Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩-১৫ দিনের ডাটা প্যাকেজ বন্ধ, গ্রাহক হারানোর শঙ্কায় অপারেটররা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
৩-১৫ দিনের ডাটা প্যাকেজ বন্ধ, গ্রাহক হারানোর শঙ্কায় অপারেটররা
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন গ্রাহকদের জন্য নতুন ডাটা প্যাকেজ চালু করেছে অপারেটর কোম্পানিগুলো। নতুন নিয়মে ৭ দিন ও ৩০ দিন এবং আনলিমিটেড মেয়াদের ৪০টি ডাটা প্যাকেজ পাওয়া যাচ্ছে। ৩ দিন ও ১৫ দিন মেয়াদের প্যাকেজ রোববার (১৫ অক্টোবর) থেকে বন্ধ করে দিয়েছে অপারেটররা।

গ্রাহকরা বলছেন, নতুন নিয়মে ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজের দাম আগের মতোই রয়েছে। তবে ৭ দিন মেয়াদের ডাটা প্যাকেজ কিনে ইন্টারনেট ব্যবহারে ১০-১৫ টাকা খরচ বেড়েছে।

অন্যদিকে অপারেটররা বলছেন, ৩ দিন মেয়াদের প্যাকেজের চাহিদা অনেক। এটা বাদ দেওয়ায় তারা বিপুল সংখ্যক গ্রাহক হারানোর শঙ্কায় পড়েছেন। বিটিআরসিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ৩ ও ১৫ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির নির্দেশনা ছিল- ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড—এই তিন মেয়াদের ডাটা প্যাকেজ রাখতে হবে। একইসঙ্গে ডাটা প্যাকেজ সংখ্যা ৯৫ থেকে কমিয়ে ৪০টি করতে হবে। নির্দেশনা মেনে রোববার (১৫ অক্টোবর) থেকে দেশের সব মোবাইল অপারেটর কোম্পানি ৩ ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ সরিয়ে ফেলেছে।

মাইজিপি অ্যাপে দেখা গেছে, গ্রামীণফোনে বর্তমানে গ্রাহকদের জন্য ২৬টি প্যাকেজ দেখাচ্ছে। সেখানে ২ ও ১৫ দিন মেয়াদের কোনো প্যাকেজ নেই। ৭ দিন মেয়াদে সবচেয়ে বেশি দামের প্যাকেজ ২৫ জিবি, যার দাম ২৪৯ টাকা। ৩০ দিন মেয়াদে সবচেয়ে বড় প্যাকেজ ৬০ জিবি। এ প্যাকেজের দাম ৬৯৮ টাকা। আর আনলিমিটেড মেয়াদে ৭৫ জিবির প্যাকেজের দাম ১ হাজার ৭৪৯ টাকা।

শিহাবুল ইসলাম নামে গ্রামীণফোনের একজন গ্রাহক নতুন ডাটা প্যাকেজের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আগে অফারে ১৭ টাকায় আমি ১৫ দিন মেয়াদে ২ জিবি প্যাকেজ কিনতাম। বাসা ও অফিসে ওয়াইফাই থাকায় শুধু বাইরে থাকা সময়ে আমি মোবাইল ইন্টারনেট ব্যবহার করতাম। মাসে দুইবারে ৩৪ টাকা ৪ জিবি ইন্টারনেট নিলেই আমার হয়ে যেতো। এ প্যাকেজ সরিয়ে নেওয়ায় এখন আমার লোকসান। বেশি টাকা দিয়ে বেশি মেয়াদের ডাটা প্যাকেজ কেনার প্রয়োজন তো আমার নেই।

নতুন নিয়মে সুবিধার কথাও বলছেন অনেকে। ইকবাল হোসাইন নামে একজন গ্রাহক বলেন, তিনদিনের প্যাকেজটা বাজে ছিল। দামের তুলনায় ইন্টারনেট ভলিউম বেশি দেখে লোভে পড়ে কেনা হতো। কিন্তু এত ভলিউম শেষ করার সময়ই মিলতো না। দেখা যেতো- অর্ধেকের বেশি ইন্টারনেট ভলিউম থাকতেই মেয়াদ শেষ।

তিনি বলেন, তখন ওরা (অপারেটর কোম্পানি) মেয়াদ বাড়িয়ে নেওয়ার নোটিফিকেশন দেয়। মেয়াদ বাড়াতে হলে আবার ওই একই প্যাকেজ কিনতে হবে। তিনদিন পর আবারও একই ঝামেলা হবে। এটা ভাওতাবাজি ছাড়া কিছু না। তার চেয়ে এখনকার নিয়ম ভালো।

অপারেটরদের দাবি, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন প্রায় ১২ কোটি গ্রাহক। তাদের মধ্যে ৭ কোটির বেশি গ্রাহক ৩ দিন মেয়াদের ডাটা ব্যবহারে অভ্যস্ত। বিরাট সংখ্যক এ গ্রাহকরা প্যাকেজ কেনা ছেড়ে দেবেন। এতে তাদের ক্ষতির মুখে পড়তে হবে। তারা বিটিআরসির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। বিটিআরসিও তাদের আশ্বাস দিয়েছে বলে দাবি অপারেটর কোম্পানিগুলোর।

খরচ বাড়ার বিষয়ে অপারেটরের কর্মকর্তারা বলছেন, নতুন নিয়মে কোনো প্যাকেজে দাম ঠিক রেখে ডাটা ভলিউম কমানো হবে। আবার কোনোটায় ডাটা ভলিউম ঠিক রেখে দাম বাড়ানো হবে। এতে কিছু বাড়তি খরচ হতে পারে। ভ্যাট, ট্যাক্সের কারণে ইন্টারনেটের দামও বেড়েছে।

গ্রামীণফোনের একজন কর্মকর্তা বলেন, ‘এটা নিয়ে আলাপ-আলোচনা চলছে। যেহেতু তারা নিয়ম করেছেন, আমরা সেটা মেনে চলতে বাধ্য। তবে দেখবেন— বিটিআরসি দ্রুতই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। কারণ এটা ভালো সিদ্ধান্ত হয়নি।’

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, ৩ দিনের প্যাকেজে গ্রাহকের আগ্রহ বেশি ছিল। এটা বাদ দেওয়ায় গ্রাহকেরও ক্ষতি, অপারেটরদের ক্ষতি। আমাদের আয় ও সাবস্ক্রাইবার অনেক কমে যেতে পারে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বড় সমস্যার মুখে গ্রাহক-অপারেটর সবাই পড়ছে। এটা কিন্তু আমরা বিটিআরসিকে জানিয়েছি। তাদের সঙ্গে কয়েক দফা কথা বলেছি। তারা বলেছেন পরিস্থিতি বুঝে প্রয়োজনে নতুন সিদ্ধান্ত নেবেন তারা।

জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘গ্রাহকদের সুবিধা বিবেচনায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। অপারেটররা কী বললেন, সেটা মুখ্য নয়। যদি গ্রাহকদের অসুবিধা হয়, তারা যদি সত্যিই আপত্তি করেন তাহলে বিষয়টি ভেবে দেখা যাবে। আপাতত নতুন নিয়মে চলবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘৮কে’ ভিডিও সুবিধা দেবে নুবিয়ার ‘জি-২০’
নির্বাচিত

‘৮কে’ ভিডিও সুবিধা দেবে নুবিয়ার ‘জি-২০’

পিছনে ৫ ক্যামেরা সহ এক্সপেরিয়া ৫ প্লাস এই মাসে আসছে
নির্বাচিত

পিছনে ৫ ক্যামেরা সহ এক্সপেরিয়া ৫ প্লাস এই মাসে আসছে

কমদামের এসইউভি আনতে যাচ্ছে টেসলা
নির্বাচিত

কমদামের এসইউভি আনতে যাচ্ছে টেসলা

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
নির্বাচিত

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন

আইফোন ১৮ প্রো-তে আসছে ২ ন্যানোমিটারের চিপ
নির্বাচিত

আইফোন ১৮ প্রো-তে আসছে ২ ন্যানোমিটারের চিপ

২০২০ সালে স্মার্টফোনের আলোচিত যত ফিচার
নির্বাচিত

২০২০ সালে স্মার্টফোনের আলোচিত যত ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা
নির্বাচিত

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭
নির্বাচিত

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

বাংলাদেশের মোবাইল ফোন বাজারে হেলিও এখন একটি জনপ্রিয়...

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

ল্যাম্বরগিনির সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম গাড়ি, আসছে নতুন ‘এসভি’

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ অক্টোবর ২০২৩

৩-১৫ দিনের ডাটা প্যাকেজ বন্ধ, গ্রাহক হারানোর শঙ্কায় অপারেটররা

Techzoom.TV |
TechzoomTV