Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একই সাথে ২ পণ্যের জিআই আবেদন করেছে নরসিংদীর জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 August 2023
একই সাথে ২ পণ্যের জিআই আবেদন করেছে নরসিংদীর জেলা প্রশাসন
Share on FacebookShare on Twitter

নরসিংদীর অমৃত সাগর কলা এবং লটকনের জিআই স্বীকৃতি চেয়ে আবেদন করেছে জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী। এই লক্ষ্যে গতকাল (২৮ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি বৈঠক হয়। এরপর জিআই আবেদনের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন আবু নইম মোহাম্মদ মারুফ খান। এতে সার্বিক সহযোগিতা করেছে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ মোস্তফা মনোয়ার, রেভিনিউ ডেপুটি কালেক্টর চৌধুরী মুস্তাফিজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আজিজুর রহমান, ইডিসির প্রেসিডেন্ট কাকলী তালুকদার, ট্রেজারার উম্মে সাহেরা এনিকা, সদস্য আইরিন আক্তার রিতা, তাবাসসুম হোসাইন, জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, জেলার অর্থকরী ফসলের মধ্যে নরসিংদীর অমৃত সাগর কলা ও লটকন অন্যতম। এই দুটি পণ্যের সাথে জেলার হাজার হাজার কৃষকের কর্মসংস্থান জড়িত। তারা কেবল নিজেরাই উপার্জন করছে না, জেলার অর্থনীতিকে এগিয়ে নিতে দারুণভাবে অবদান রেখে চলেছে। তাই আমরা পণ্য দুটির জিআই আবেদনের উদ্যোগ গ্রহণ করেছি। জেলার সম্ভাব্য জিআই পণ্যগুলো খুঁজে বের করার জন্য তিনি ইডিসির প্রতিনিধিগণসহ উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি ইডিসিকে ধন্যবাদ দেন নরসিংদীর জিআই পণ্য বৃদ্ধিতে এগিয়ে আসায়।

ইডিসির প্রেসিডেন্ট কাকলী তালুকদার বলেন, নরসিংদীর অমৃত সাগর কলার নাম শুনেনি এমন লোকের সংখ্যা খুবই কম। দেশের অন্য যেকোনো কলার চেয়ে স্বাদে-গন্ধে অতুলনীয় নরসিংদীর অমৃত সাগর কলা। তিনি আরও বলেন, লটকন একটি মৌসুমি ফল হলেও বর্তমানে এটি নরসিংদীর মানুষের অর্থকরী ফসলে পরিণত হয়েছে। এই ফল এখন কেবল দেশের চাহিদাই পূরণ করে না, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়। যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। পণ্য দুটির ডকুমেন্টেশনের সুযোগ দেওয়ায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীকে আন্তরিক ধন্যবাদ দেন।

উল্লেখ্য, নরসিংদীর সম্ভাব্য জিআই আবেদনে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য একদিন আগে (২৭ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয় ও ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এবং ইডিসির প্রেসিডেন্ট কাকলী তালুকদার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইডিসির প্রেসিডেন্ট কাকলী তালুকদারজিআইজিআই পণ্যজেলা প্রশাসক

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘সিঙ্গেল ক্লিক রিটার্ন পলিসি’ চালু করলো ইভ্যালি
ই-কমার্স

‘সিঙ্গেল ক্লিক রিটার্ন পলিসি’ চালু করলো ইভ্যালি

জেফ বেজোসের মালিকানাধীন ৬ জিনিস
ই-কমার্স

মাস্ককে টপকে ফের শীর্ষ ধনী বেজোস

বন্ধ হোক চাই না, ই-কমার্স ব্যবসায় নিতে হবে ইউনিক আইডেন্টিটিফিকেশন নম্বর
ই-কমার্স

বন্ধ হোক চাই না, ই-কমার্স ব্যবসায় নিতে হবে ইউনিক আইডেন্টিটিফিকেশন নম্বর

মশা মারতে কামান নয়, অ্যাপ! সত্যি নাকি ভুয়া?
প্রযুক্তি সংবাদ

মশা মারতে কামান নয়, অ্যাপ! সত্যি নাকি ভুয়া?

নাগরিকত্ব আইন: এবার অফলাইনে আসাম ও মেঘালয়
প্রযুক্তি সংবাদ

নাগরিকত্ব আইন: এবার অফলাইনে আসাম ও মেঘালয়

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

আরও কিছু মাস প্রয়োজন ছিল: ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 August 2023

একই সাথে ২ পণ্যের জিআই আবেদন করেছে নরসিংদীর জেলা প্রশাসন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix