Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জন্ম-মৃত্যু সার্ভার উন্নয়নের দায়িত্বে এবার এনটিএমসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 8 November 2023
জন্ম-মৃত্যু সার্ভার উন্নয়নের দায়িত্বে এবার এনটিএমসি
Share on FacebookShare on Twitter

কয়েক মাস ধরে জন্ম ও মৃত্যু সনদ সংগ্রহে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ নাগরিকরা। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন্ন ভর্তি মৌসুমের আগে চোখে যেন অন্ধকার দেখছেন অভিভাবকরা। মাসের পর মাস ভোগান্তি পোহালেও কোনো সমাধান হচ্ছিল না জন্ম নিবন্ধন সনদ নিয়ে।

ঠিকাদারি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস জন্ম-মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়কে শর্তানুযায়ী সবকিছু বুঝিয়ে দেয়নি বলে অভিযোগ দপ্তরটির। এমন প্রেক্ষাপটে জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্য ব্যবস্থার (বিডিআরআইএস) দায়িত্ব পেয়েছে জাতীয় টেলিযোগাযোগ তদারকি কেন্দ্র বা এনটিএমসি।

ভবিষ্যতে কখনো বিডিআরআইএস সার্ভারে কোনো জটিলতা হবে না এমন লক্ষ্যেই সিস্টেমটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। আগামী ছয় সপ্তাহের মধ্যে জন্ম ও মৃত্যু সনদ- সংক্রান্ত জটিলতার নিরসন হবেও দাবি সংস্থাটির।

২০০৪ সালে প্রণীত এবং ২০০৬ সাল থেকে কার্যকর হওয়া আইনের মাধ্যমে অন্তত ১৯টি সেবার ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ প্রয়োজনীয় করা হয়। বিশেষ করে পাসপোর্ট ইস্যু, বিবাহবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স নেওয়া, জমি নিবন্ধন-সংক্রান্ত সেবা পেতে এবং ১৮ বছর বয়সের নিচে যাদের জাতীয় পরিচয় (এনআইডি) নেই তাদের জন্য জন্ম নিবন্ধন সনদ খুবই গুরুত্বপূর্ণ একটি দলিল। তবে সার্ভার জটিলতা, ডাটাবেজের তথ্য ফাঁস হওয়ার মতো ঘটনায় জন্মনিবন্ধন সনদ পাওয়া এক প্রকার সোনার হরিণ পাওয়ার মতো হয়ে যায়। জন্ম ও মৃত্যু নিবন্ধক জেনারেলের কার্যালয় থেকে ইন্টারনেটে নাগরিকদের তথ্য ছড়ানোর পর দেখা দেয় সার্ভার জটিলতা। ঘণ্টার পর ঘণ্টা সার্ভার বন্ধ এবং ‘ডাউন’ থাকার ফলে জন্মসনদ পেতে ব্যাপক ভোগান্তি ও হয়রানি পোহাতে হয়।

এই বিষয়ে রিভ সিস্টেমস জানিয়েছে, রিভ সিস্টেমসের পক্ষ থেকে জানানো হয়েছে, রিভ সিস্টেমস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০২২ সালের জুলাই মাসে সফটওয়্যারটির সোর্স কোড, ইউজার ম্যানুয়াল ইত্যাদি সরবারহ করার মাধ্যম সংশ্লিষ্ট দপ্তরে চূড়ান্তভাবে বুঝিয়ে দেয়। হস্তান্তরের পর থেকে রিভ সিস্টেমসের এই প্রকল্পের সাথে কোনোরকম প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা নেই এবং কোনোরকম কারিগরি সহায়তা প্রদান করে না। সংশ্লিষ্ট দপ্তর তাদের নিজস্ব তত্বাবধানে অদ্যাবধি প্রকল্পটি প্রয়োজনীয় রক্ষনাবেক্ষন, পরিবর্তন কিংবা পরিবর্ধন করে থাকে।

যতদিন এই রক্ষনাবেক্ষন এর দায়িত্ব রিভ সিস্টেমসের অধীনে ছিলো ততদিন এই সফটওয়্যারে কোনো ধরনের জটিলতা দেখা যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টফি অ্যাপে বিশ্বকাপ ফাইনাল দেখেছে দেড় কোটি দর্শক
প্রযুক্তি সংবাদ

টফি অ্যাপে বিশ্বকাপ ফাইনাল দেখেছে দেড় কোটি দর্শক

আজ থেকে বিনামূল্যে ইন্টারনেট পাচ্ছেন শিক্ষার্থীরা
টেলিকম

বিশ্বের কোন দেশে ইন্টারনেট খরচ কত?

টফি অ্যাপে আইএল টি২০ লিগ ফ্রি দেখার সুযোগ
প্রযুক্তি সংবাদ

টফি অ্যাপে আইএল টি২০ লিগ ফ্রি দেখার সুযোগ

মুড়ি মুড়কির মত বিক্রি হচ্ছে অপো এফ ১৯ প্রো
প্রযুক্তি বাজার

মুড়ি মুড়কির মত বিক্রি হচ্ছে অপো এফ ১৯ প্রো

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

অডিও লাইভ করা যাবে ফেসবুকে

আইফোনে এআই ফিচার যে সমস্যা তৈরি করছে
প্রযুক্তি সংবাদ

আইফোনে এআই ফিচার যে সমস্যা তৈরি করছে

Load More

ট্রেন্ডিং টপিক

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের
প্রযুক্তি সংবাদ

গেমিং খাতে ৩০ হাজার কর্মসংস্থান তৈরির লক্ষ্য দুবাইয়ের

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 November 2023

জন্ম-মৃত্যু সার্ভার উন্নয়নের দায়িত্বে এবার এনটিএমসি

Techzoom.TV |
TechzoomTV