Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্যান্টন ফেয়ারে ওয়ালটন ফ্রিজের সক্ষমতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 13 October 2023
ক্যান্টন ফেয়ারে ওয়ালটন ফ্রিজের সক্ষমতা
Share on FacebookShare on Twitter

চীনের গুয়াংজুতে ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে চায়না আমদানি ও রফতানি মেলা; যা সারাবিশ্বে ক্যান্টন ফেয়ার হিসেবে সুপরিচিত। চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ এই মেলায় এবারও ৩য় বারের মতো ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের একমাত্র প্রতিনিধিত্বকারি প্রতিষ্ঠান ওয়ালটন। মেগা এই ট্রেড শো’তে বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে তিন লক্ষাধিক ক্রেতা-দর্শণার্থী আসেন। এসব বৈশ্বিক ক্রেতাদের কাছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক মডেলের এআইওটি বেজড স্মাট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরবে ওয়ালটন।

ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ জানান, ক্যান্টন ফেয়ারে ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ড ও বাংলাদেশী ওয়ালটন ব্র্যান্ডের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী সর্বাধুনিক ভিন্ন ভিন্ন ফিচারসমৃদ্ধ ১১টি মডেলের রেফ্রিজারেটর প্রদর্শন করা হবে। এর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার প্রথম উৎপাদনকৃত ফোর-ডোর রেফ্রিজারেটর এবং বিশ্বের প্রথম ৯রহ১ কনভার্টিবল সাইড বাই সাইড ডোর ফ্রিজ। এছাড়াও প্রদর্শিত হবে ওয়ালটনের কম্বি মডেলের ফ্রিজ, মাল্টিকালারের ফ্রিজ, বেভারেজ কুলার ও আইসক্রিম ফ্রিজারসহ বেশকিছু মডেলের ফ্রিজ। এসব ফ্রিজের কম্প্রেসারে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ পরিবেশবান্ধব জ৬০০ধ রেফ্রিজারেন্ট ও অপটিমাইজড কুলিং সার্কিট। ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় অনেক।

তিনি বলেন, ক্যান্টন ফেয়ারের মাধ্যমে আমরা এআইওটি বেজড স্মার্ট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশের অগ্রগতি ও সক্ষমতা বহিঃর্বিশ্বে তুলে ধরতে চাই। ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন খাতে ওয়ালটন তথা বাংলাদেশের প্রযুক্তিগত উৎকর্ষতা ও সক্ষমতার বিষয়ে জানবে বৈশ্বিক ক্রেতারা। বাংলাদেশের ফ্রিজের বাজারে ওয়ালটন এখন এক নম্বর ব্র্যান্ড। আমাদের টার্গেট- বিশ্ববাজারেও ওয়ালটনকে অন্যতম সেরা ব্র্যান্ডে পরিণত করা। এই লক্ষ্য অর্জনের পথে সহায়ক ভূমিকা পালন করবে ক্যান্টন ফেয়ার।

ক্যান্টন ফেয়ারে প্রদর্শন করা কনভার্টিবল মুডসমৃদ্ধ ফ্রিজের মধ্যে থাকবে ওয়ালটনের জায়ান্টটেক সিরিজের ৯রহ১ কনভার্টিবল মুডের ফোর-ডোর জিটি প্রো ম্যাক্স মডেল, ৮রহ১ কনভার্টিবল সাইড বাই সাইড ডোরের জিটি প্রো ও কম্বি মডেলের ফ্রিজ। এসব রেফ্রিজারেটরের ফ্রিজ ও ফ্রিজার কম্পার্টমেন্টের কুলিং পারফরমেন্স গ্রাহক তার পছন্দমত সেট করতে পারবেন। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এআইওটি বেজড এই মডেলের ফ্রিজগুলো স্মার্টফোনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিচালনা করা যাবে। এছাড়াও স্মার্ট কন্ট্রোল ফিচার থাকায় উপরের দরজায় হাতের স্পর্শের মাধ্যমেই ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায়। এরজন্য ফ্রিজের দরজা খোলার প্রয়োজন পরে না। ফলে ম্যাক্সিমাম কুলিং পারফরমেন্সের সঙ্গে হয় বিদ্যুৎ সাশ্রয়। এসব মডেলের ফ্রিজের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ওয়াটার ডিসপেন্সার।

ওয়ালটনের ফোর-ডোর জিটি প্রো ম্যাক্স মডেলের রেফ্রিজারেটরে রয়েছে ২১.৫ ইি মাল্টিমিডিয়া এলসিডি ডিসপ্লে। এতে ইউটিউব ব্রাউজিং, অনলাইন গ্রোসারি শপিং, অফলাইন ভিডিও ও অডিও, কাউন্টডাউন ক্লক, অনলাইন রেসিপি, ক্লক, ক্যালেন্ডার, ইন্টারনেট ব্রাউজিং, সেলফি ক্যামেরা, ওয়েদার আপডেট ইত্যাদি ফিচার রয়েছে। আছে মেটাল ও ট্রায়ো কুলিং ফিচার। জিটি প্রো ম্যাক্স ও জিটি প্রো মডেলের ফ্রিজে ব্যবহৃত এমএসও (ম্যাট্রিক্স স্পিড অপটিমাইজেশন) ইনভার্টার টেকনোলজি বাইরের তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে কম বিদ্যুৎ খরচে ফ্রিজের অভ্যন্তরীণ সর্বোচ্চ কুলিং পারফরমেন্স নিশ্চিত করবে।

এছাড়া ওয়ালটনের বেভারেজ কুলারে রয়েছে অত্যাধুনিক মাল্টিমিডিয়া ডিসপ্লে। যেখানে পেনড্রাইভের মাধ্যমে যেকোনো ভিডিও ও বিজ্ঞাপন সহজেই প্রচার করা যাবে।
জানা গেছে, ক্যান্টন ফেয়ারে আগত ক্রেতা-দর্শণার্থীদের নজর কাড়তে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। ওই সব কর্মরত ওয়ালটনের পরিবেশক এবং প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের যেসব ক্রেতা ক্যান্টন ফেয়ারে যাবেন তাদেরকে ওয়ালটন প্যাভিলিয়নে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই মেলা। যা চলবে চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনক্যান্টন ফেয়ারে ওয়ালটন ফ্রিজের সক্ষমতা

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়
নির্বাচিত

স্মার্টফোনের প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়

স্যামসাং মোবাইলে রহস্যময় বার্তা!
নির্বাচিত

স্যামসাং মোবাইলে রহস্যময় বার্তা!

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
নির্বাচিত

রাশিয়ার মিডিয়ার বিজ্ঞাপন ও আয়ের পথ বন্ধ করল ইউটিউব

সাইবারট্রাকের চেয়েও দামী ম্যাক প্রো!
নির্বাচিত

সাইবারট্রাকের চেয়েও দামী ম্যাক প্রো!

অ্যাপেই সর্বোচ্চ অভিজ্ঞতা দিতে ক্রিয়েটর পোর্টাল বাংলা চালু করেছে টিকটক
নির্বাচিত

অ্যাপেই সর্বোচ্চ অভিজ্ঞতা দিতে ক্রিয়েটর পোর্টাল বাংলা চালু করেছে টিকটক

পর্দার নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনতে পারে অ্যাপল
কিভাবে করবেন

ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারে সমস্যা হলে করণীয়

Load More

ট্রেন্ডিং টপিক

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভোর নতুন স্মার্টফোন ‘ভিভো এস৭০ প্রো’ (vivo S70...

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 October 2023

ক্যান্টন ফেয়ারে ওয়ালটন ফ্রিজের সক্ষমতা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix