Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতে ফাইভজি ডিভাইস ব্যবহারকারী বাড়বে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
ভারতে ফাইভজি ডিভাইস ব্যবহারকারী বাড়বে
Share on FacebookShare on Twitter

ফাইভজি চালুর মাধ্যমে ভারতের প্রযুক্তি খাতে নতুন অধ্যায় শুরু হয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে টেলিকম খাতে ব্যবহারকারী বৃদ্ধির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (টিআরএআই)। চলতি বছর শেষে ৩ কোটি ১০ লাখ ব্যবহারকারী ফাইভজি স্মার্টফোনে স্থানান্তর হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এরিকসন প্রকাশিত এক প্রতিবেদনে স্মার্টফোন পরিবর্তনের এ তথ্য উঠে আসে। ফাইভজি প্রযুক্তি চালুর পর ব্যবহারকারীরা দ্রুত এটিতে স্থানান্তর হচ্ছে। আর পুরো সুবিধা পেতে প্রয়োজন উন্নত স্মার্টফোন। এরিকসনের ধারণা, বর্তমানে ভারতে ফাইভজি সেলফোন ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ১০ লাখ থেকে ১০ কোটির মধ্যে রয়েছে।

২০২২ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে আনুষ্ঠানিকভাবে ফাইভজি পরিষেবা চালু করেন। গত মাসে রিলায়েন্স জিও ও ভারতী এয়ারটেলের মতো কোম্পানি বিস্তৃত পরিসরে নেটওয়ার্ক পরিষেবা চালু করে।

সুইডিশ টেলিকম কোম্পানি এরিকসনের কনজিউমার ল্যাব গ্লোবাল সার্ভে নতুন তথ্য দিয়েছে। ফাইভজি পরিষেবা চালুর পর ভারতে ভালো রেজল্যুশনের ভিডিও স্ট্রিমিং, ভিডিও কলিং, মোবাইল গেমিং ও অগমেন্টেড রিয়ালিটির ব্যবহার বেড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, চীনসহ বিভিন্ন দেশে ফাইভজি প্রযুক্তি আগে থেকেই প্রচলিত। কিন্তু এসব দেশের তুলনায় ভারতের ব্যবহারকারীরা ফাইভজি পরিষেবায় ২ ঘণ্টা বেশি সময় ব্যয় করছে।

এরিকসন কনজিউমার ল্যাবের প্রধান জাসমিত সিং শেঠি বলেন, ‘আমাদের ধারণা চলতি বছরের বাকি সময়ের মধ্যে ভারতের ৩ কোটি ১০ লাখ ব্যবহারকারী ফাইভজি সেলফোনে স্থানান্তরিত হবে।’

আরেকটি বিষয় হচ্ছে প্রথমে যারা ফাইভজি ব্যবহার শুরু করে, তাদের তুলনায় ভারতের ব্যবহারকারীদের সন্তুষ্টির মাত্রা বেশি। এরিকসনের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ব্যবহারকারীদের ১৫ শতাংশ তাদের ফাইভজি পরিকল্পনায় অ্যাপ্লিকেশন বান্ডেল, ভিডিও, গেমিং ও মিউজিক যুক্ত করতে আগ্রহী। এমনকি তা উচ্চমূল্যে হলেও।

গ্রাহক পর্যায়ে বড় ইন্টারনেট প্যাকেজের চাহিদা এখনো শীর্ষে। বিশেষ করে মাসের শেষ দিকে ফাইভজি ব্যবহারকারীরা সেলফোনে তেমন কোনো ডাটা প্যাকেজ ব্যবহার করে না। অন্যদিকে, ৫৮ শতাংশের বেশি ব্যবহারকারীকে মাস শেষে ৩০ জিবি ডাটা অব্যবহৃত অবস্থায় ফেলে রাখতে হয়।

বেশি দামে ডাটা প্যাকেজ দেয়ার পরিবর্তে গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিতে টেলিকম অপারেটরদের পরামর্শ দেয়া হয়েছে। যেহেতু ভারতে ফাইভজির পরিধি বাড়ছে, তাই পরিষেবা কোম্পানিগুলোয় আরো নতুনত্ব আনতে হবে। সম্প্রতি ওকলা জানায়, ফাইভজি পরিষেবা চালুর পর ভারতে সেলফোন ডাউনলোড গতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর মাধ্যমে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সে দেশটি ৭২ ধাপ এগিয়ে ৪৭-এ এসেছে। জাপান, যুক্তরাজ্য ও ব্রাজিল এখনো পিছিয়ে।

বৈশ্বিক পর্যায়ে ভারত শুধু যে বাংলাদেশ, শ্রীলংকা ও পাকিস্তানকে ছাড়িয়েছে তা নয়। মেক্সিকো (৯০), তুরস্ক (৬৮), যুক্তরাজ্য (৬২), জাপান (৫৮), ব্রাজিল (৫০) ও দক্ষিণ কোরিয়ার (৪৮) মতো জি২০ভুক্ত দেশের ওপরে উঠে এসেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

টাকার ডিজিটাল রূপান্তরের গ্যাপ পূরণে ডাক টাকা কার্যকর উদ্যোগ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

টাকার ডিজিটাল রূপান্তরের গ্যাপ পূরণে ডাক টাকা কার্যকর উদ্যোগ: মোস্তাফা জব্বার

এবার রবি নেটওয়ার্কেও চলবে টেলিটক সিম
টেলিকম

এবার রবি নেটওয়ার্কেও চলবে টেলিটক সিম

সাইবার নিরাপত্তায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

সাইবার নিরাপত্তায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ

বাজারে আসছে ফোল্ডেবেল ডিসপ্লে যুক্ত মটো রেজার
প্রযুক্তি সংবাদ

বাজারে আসছে ফোল্ডেবেল ডিসপ্লে যুক্ত মটো রেজার

‘ডাটা সুরক্ষা নিশ্চিত করলে ভবিষ্যতে আর ইন্টারনেট বন্ধ হবে না’
টেলিকম

‘ডাটা সুরক্ষা নিশ্চিত করলে ভবিষ্যতে আর ইন্টারনেট বন্ধ হবে না’

অনলাইনে টিকটকের লার্নিং ক্যাম্পেইন চালু
নির্বাচিত

টিকটকে চালু হচ্ছে ডিজলাইক বাটন

Load More

ট্রেন্ডিং টপিক

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

মডেল ৩ গাড়িতে ১ বছরের ফ্রি চার্জিং সুবিধার অফার টেসলার
অটোমোবাইল

মডেল ৩ গাড়িতে ১ বছরের ফ্রি চার্জিং সুবিধার অফার টেসলার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix