Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টাইপ সি পোর্ট থাকছে আইফোন-১৫ তে, থাকছে আরও যত ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
টাইপ সি পোর্ট থাকছে আইফোন-১৫ তে, থাকছে আরও যত ফিচার
Share on FacebookShare on Twitter

প্রতিবছর সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন বাজারে ছাড়ে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপল। সেপ্টম্বর মাস অতি নিকটে। এখনি নতুন মডেলের আইফোন-১৫ নিয়ে হইচই শুরু হয়েছে টেক দুনিয়ায়। জানা গেছে চিরাচরিত লাটনিং চার্জিং পোর্টের পরিবর্তে এবার টাইপ সি পোর্টের দিকে ঝুঁকছে অ্যাপল। নতুন আইফোনে এছাড়াও থাকছে আরও চমকপ্রদ সব ফিচার।

একটা সময় আইফোনের মডেলগুলোতে খুব একটা বড় বা গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন দেখা যেত না। তবে সর্বশেষ কয়েকটি মডেলে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে অ্যাপল।

রিলিজ হতে যাওয়া আইফোন-১৫ তে থাকছে যেসব ফিচার-

টাইটানিয়াম ফ্রেম
আইফোন ১৫ এবং ১৫ প্লাসে আইফোন ১৪ সিরিজের ডিজাইন অনেকটা বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে ফ্ল্যাগশিপ আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সে অ্যালুমিনিয়াম ফ্রেমের বদলে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হবে বলে জানা গেছে।

অ্যাকশন বাটন
আইফোন ১৫ প্রো সিরিজ একটি প্রোগ্রামেবল অ্যাকশন বাটন থাকবে। এটি দিয়ে ফোন মিউট বা সাইলেন্ট করতে পারবেন ব্যবহারকারীর

ইউএসবি টাইপ-সি পোর্ট
অবশেষে চিরচেনা লাইটনিং চার্জিং পোর্টের বদলে টাইপ সি পোর্টের যুগে প্রবেশ করতে যাচ্ছে আইফোন। ১৫ সিরিজের সবগুলো ফোনেই থাকবে টাইপ সি। তবে শুধু প্রো মডেলগুলোতে দ্রুত ডাটা ট্রান্সফারের জন্য ইউএসবি ৩.২ সুবিধা থাকবে। আর আইফোন ১৫ এবং ১৫ প্লাসে থাকবে ইউএসবি ২.০।

কমবে বেজেলের পরিমাণ
আইফোন ১৪ প্রো সিরিজের মতো, আইফোন ১৫-এর চারটি ভেরিয়েন্টেই ক্যাপসুল-আকৃতির কাটআউটসহ ডিসপ্লে থাকবে। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৫ প্রো সিরিজে বেজেলের আকার আরও ১.৫ মিমি কমাতে নতুন এলআইপিও (লিপো) ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হবে।

এ১৭ বায়োনিক প্রসেসর
অ্যাপলের ফ্ল্যাগশিপ আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স নতুন এ১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হবে। তবে আইফোন ১৫ এবং ১৫ প্লাসে আগের প্রজন্মের এ১৬ চিপই থাকবে যেটি আইফোন ১৪ প্রোতে ব্যবহার করা হয়েছে।

৮ জিবি র‌্যাম
অ্যাপল প্রথমবারের মতো আইফোন ১৫ প্রো সিরিজে ৮ জিবি র‌্যাম সুবিধা দিতে যাচ্ছে। তাইওয়ানের গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্স জানিয়েছে, আইফোন ১৫ এবং ১৫ প্লাসে ৬ জিবি র‌্যামই থাকবে। অপরদিকে বেস ভেরিয়েন্ট হিসেবে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি ব্যবহার করা হবে আইফোন ১৫ সিরিজের সবগুলো ফোনে।

পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স
হাই-এন্ড আইফোন মডেলগুলিতে হাই রেজোলিউশনের ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড-এঙ্গেল ক্যামেরা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ১৫ প্রো ম্যাক্স মডেলে প্রথমবারের মতো ৫/৬এক্স অপটিক্যাল জুম লেন্সসহ একটি পেরিস্কোপ জুম লেন্স অন্তর্ভুক্ত করা হবে।

রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন
আইফোন-১৪ এবং ১৪ প্লাসের সঙ্গে নতুন রিপেয়ার ফ্রেন্ডলি ডিজাইন প্রবর্তন করেছে অ্যাপল। ব্লুমবার্গের মতে, একই ডিজাইনের ফলে ১৫ সিরেজের সবগুলো ফোনেই ব্যাক প্যানেল, ব্যাটারি এবং ডিসপ্লে সহজেই পরিবর্তন কিংবা রিপেয়ার করা যাবে।

ওয়াইফাই সিক্স-ই
আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্সে থাকছে কোয়ালকমের শক্তিশালী ওয়াইফাই সিক্স-ই। তবে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসে শুধু ওয়াই-ফাই প্রযুক্তি থাকবে।

আল্ট্রা-ওয়াইডব্যান্ড চিপ
বলা হয় যে অ্যাপল একটি নতুন এবং আরও দক্ষ আল্ট্রা-ওয়াইডব্যান্ড চিপ অন্তর্ভুক্ত করেছে, যার মাধ্যমে আরও ভালভাবে অ্যাপল ইকোসিস্টেম উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

লিডার স্ক্যানার
আইফোন ১২ সিরিজের পর থেকে প্রতিটি প্রো মডেলের সঙ্গে লিডার স্ক্যানার প্রযুক্তি দিয়ে আসছে অ্যাপল। এর মাধ্যমে আরও ভাল পোর্ট্রেট শট এবং এআর অ্যাপের অভিজ্ঞতা পেতে পারেন ব্যবহারকারীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ১৫আইফোন ১৫ প্রোআইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সআইফোন ১৫ প্রো ম্যাক্সআইফোন ১৫ প্লাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

টাকা ফেরত পাবে ইভ্যালির গ্রাহকরা, সময় চায় নতুন বোর্ড
ই-কমার্স

ইভ্যালি থেকে পদত্যাগ করল বিচারপতি মানিকের নেতৃত্বাধীন পরিচালনা বোর্ড

গুগল পিক্সেল ৬-এ চার্জার থাকছে না
নির্বাচিত

নতুন পিক্সেল ফোন আনল গুগল

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি সই
টেলিকম

আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি সই

বিশ্বব্যাপী ১০ কোটি স্মার্টফোন বিক্রি করল রিয়েলমি
নির্বাচিত

বিশ্বব্যাপী ১০ কোটি স্মার্টফোন বিক্রি করল রিয়েলমি

উন্নতমানের এ সিরিজ চিপসহ আসছে আইফোন ১৩
নির্বাচিত

আগামী বছরই আসছে সাশ্রয়ী দামের ৫জি আইফোন

অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় অনাগ্রহী করছে
নির্বাচিত

অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় অনাগ্রহী করছে

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান
প্রযুক্তি বাজার

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’
নির্বাচিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র
প্রযুক্তি সংবাদ

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

অনলাইন বেটিং ও জুয়ার ওয়েবসাইট পরিচালনা, এমএফএস ও...

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ আগস্ট ২০২৩

টাইপ সি পোর্ট থাকছে আইফোন-১৫ তে, থাকছে আরও যত ফিচার

Techzoom.TV |
TechzoomTV