Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল গ্রাহকদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
Share on FacebookShare on Twitter

মোবাইলের ডেটা প্যাকেজ নিয়ে নতুন একটি নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে ডেটার ৩ ও ১৫ দিন মেয়াদি প্যাকেজ থাকছে না। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্যাকেজের সংখ্যা হবে সর্বোচ্চ ৪০টি। আর মেয়াদ হবে ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড (নির্দিষ্ট মেয়াদহীন)। এটি আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ২০২২ সালে এক নির্দেশিকায় ৩, ৭, ১৫, ৩০ এবং আনলিমিটেড মেয়াদে মোবাইল অপারেটরদের জন্য সর্বোচ্চ ৯৫টি ডাটা প্যাকেজ নির্ধারণ করেছিল বিটিআরসি।

চলতি বছরের ৩০ মে প্যাকেজ ও ডেটার মূল্যসংক্রান্ত মতবিনিময় সভায় এক জরিপের ফলাফল তুলে ধরে বিটিআরসি। জরিপে অংশ নেয়া ডেটা ব্যবহারকারীদের ৪৪ দশমিক ৫ শতাংশ চেয়েছিলেন ৩, ৭, ১৫, ৩০ দিন ও আনলিমিটেড বিদ্যমান পাঁচটি মেয়াদই বহাল থাকুক। অপর দিকে ৫২ দশমিক ৯ শতাংশ গ্রাহক ৭, ৩০ ও আনলিমিটেড মেয়াদের প্যাকেজের পক্ষে ছিলেন। সে অনুযায়ী ৩ ও ১৫ দিনের মেয়াদ বাতিল করা হয়।

এদিকে মোবাইল অপারেটরদের দেয়া তথ্য বলছে, তিন দিনের মেয়াদের প্যাকেজ সবচেয়ে জনপ্রিয়। এটি না থাকলে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। অপারেটরদের সূত্রে জানা যায়, দেশে গ্রাহকদের ৬৯ দশমিক ২৩ শতাংশ ৩ দিনের মেয়াদ, ১৬ দশমিক ৮৪ শতাংশ ৭ দিনের মেয়াদ, ৩ দশমিক ৮২ শতাংশ ১৫ দিনের মেয়াদ এবং ১০ দশমিক ১১ শতাংশ ৩০ দিনের মেয়াদ ব্যবহার করে থাকেন।

বাংলালিংক জানিয়েছে, তাদের ডেটার প্রায় ৫০ শতাংশই ৩ দিনের গ্রাহক। তারা ৩ দিনের প্যাকেজে ১ জিবি (গিগাবাইট) থেকে ১০ জিবি পর্যন্ত ডেটা অফার করে। এর দাম ৩০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাংলালিংকের দাবি, এসব প্যাকেজের গ্রাহকেরা ডেটার প্রায় ৯০ শতাংশ ৩ দিন মেয়াদের মধ্যে ব্যবহার করে থাকেন।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে এখন অপারেটর ভেদে ৬০ থেকে ৭০ শতাংশ গ্রাহক ৩ দিন মেয়াদের ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন। প্যাকেজের সংখ্যা ৪০টি করা হলে তা প্রায় ১২ কোটি গ্রাহকের পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নেয়ার স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে। গ্রাহকের চাহিদা ও ব্যবহারের ওপর ভিত্তি করে প্যাকেজের সংখ্যা নির্ধারণে কোনো সীমা থাকা উচিত নয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, গ্রাহক অতিরিক্ত প্যাকেজে বিভ্রান্ত হন। তাদের চাওয়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

Tags: ইন্টারনেট প্যাকেজডাটা প্যাকেজডেটাভিত্তিক প্যাকেজডেটার প্যাকেজপ্যাকেজ বিক্রিমেয়াদহীন ডাটা প্যাকেজমোবাইল গ্রাহক

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুয়াওয়ের মামলা
নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুয়াওয়ের মামলা

ট্রুকলারের মতো ফিচার এনেছে গুগল
প্রযুক্তি সংবাদ

ট্রুকলারের মতো ফিচার এনেছে গুগল

টোলের খরচ জানা যাবে গুগল ম্যাপে
প্রযুক্তি সংবাদ

টোলের খরচ জানা যাবে গুগল ম্যাপে

অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে ক্ষতি হয়?
নির্বাচিত

অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে ক্ষতি হয়?

ওয়ানপ্লাস আনছে নতুন বাজেট ৫জি ফোন: OnePlus Nord CE 5 জুনে বাজারে আসছে
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস আনছে নতুন বাজেট ৫জি ফোন: OnePlus Nord CE 5 জুনে বাজারে আসছে

মাত্র ১০ মাসে এক কোটির কাছাকাছি মোবাইল গ্রাহক উধাও
টেলিকম

দেশে মোবাইল গ্রাহক ১৮ কোটি ৮০ লাখের কাছাকাছি, শীর্ষে গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

উইন্ডোজ ১০ ও ১১ দ্রুত চালু করার সহজ আট সমাধান
কিভাবে করবেন

অজানা ৩০টি ফিচারে সাজানো উইন্ডোজ ১১: আপনি কতটা কাজে লাগাচ্ছেন?

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি
নির্বাচিত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
টেলিকম

জ্বালানি সংকটে মোবাইল অপারেটরদের ২৭টি ডাটা সেন্টার বন্ধের ঝুঁকিতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

লাইভস্ট্রিমের সময় দর্শকদের অংশগ্রহণ বেশি থাকলে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন...

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix