Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনে কতটুকু চার্জ দেবেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ৫ মে ২০১৯
ফোনে কতটুকু চার্জ দেবেন?
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনে শতভাগ চার্জে দীর্ঘক্ষণ রাখলে ব্যাটারির আয়ু কমে।স্মার্টফোনে শতভাগ চার্জে দীর্ঘক্ষণ রাখলে ব্যাটারির আয়ু কমে।মোবাইল ফোন এখন অনেক মানুষের নিত্যসঙ্গী। এই সঙ্গীর দীর্ঘায়ুর জন্য এর ব্যাটারির দিকে খেয়াল রাখা জরুরি। কিন্তু অনেকেই স্মার্টফোনে কীভাবে চার্জ দিতে হবে, সে নিয়মটাই ঠিকঠাক মানেন না। অনেকেই রাতভর ফোন চার্জার যুক্ত করে ফেলে রাখেন। এ কারণে স্মার্টফোনে বেশি দিন চার্জ ধরে রাখতে পারে না। বিশেষজ্ঞরা বলেন, সব স্মার্টফোন ব্যাটারির নির্দিষ্ট জীবনকাল আছে। কিন্তু রাতভর স্মার্টফোন চার্জে দিয়ে রাখলে ফোনের ব্যাটারির আয়ু কমতে থাকে।

অবশ্য, অ্যাপল, স্যামসাং ও এলজির মতো প্রতিষ্ঠানগুলো দাবি করে, তাদের ফোন সারা রাত চার্জে রাখলেও তেমন কোনো মাথাব্যথা নেই। গুগলের পক্ষ থেকেও বলা হয়, অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এমন সিস্টেম আছে, যা ফোনকে অতিরিক্ত চার্জের হাত থেকে সুরক্ষা দিতে পারে। তবে ব্যাটারি প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, স্মার্টফোনের ব্যাটারি কিন্তু দীর্ঘ সময়ের জন্য শতভাগ চার্জে থাকার উপযোগী নয়। যাঁরা প্রায়ই সারা রাত ফোন চার্জে রাখেন বা শতভাগ চার্জ সম্পন্ন হওয়ার পরেও তা চার্জার থেকে খোলেন না, তাঁরা লিথিয়াম আয়ন স্মার্টফোন ব্যাটারির বয়স বাড়ানোর প্রক্রিয়াকে সক্রিয় করে তোলেন।

জার্মান ব্যাটারি প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান ব্যাটারি ইঞ্জিনিয়ার ব্যবস্থাপনা পরিচালক ডমিনিক শুলঠে বলেন, যদি ফোনে শতভাগ চার্জ দেন এবং দীর্ঘক্ষণ শতভাগ চার্জ ধরে রাখেন, তা ব্যাটারির আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। লিথিয়াম আয়ন ব্যাটারির বয়স বাড়লে এর ভেতরের যে রসায়ন, তা পরিবর্তন হয়ে যায় এবং তা চার্জ ধরে রাখার ও স্মার্টফোনকে শক্তি জোগানোর কর্মক্ষমতা কমতে শুরু করে।

বিশেষজ্ঞরা দাবি করেন, সব লিথিয়াম আয়ন ব্যাটারির বয়স বাড়ে এবং জীবনকাল নির্দিষ্ট। যা–ই করুণ না কেন, আপনার ব্যাটারির সক্ষমতা ব্যবহার করার সঙ্গে সঙ্গে কমতে থাকবে। কিন্তু কত দ্রুত এ কর্মক্ষমতা কমবে, তা কিন্তু ঠিক করতে পারেন আপনি। অধিকাংশ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অবশ্য এ নিয়ে খুব বেশি মাথাব্যথা নেই।

এ বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ বলছে, সারা রাত চার্জ দেওয়া নিয়ে খুব বেশি উদ্বেগের কিছু নেই। গুগল বলছে, ফোনে অতিরিক্ত চার্জ দেওয়া নিয়ে দুশ্চিন্তার বিষয়টি পুরোনো ধ্যানধারণা।

গুগলের পণ্য ব্যবস্থাপক রোনাল্ড হো বলেন, ‘অতিরিক্ত চার্জ দেওয়া খারাপ’ বা ‘ঘন ঘন চার্জ দেওয়া খারাপ’ বলে যে মানসিকতা আছে, তা পুরোনো দিনের ধারণা। এখনকার প্রতিষ্ঠানগুলো ব্যাটারি ও চার্জিং অপ্টিমাইজিং প্রযুক্তি তাদের ডিভাইসে ব্যবহার করছে। ফোনের ব্যাটারির চার্জ যখন শতভাগ হয়, তখন অভ্যন্তরীণ ব্যাটারি চার্জার অতিরিক্ত চার্জ হওয়া ঠেকিয়ে দেয়। ফোনের ব্যাটারিগুলো চার্জারের কাছ থেকে শতভাগ চার্জ হওয়ার আগেই বার্তা পেয়ে তাকে।

তবে শুলঠেসহ অধিকাংশ স্মার্টফোন নির্মাতা একটি বিষয়ে একমত যে আপনি যখন কোনো স্মার্টফোন ব্যবহার না করে সংরক্ষণের জন্য রাখেন, তখন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত চার্জ রাখা উচিত। এটা থেকেই বোঝা যায়, স্মার্টফোনের ব্যাটারি শতভাগ চার্জ রাখতে পছন্দ করে না।

শুলঠে বলেন, স্মার্টফোনের ব্যাটারির চার্জ ৩০ থেকে ৫০ শতাংশ থাকলে তার আয়ু থাকে বেশি দিন। তাই স্মার্টফোনের চার্জ বেশিক্ষণ ধরে রাখতে এ সীমার মধ্যে চার্জ রাখার জন্য বলে অধিকাংশ স্মার্টফোন নির্মাতা।

স্মার্টফোন নির্মাতা স্যামসাং তাদের ব্যাটারি ওয়েব পেজে বলেছে, আপনার ব্যাটারিতে চার্জ কমপক্ষে ৫০ শতাংশ রাখুন।

অ্যাপল বলেছে, দীর্ঘ সময় সংরক্ষণের জন্য আইফোনের চার্জ অর্ধেক রাখুন। এতে ব্যাটারি আয়ু বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন নির্মাতাদের পরামর্শ শুনলে কোনো ফোনই শতভাগ চার্জে দীর্ঘক্ষণ রাখা ঠিক নয়। সারারত মোবাইলে চার্জ না দিয়ে সকালে বা অন্য কোনো সময়ে চার্জ দেওয়া ভালো। রাতে দীর্ঘক্ষণ চার্জ দিয়ে রাখলে ফোন দীর্ঘদিন ভালো রাখা যাবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ব্যাটারি

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুইটারের সহপ্রতিষ্ঠাতার অ্যাকাউন্ট হ্যাক!
নির্বাচিত

টুইটারের সহপ্রতিষ্ঠাতার অ্যাকাউন্ট হ্যাক!

কি-বোর্ড মাউস কম্বো আনল রাপু
নির্বাচিত

কি-বোর্ড মাউস কম্বো আনল রাপু

শতভাগ বন্ধ করা হবে অনলাইন জুয়ার অ্যাপস : পলক
প্রযুক্তি সংবাদ

শতভাগ বন্ধ করা হবে অনলাইন জুয়ার অ্যাপস : পলক

শাহবাগে জিপিইইউ কর্মীদের মানববন্ধন, লিফলেট বিতরণ
প্রযুক্তি সংবাদ

শাহবাগে জিপিইইউ কর্মীদের মানববন্ধন, লিফলেট বিতরণ

যতোসব টিকটক কেলেঙ্কারী !
প্রযুক্তি সংবাদ

টিকটক ভিডিওর দৈর্ঘ্য এখন তিন মিনিট

‘গোল্ডেন প্লে বাটন’ পেলে ইউটিউবে আয় কত?
প্রযুক্তি সংবাদ

‘গোল্ডেন প্লে বাটন’ পেলে ইউটিউবে আয় কত?

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল
পাঁচমিশালি

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
প্রযুক্তি সংবাদ

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে
নির্বাচিত

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

দৈনন্দিন অফিসের কাজ, অনলাইন ক্লাস, স্টাডি কিংবা কনটেন্ট...

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ মে ২০১৯

ফোনে কতটুকু চার্জ দেবেন?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix