Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউটিউবের মতো হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও আয়ের সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১ অক্টোবর ২০২৩
ই-মেইলের মাধ্যমে নিরাপত্তা বাড়াবে হোয়াটসঅ্যাপ
Share on FacebookShare on Twitter

গুগলের ইউটিউবের মতো মেটার হোয়াটসঅ্যাপেও চ্যানেল খোলা যাচ্ছে। এই চ্যানেল থেকে আয়ও করা যাবে। হোয়াটসঅ্যাপে সাম্প্রতিক কালে যে নতুন ফিচার্সগুলো এসেছে তার মধ্যে অন্যতম চ্যানেলস। যেখানে বড় বড় তারকা, সেলেব্রিটি, বিশিষ্ট ব্যক্তিদের ফলো করার সুবিধা রয়েছে। তবে এই প্ল্যাটফর্ম শুধু তাদের জন্য নয়, একজন সাধারণ মানুষও খুলতে পারবে হোয়াটসঅ্যাপ চ্যানেল।

মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলস সকলের জন্য উন্মুক্ত। এখানে ইউজাররা নিজের চ্যানেল বানিয়ে কমিউনিটি তৈরি করার সুযোগ পাবে। তবে শুধু সামাজিক পরিচিতি নয় বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে অর্থ উপার্জনও করতে পারবেন।

ই-কমার্স সেলিং
আপনার যদি ছোট ব্যবসা থাকে অথবা সদ্য নতুন ব্যবসা খুলে থাকেন তাহলে এই চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমেই নিজের ক্যাটালগ দেখাতে পারেন। তাদের অর্ডার নেওয়া এবং পেমেন্ট সাপোর্টও দিতে পারেন।

হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মার্চেন্ডাইস এবং অ্যাক্সেসরিজও বিক্রি করার সুবিধা রয়েছে। এ ছাড়া কারও যদি ব্যবসা নাও থাকে সে বিভিন্ন গ্রাফিক্স টেম্পলেট, ই-বুক, অনলাইন কোর্স, ডিজিটাল প্রোডাক্টস ইত্যাদি প্রমোট করতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে।

অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন একটি উপায় যার মাধ্যমে আপনি কোনও বিপণন সংস্থার পণ্য বিক্রি করলে তার থেকে উত্পন্ন রেভেনিউ-এ নির্দিষ্ট অংশের লাভ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ চ্যানেলেও সেই সুযোগ রয়েছে। সাবস্ক্রাইবার ও ফলোয়ারদের সেই সকল পণ্যের লিঙ্ক পাঠাতে পারেন যা থেকে আয় হতে পারে আপনারও।

অনলাইন ক্লাস ও কোচিং
এমন বহু মানুষ আছেন যাঁদের নির্দিষ্ট কিছু বিষয়ে খুবই দক্ষতা রয়েছে। যেমন- রান্না, আঁকা, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ইত্যাদি। এই সকল বিষয়ের উপর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওয়ার্কসপ তৈরি করতে পারেন এবং তার বদলে একটি চার্জ নিতে পারেন কাস্টমারদের থেকে। পাশাপাশি হোয়াটসঅ্যাপে যেহেতু ভিডিও, অডিও কলের সুবিধা রয়েছে তাই ওয়ান-অন-ওয়ান কোচিংও করাতে পারেন।

ফ্রিল্যান্সিং
ডিজিটাল জমানায় বাড়ি বসে আয়ের একটি অন্যতম মাধ্যম ফ্রিল্যান্সিং। যার জন্য বর্তমানে একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ যেহেতু একটি পার্সোনাইলজড অ্যাপ তাই এখানে ক্লায়েন্টদের সঙ্গে খুবই স্বচ্ছ ভাবে নিজের দক্ষতা তুলে ধরতে পারবেন। আপনি যদি লেখালিখি করতে ভালবাসেন কিংবা ভালো গ্রাফিক্স ডিজাইনিং ও প্রোগ্রামিং জানেন তাহলে নিজের চ্যানেল বানিয়ে ফলোয়ারদের সেই পরিষেবা দিতে পারেন।

Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে ‘ফেক’ চেহারা চেনার কৌশল
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে এসব ফাঁদে পড়ছেন না তো?

মোতালেব প্লাজায় তৈরি হয় আইফোন!
প্রযুক্তি সংবাদ

মোতালেব প্লাজায় তৈরি হয় আইফোন!

ফোনে কখন কি করছেন বা দেখছেন সব জানে গুগল!
নির্বাচিত

ফোনে কখন কি করছেন বা দেখছেন সব জানে গুগল!

উইন্ডোজ ১১-এ নতুন চমক! আসছে ৭টি অত্যাধুনিক ফিচার
নির্বাচিত

উইন্ডোজ ১১-এ নতুন চমক! আসছে ৭টি অত্যাধুনিক ফিচার

সেলফোনের অর্থ চুরিতে নতুন ম্যালওয়্যার
প্রযুক্তি সংবাদ

সেলফোনের অর্থ চুরিতে নতুন ম্যালওয়্যার

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ছুরিকাঘাতে পাঠাও-চালক খুন
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করতে যাচ্ছে পাঠাও

Load More

ট্রেন্ডিং টপিক

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি
প্রযুক্তি বাজার

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

মডেল ৩ গাড়িতে ১ বছরের ফ্রি চার্জিং সুবিধার অফার টেসলার
অটোমোবাইল

মডেল ৩ গাড়িতে ১ বছরের ফ্রি চার্জিং সুবিধার অফার টেসলার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix