিটিটিতে কিনোট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: আরফান আলী, চেয়ারপারসন, জায়তুন বিজনেস কনসালটেন্টস; চেয়ারম্যান, অংকুর ডিজিটাল লিমিটেড; বেঞ্জামিন কুইনলান, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর, কুইনল্যান্ অ্যাসোসিয়েটস; চেয়ার, ইনোভেশন এবং টেকনোলজি কমিটি, অসটচাম, হংকং; মামুন রশিদ, কান্ট্রি ক্লায়েন্টস অ্যান্ড মার্কেটস লিড, পিডব্লিউসি বাংলাদেশ; এবং হৃষিকেশ মেহতা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট – ফিন্যানশিয়াল সার্ভিসেস, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স।

এছাড়াও সামিটের অন্যান্য সেশনের আলোচনায় ছিলেনঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান, আইডিয়া ফাউন্ডেশন, ফরমার প্রিন্সিপাল সেক্রেটারি; কামাল কাদির, ফাউন্ডার এন্ড সিএও, বিকাশ লিমিটেড; মাহতাব উদ্দিন আহমেদ, ফাউন্ডার এন্ড ম্যানেজিং পার্টনার, বিল্ডকন কনসালটেন্সিজ লিমিটেড; কাজী মাহমুদ সাত্তার, চেয়ারম্যান, আরএসএ অ্যাডভাইজরি লি.; আসিফ ইব্রাহিম, চেয়ারম্যান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ; আনিস এ খান, চেয়ারম্যান, এএজেড অ্যান্ড পার্টনার্স; ফারজানাহ চৌধুরী, চার্টার্ড ইন্স্যুরার এসিআইআই (ইউকে); ম্যানেজিং ডিরেক্টর এন্ড প্রধান সিইও, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড; সহ প্রমুখ।

মাস্টারকার্ডের সৌজন্যে, বিকাশ লিমিটেডের সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উপায়, বেসিস এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত ৪র্থ বাংলাদেশ ফিনটেক সামিটটি বাংলাদেশ ফিনটেক ফোরামের একটি উদ্যোগ। সামিটটির আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। স্ট্র্যাটেজিক পার্টনার-এসপায়ার টু ইনোভেট (এটুআই), ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস ফাউন্ডেশন, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক; ইনোভেশন পার্টনার: বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ; হসপিটালিটি পার্টনার – রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন; টেকনোলজি পার্টনার – আমরা টেকনোলজিস লিমিটেড এবং পিআর পার্টনার – ব্যাকপেজ পিআর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে
বিবিধ

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে

ই-সিগারেটও ফুসফুসের ক্ষতি করে!
নির্বাচিত

ই-সিগারেটও ফুসফুসের ক্ষতি করে!

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!

হিমশীতল শৈলপ্রপাত, প্রাকৃতির এক অপূর্ব নিদর্শন
বিবিধ

হিমশীতল শৈলপ্রপাত, প্রাকৃতির এক অপূর্ব নিদর্শন

বিবিধ

রবিশপে ফোনে ৫০ শতাংশ ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোনের দাম বাড়ছে, জানালেন টিম কুক

চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা
প্রযুক্তি সংবাদ

কার্বন অপসারণ প্রযুক্তিতে ৯১ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি টেক জায়ান্টদের

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে আইফোন ১৮ প্রো: থাকছে প্রথম ২ ন্যানোমিটার চিপ ও ডিএসএলআর ক্যামেরা

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল
নির্বাচিত

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’
প্রযুক্তি বাজার

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’

বাজেট স্মার্টফোনের বাজারে গ্রাহকদের জন্য বড় চমক নিয়ে...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ আগস্ট ২০২৩

দেশের ফিনটেক খাতের সমৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক সামিট

Techzoom.TV |
TechzoomTV