Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিচ্ছিন্ন দুর্গত এলাকার জন্য ওয়াই-ফাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 May 2019
বিচ্ছিন্ন দুর্গত এলাকার জন্য ওয়াই-ফাই
Share on FacebookShare on Twitter

প্রাকৃতিক দুর্যোগের সময় যখন সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, তখন সাহায্যপ্রার্থীদের অবস্থান শনাক্ত করা অত্যন্ত কঠিন কিন্তু সবচেয়ে জরুরি কাজ বলে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে যোগাযোগের একটি চমত্কার কৌশল উদ্ভাবন করেছেন কয়েকজন তরুণ।

নিউইয়র্কের এই পাঁচ তরুণ কম্পিউটার প্রকৌশলীর উদ্ভাবিত ছোট্ট একটি যন্ত্র ১০ বর্গকিলোমিটারের বেশি এলাকায় ওয়াই-ফাই নেটওয়ার্ক কভার করতে সক্ষম। এর ফলে প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত যে কেউ এই নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই বার্তা পাঠাতে পারবে। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস করপোরেশনের (আইবিএম) কম্পিউটার হ্যাকথন প্রতিযোগিতায় অংশ নিয়ে এই উদ্ভাবন দিয়ে সেরা পুরস্কার জিতে নিয়েছেন এ তরুণরা। খবর ব্লুমবার্গ।

গত বছর ‘কল ফর কোড’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে আইবিএম। যেখানে ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তির সহায়তা নিয়ে প্রাকৃতিক দুর্যোগে প্রস্তুতি আরো চৌকস করে তোলার একটি ব্যবস্থা উদ্ভাবন করতে বলা হয়।

‘প্রজেক্ট আউল’-এর পাঁচ তরুণ প্রাকৃতিক দুর্যোগের সময় ব্যবহারযোগ্য ওয়াই-ফাই নেটওয়ার্ক সৃষ্টিকারী যন্ত্রটি উদ্ভাবন করে আড়াই হাজার প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে বিজয়ী হন। পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ ডলার।

ডাকলিঙ্কস নামের যন্ত্রটি মূলত খুবই ক্ষুদ্র

একটি ইলেকট্রিক নোড, যা একটি বেসবল আকৃতির রাবার আবরণের ভেতরে বসানো থাকে। এই যন্ত্রটি ১০০ বর্গকিলোমিটারের বেশি এলাকাজুড়ে ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম। প্রাকৃতিক দুর্যোগের সময় প্লাবিত এলাকায় এটি ভাসতে থাকবে। তখন সাধারণ সেলফোন দিয়ে বিপদগ্রস্ত ও সাহায্যকারীর মধ্যে যোগাযোগ সম্ভব হবে। যন্ত্রটির ব্যবহার অত্যন্ত সহজ ও সাশ্রয়ী।

এদিকে গত মার্চে ডিভাইসটি স্থাপন করতে প্রজেক্ট আউলের সদস্যদের সঙ্গে যোগ দেন আইবিএমের প্রতিনিধিরা। ২০১৭ সালে ঘূর্ণিঝড় মারিয়ায় লণ্ডভণ্ড পুয়ের্তো রিকোর পাঁচটি এলাকায় এই ডাকলিঙ্কস ডিভাইস বসানো হয়েছে। দুই সপ্তাহ পরীক্ষামূলক চালনার পর বিভিন্ন স্থানে ডাকলিঙ্কস বসানো হয়। বনের গভীরে গাছে, গাড়ির দরজায়, সমুদ্রপাড়ের বালিতে, এমনকি হিলিয়াম বেলুনে করে বিভিন্ন সুউচ্চ ভবনের ওপরও এটি লাগানো হয়েছে।

প্রজেক্ট আউলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিয়ান নওস বলেন, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সময় ব্যাপকভাবে বিশৃঙ্খলা ও তথ্যবিভ্রাট ঘটে। কোথায় সাহায্য বেশি প্রয়োজন, সে সম্পর্কে সঠিক তথ্য পেতে হবে। আমরা এমন একটি ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করেছি, যা খুবই কম খরচে ও দ্রুততম সময়ে এই কাজ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিডিও কলে স্ক্রিন শেয়ার ও রেকর্ড করার সুবিধা আনল জুম
প্রযুক্তি সংবাদ

ভিডিও কলে স্ক্রিন শেয়ার ও রেকর্ড করার সুবিধা আনল জুম

আপনার কল রেকর্ড করছে কি-না বুঝবেন যেভাবে
কিভাবে করবেন

আপনার কল রেকর্ড করছে কি-না বুঝবেন যেভাবে

হ্যাকিংয়ের শিকার ইন্টেল
প্রযুক্তি সংবাদ

১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় আয় প্রবৃদ্ধি ইন্টেলের

ফাস্ট চার্জিং সুবিধা পেতে লাগবে নতুন চার্জার
নির্বাচিত

ফাস্ট চার্জিং সুবিধা পেতে লাগবে নতুন চার্জার

ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিস বিক্সবি বন্ধ করবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

ভয়েস অ্যাসিস্ট্যান্ট সার্ভিস বিক্সবি বন্ধ করবে স্যামসাং

মোবাইল ডিস‌প্লের গ্রিন লাইন সমস্যা ফ্রি রি‌পেয়ার করে দে‌বে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

মোবাইল ডিস‌প্লের গ্রিন লাইন সমস্যা ফ্রি রি‌পেয়ার করে দে‌বে ওয়ানপ্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 May 2019

বিচ্ছিন্ন দুর্গত এলাকার জন্য ওয়াই-ফাই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix