Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে ৬ বছর পূর্ণ করলো ভিভো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
বাংলাদেশে ৬ বছর পূর্ণ করলো ভিভো
Share on FacebookShare on Twitter

ক্যামেরা ও লুকে বৈচিত্র্যে বাংলাদেশে নজর কেড়েছে ভিভোর স্মার্টফোন। বাংলাদেশে নিজেদের যাত্রার ৬ বছর পূর্ণ করেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। আজ ৬ ডিসেম্বর বাংলাদেশে ভিভোর পথ চলার নতুন বছরে পদার্পন করলো প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে ভিভোর ‘ভি’ ও ‘ওয়াই’ সিরিজ বেশ জনপ্রিয়। ক্যামেরায় দারুণ প্রযুক্তি এনে বেশ নজর কেড়েছে ভিভোর এক্স সিরিজের স্মার্টফোন। তুলনামূলক কম দামের মধ্যে চাহিদা অনুযায়ী হওয়ায় গ্রাহক চাহিদায় রীতিমতো শীর্ষস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী ব্যাটারি, স্টাইলিশ লুককে বরাবর গুরুত্ব দিয়েছে ভিভো। চলতি বছর দেশে এসেছে ভি সিরিজের ৪টি (ভি২৭, ভি২৭ই, ভি২৯ এবং ভি২৯ই) এবং ওয়াই সিরিজের ৬টি (ওয়াই ১৬, ওয়াই১৭এস, ওয়াই২২, ওয়াই ২৭, ওয়াই ৩৬ এবং সর্বশেষ ওয়াই২৭এস) স্মার্টফোন। মিড রেঞ্জের মধ্যে ভি সিরিজের স্মার্টফোন ক্যামেরায় এবার এসেছে বিশেষ চমক ‘অরা লাইট’। যা আরো স্মার্ট হয়েছে ভিভো ভি২৯ এবং ভি২৯ই স্মার্টফোনে। প্রফেশনাল ফটোগ্রাফির অন্যতম বাঁধা আলোক স্বল্পতাকে ত্রিমাত্রিক লাইটিং ইফেক্টের মাধ্যমে দূর করেছে এই স্মার্ট অরা লাইট। স্বয়ংক্রিয় এবং ম্যানুয়ালি-উভয়ভাবে কাজ করে। বিশেষ করে কালার টেম্পারেচার ক্যালভিনে পরিমাপ করতে পারে এই স্মার্ট প্রযুক্তিটি। ফলে ব্যাকগ্রাউন্ডে কম বেশি কিংবা রঙবেরঙের যেমন আলোই থাকুক, প্রফেশনাল ফটোগ্রাফির ক্ষেত্রে কোনো ছাড় নয়।

ক্যামেরা প্রযুক্তিতে ভিভোর এক্স সিরিজ দারুণ সব স্মার্টফোন উপহার দিয়েছে। এক্স সিরিজের স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে জার্মানির বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জেইসের লেন্স। যার মাধ্যমে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে মিলেছে নতুন অভিজ্ঞতা। আল্ট্রা-সেন্সিং গিম্বল ক্যামেরা ও গিম্বল স্ট্যাবিলাইজেশন ৩.০ প্রযুক্তি পেশাদার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিকে সহজ করেছে।

ভিভো এক্স৭০ প্রো ফাইভজি দিয়ে নির্মিত হয়েছে শর্টফিল্ম ‘অ্যা হ্যাপি ম্যান।’ ভিভো এক্স ৮০ ফাইভজি দিয়ে নির্মিত হয়েছে ‘চক্রাকার’। দুটি শর্টফিল্মই নজর কেড়েছে সবার।

বাংলাদেশে ভিভোর কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, ‘মানুষের সাধ ও সাধ্যকে সামনে রেখেই কাজ করে ভিভো। উদ্ভাবনগুলো ওই বিষয়গুলো মাথায় রেখেই করা হয়। বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে পছন্দমত স্মার্টফোন পৌঁছে দিতে আমরা কাজ করি। শুধু বিক্রিই নয়, বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছে ভিভো।’

Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথমবার তৈরী করা হলো এআই শিশু
নির্বাচিত

বিশ্বের প্রথমবার তৈরী করা হলো এআই শিশু

মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেলেন দুই ক্রেতা
প্রযুক্তি সংবাদ

মার্সেল ফ্রিজ কিনে আরেকটি ফ্রি পেলেন দুই ক্রেতা

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন রামুর জসিম উদ্দিন
নির্বাচিত

ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি বাড়িভর্তি পণ্য ফ্রি পেলেন রামুর জসিম উদ্দিন

সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রের ২০০ ব্যবসাপ্রতিষ্ঠানে সাইবার হামলা

উবারের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা অস্ট্রেলিয়ায়
নির্বাচিত

মাস্ক নীতিমালার সময় বাড়ালো উবার

বাংলাদেশিদের ডিজিটাল জ্ঞানের অভাব
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশিদের ডিজিটাল জ্ঞানের অভাব

Load More

ট্রেন্ডিং টপিক

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি
প্রযুক্তি বাজার

বাজারের ৪ প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো ৮৫৪ শিক্ষার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো ৮৫৪ শিক্ষার্থী

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও
শিক্ষা ও ক্যাম্পাস

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix