Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে কারণে স্মার্টফোনের যুগেও ফিচার ফোন জনপ্রিয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 25 January 2022
যে কারণে স্মার্টফোনের যুগেও ফিচার ফোন জনপ্রিয়
Share on FacebookShare on Twitter

বর্তমানে সময়টাই যেন স্মার্টফোনের। শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের স্মার্টফোনের ব্যবহারকারীর সংখ্যা চোখে পড়ার মতো। অথচ একটা সময় যোগাযোগের জন্য ব্যবহৃত হতো ফিচার ফোন। মোবাইল ফোনের জগতে দীর্ঘ সময় ধরে কাজ করেছে নানা ব্র্যান্ডের ফিচার ফোন। শুধু ডিজাইন রং বা বৈচিত্র্যই নয়, ফিচার ফোন ব্যবহারের রয়েছে নানা সুবিধা। আর এসব সুবিধার কারণে এখনো অনেকে ফিচার ফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

স্মার্টফোনের এ যুগে অনেকে আবার দুটি ফোন ব্যবহার করেন যার মধ্যে একটি ফিচার ফোন এবং অন্যটি স্মার্টফোন।

যেসব কারণে ফিচার ফোন এখনো জনপ্রিয়

আসক্ত করে না : সোশ্যাল মিডিয়া আসক্তির এ সময়ে ফিচার ফোনের সবচেয়ে বড় সুবিধা হলো-এটি ব্যবহারকারীকে আসক্ত করে না। ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করা থেকে দূরে রাখবে। অনেক মানুষ আছেন যারা স্মার্টফোনই ব্যবহার করেন না, ফিচার ফোনই একমাত্র তাদের ভরসা।

সস্তায় পাওয়া যায় : বাংলাদেশের বাজারে এখন মাত্র এক হাজার টাকাতেই একটি নতুন ফিচার ফোন কিনতে পাওয়া যায়। শুধু কল করাই একমাত্র কাজ হয়ে থাকে তাহলে কেন এর ১০-২০ গুণ খরচ করে স্মর্টফোন কিনবে। বর্তমানে ফিচার ফোন হাজারের কমেও পাওয়া যাচ্ছে।

হারিয়ে গেলে : যে কোনো কাজের জিনিস হারিয়ে যাওয়াই দুঃখজনক। তবে তুলনামূলক সস্তা হওয়ার কারণে ফিচার ফোন হারিয়ে গেলে বুকে চোট কম লাগে।

চোরের নজরে থাকে না : প্রায়ই শোনা যায় বাসের জানালা বা চলন্ত রিকশা থেকে মোবাইল ছোঁ মেরে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। অথচ বাসে জানালার পাশে বসে কোনো ধরনের চিন্তা ছাড়াই ফিচার ফোন কানে লাগিয়ে কথা বলতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে ফিচার ফোনের প্রতি চোরের দৃষ্টিই পড়ে না। একটি ফিচার ফোন আর একটি স্মার্টফোন চুরি করার বেলায় ঝুঁকি প্রায় একই। আর তাই চুরির লক্ষ্যে ফিচার ফোন থাকে না।

বেশি মজবুত : স্মার্টফোনের চেয়ে ফিচার ফোন যথেষ্টই মজবুত হয়। আবার অসাবধানতাবশত স্মার্টফোন হাত থেকে পড়ে গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু ফিচার ফোন সহজে নষ্ট হয় না। একজন ব্যবহারকারী নিজের স্মার্টফোনটির ভাঙা ডিসপ্লে পালটানোর জন্য বা ডিসপ্লে বা গোটা ফোনের জন্য প্রোটেকটর বহুবার পরিবর্তন করতে হয়। অথচ এ বাড়তি জিনিসগুলো ফিচার ফোনে প্রয়োজন পড়ে না।

ব্যাটারি চলে দীর্ঘক্ষণ : ফিচার ফোনে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপের সুবিধা পাওয়া যায়। ফিচার ফোন একবার চার্জ দিলে অনেকদিন চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না। যদিও স্মার্টফোনের ব্যাটারির শক্তি অনেক বেশি থাকে। কিন্তু এ ব্যাটারিও যেন স্মার্টফোনের কাজের ধরন সামাল দিতে অক্ষম। অথচ স্মার্টফোনের সঙ্গে পাওয়ার ব্যাংক ব্যবহার করেন না এমন মানুষ নেই বললেই চলে। আর যখন স্মার্টফোন ছিল না, পাওয়ার ব্যাংকের নামও শুনিনি। একবার চার্জে দিন কাটিয়ে দেওয়া যায় ফিচার ফোনে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে ক্যাবল দিয়ে কম্পিউটার হ্যাক করা যায়
নির্বাচিত

যে ক্যাবল দিয়ে কম্পিউটার হ্যাক করা যায়

বিশ্বে সাড়া ফেলে দেয়া ২০২০ এর পাঁচ স্মার্টওয়াচ
নির্বাচিত

বিশ্বে সাড়া ফেলে দেয়া ২০২০ এর পাঁচ স্মার্টওয়াচ

ঈদ উপলক্ষ্যে সকল মোটরসাইকেল কোম্পানির অফার
অটোমোবাইল

ঈদ উপলক্ষ্যে সকল মোটরসাইকেল কোম্পানির অফার

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

অনলাইনে ‘জেনে শুনে বুঝে’ কেনাকাটার আহ্বান ই-ক্যাবের
ই-কমার্স

অনলাইনে ‘জেনে শুনে বুঝে’ কেনাকাটার আহ্বান ই-ক্যাবের

সপ্তাহে ২৮০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস
নির্বাচিত

সপ্তাহে ২৮০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস

Load More

ট্রেন্ডিং টপিক

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক
প্রযুক্তি সংবাদ

Dazzle থেকে কেনা IPhone 18 Pro Max এর ক্যামেরার ভেতরে ধুলা থাকায় বিপাকে গ্রাহক

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি...

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 January 2022

যে কারণে স্মার্টফোনের যুগেও ফিচার ফোন জনপ্রিয়

Techzoom.TV |
TechzoomTV