Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বের আহ্বান বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
ডিজিটালাইজড শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বের আহ্বান বিশেষজ্ঞদের
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড সম্প্রতি একটি ‘আইপি নেটওয়ার্ক এডুকেশন সামিট’- এর আয়োজন করেছে। রাজধানীর গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে “টুওয়ার্ডস স্মার্ট বাংলাদেশ থ্রু ডিজিটাল এডুকেশন’’ শীর্ষক এ সামিটের আয়োজন করা হয়। হুয়াওয়ে’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, তরুণ পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা, আইটি হেড, শিক্ষাবিদ, গ্রাহক, সিস্টেম ইন্টিগ্রেটর, আইইইই (ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্স) বাংলাদেশ কমিউনিটি এবং শিক্ষার্থীরা এ সামিটে অংশগ্রহণ করেন। এ সময় প্রত্যেক বক্তা স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে ডিজিটাল শিক্ষা পদ্ধতির গুরুত্বকে তুলে ধরেন।

আয়োজিত এ সামিটে শিক্ষাখাতকে একটি স্মার্ট ও ইন্টেলিজেন্ট ইকোসিস্টেমে তৈরি করার প্রতি গুরুত্বারোপ করা হয়, যাতে স্মার্ট বাংলাদেশের জন্য যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা সম্ভব হয়। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক তৈরিতে শিক্ষাখাতের স্মার্ট ট্রান্সফরমেশন বা রূপান্তর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মতামত দেন আলোচকরা। তবে এক্ষেত্রে শিক্ষার নতুন স্মার্ট টুলস- এর জন্য নীতিমালা প্রণয়নের পাশাপাশি আইটি অবকাঠামো, সহযোগিতা, এডুকেশন ইকোসিস্টেম অটোমেশনের প্রয়োজন রয়েছে বলে জানান তারা।

উক্ত সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি- এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আইসিটি সেল- এর পরিচালক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের প্রফেসর ড. মো: আব্দুল আওয়াল। শিক্ষা ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)- এর ন্যাশনাল কনসালটেন্ট -আইসিটি স্পেশালিস্ট মো. জাহিদুল ইসলাম (শামীম)। এছাড়া অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম; ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর শেখ আবদুস সালাম; বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)- এর সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল, এসজিপি; আইইইই- এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আরেফিন; ব্র্যাকনেট লিমিটেড- এর সিএফও মো. সাইফুদ্দিন খালেদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই মূল বক্তব্য উপস্থাপন করেন হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপ (ইবিজি)- এর সাউথ এশিয়া নেটওয়ার্ক বিইউ হেড মির্জা মো. আনজামুল বাশেদ (মারুফ)। তিনি শিক্ষাখাতের ডিজিটাল ট্রান্সফরমেশনে শিল্প বিপ্লবের গুরুত্বকে তুলে ধরেন। সেমিনারে অন্যান্য বক্তারা বিভিন্ন স্মার্ট এডুকেশন ইকোসিস্টেম সল্যুশন্স উপস্থাপন করেন। এসবের মধ্যে রয়েছে হুয়াওয়ে আইডিয়াহাব বোর্ড ২, এয়ার ইঞ্জিন ওয়াইফাই ৬ এর মতো স্মার্ট ক্লাসরুম সরঞ্জাম এবং অন্যান্য আইওটি ভিত্তিক পণ্য ও সেবা।

হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপ (ইবিজি)-এর চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেং জিয়াওলেই (অ্যান্ডি) বলেন, “আইসিটি ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্মার্ট এবং আরও প্রভাবশালী শিক্ষার কেন্দ্রে পরিণত করছে। এর ফলে শিক্ষার নতুন দিকগুলোর মাধ্যমে আরও বেশি মানুষকে সেবা দেওয়া সম্ভব। যেহেতু আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, তাই শিক্ষা খাতের আইসিটি অবকাঠামোগত উন্নয়নে আরও বেশি মনোযোগ দেয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিক্ষা খাতের অবকাঠামোগত উন্নয়ন এই খাতকে আরও সমৃদ্ধ করবে।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম সেমিনারে আগত বিশিষ্ট অতিথিদের মূল্যবান বক্তব্য রাখার জন্য তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “বিশ্বব্যাপী, জ্ঞান ও শেখার আদান-প্রদানের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। প্রযুক্তিগত অগ্রগতির কারণে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের সঙ্গে জড়িত শ্রেণীকক্ষের গতিশীলতা দ্রুত পরিবর্তিত হয়েছে। শিক্ষা খাতে স্মার্ট, ইন্টেলিজেন্ট সল্যুশন্স ব্যবহার করার মাধ্যমে, বাংলাদেশও এর সুফল উপভোগ করতে পারবে।”
আইসিটি সেল- এর পরিচালক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের প্রফেসর ড. মো: আব্দুল আওয়াল বাকৃবি-তে হুয়াওয়ে ক্যাম্পাস নেটওয়ার্ক সল্যুশন- এর সঙ্গে তাদের ডিজিটাল ট্রান্সফরমেশন যাত্রার অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আইপি + পিওএল সল্যুশন প্রতিষ্ঠায় সহায়তা করেছে হুয়াওয়ে ক্লাউড ক্যাম্পাস সল্যুশন। তাদের অল-সিনারিও কনভারজেন্সের মাধ্যমে সেখানে একটি গ্রিন ক্যাম্পাস নেটওয়ার্ক তৈরি করা হবে। এক্ষেত্রে ইউনিফায়েড ম্যানেজমেন্টের মাধ্যমে নেটওয়ার্কগুলি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। ফলে কম পরিচালন খরচ, উচ্চ কর্মক্ষমতাসম্পন্ন এলএএন এবং সফল ইন্টিগ্রেশন নিশ্চিত করা যায়। এটি ‘সিঙ্গেল সাইন-অন’ এর নিশ্চয়তা দেয় যা এ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনন্য।”

এখন পর্যন্ত, হুয়াওয়ে ১২০ টিরও বেশি দেশ ও অঞ্চলে ২,৮০০ টিরও বেশি শিক্ষা বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করতে সাহায্য করেছে। ভবিষ্যতেও, হুয়াওয়ে শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন ও ডিজিটালাইজেশনকে সহজতর করতে কাজ করে যাবে।

 

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুই বছর আগের তথ্য চুরির ঘটনায় ৭০ কোটি ডলারে সমঝোতা
প্রযুক্তি সংবাদ

দুই বছর আগের তথ্য চুরির ঘটনায় ৭০ কোটি ডলারে সমঝোতা

যুক্তরাজ্যে শাওমির একমাত্র মি স্টোর বন্ধ
নির্বাচিত

যুক্তরাজ্যে শাওমির একমাত্র মি স্টোর বন্ধ

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল
নির্বাচিত

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল

স্যামসাংয়ের তিন ক্যামেরা ফ্লিপ ফোন
নির্বাচিত

স্যামসাংয়ের তিন ক্যামেরা ফ্লিপ ফোন

আইফোন-অ্যান্ড্রয়েডের বিকল্প ফোন আনছেন ইলন মাস্ক
প্রযুক্তি সংবাদ

আইফোন-অ্যান্ড্রয়েডের বিকল্প ফোন আনছেন ইলন মাস্ক

সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট
প্রযুক্তি সংবাদ

সামাজিকমাধ্যম থেকে উসকানিমূলক পোস্ট সরাতে রিট

Load More

ট্রেন্ডিং টপিক

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব
পাঁচমিশালি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার রণক্ষেত্র তেল আবিব

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix