Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এল যুগান্তকারী ব্যাটারি, এক চার্জে গাড়ি যাবে হাজার কিলোমিটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
এল যুগান্তকারী ব্যাটারি, এক চার্জে গাড়ি যাবে হাজার কিলোমিটার
Share on FacebookShare on Twitter

নতুন ধরনের ব্যাটারি বাজারে আনছে চীনের এক বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা কোম্পানি। এ ব্যাটারি ব্যবহারে এক পূর্ণ চার্জে গাড়ি চলবে হাজার কলোমিটারেরও বেশি।

২০২৪ সালের এপ্রিল নাগাদ পরবর্তী প্রজন্মের এই ব্যাটারির উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। বর্তমানে বাজারে থাকা যে কোনো বিদ্যুৎ বা প্রচলিত জ্বালানী চালিত গাড়ির চেয়ে বেশি পথ পাড়ি দিতে সক্ষম বলে দাবি করেছে চীনের সাংহাইভিত্তিক কোম্পানি নিও।

ব্যাটারির কার্যক্ষমতা প্রমাণে কোম্পানির সিইও উইলিয়াম লি সম্পূর্ণ বিদ্যুচ্চালিত ‘ইটি৭’ গাড়িটি ১,০৪৪ কিলোমিটার চালিয়েছেন। গোটা সময় তিনি ছিলেন ১৪ ঘণ্টাব্যাপী এক লাইভস্ট্রিমে।

রোববারের ওই লাইভস্ট্রিমে দেখা গেছে গাড়িটি গড়ে ঘণ্টায় ৮৪ কিলোমিটার গতিতে চীনের ঝেজিয়াং প্রদেশ থেকে ফুজিয়ান প্রদেশে গিয়েছে। যুগান্তকারী এই ব্যটারির আরেক পরীক্ষায় গাড়ি চলেছে টানা ১,১৪৫ কিলোমিটার। তবে ওই ঘটনা লাইভস্ট্রিমে আসেনি।

“এই পরীক্ষা ১৫০ কিলোওয়াটের দীর্ঘস্থায়ী এই ব্যাটারি প্যাকের সক্ষমতার প্রমাণ দেয়” – চীনা সামাজিক মাধ্যম উইবোতে দেওয়া একটি পোস্টে লিখেছেন লি।

“বর্তমানে বাণিজ্যিক উৎপাদনে থাকা ব্যাটারিগুলোর চেয়েও শক্তিশালী এটি এবং এর নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিক্রি হওয়া প্রত্যেকটি মডেলই নিও’র ‘ব্যাটারি সোয়াপ’ ব্যবস্থার মাধ্যমে ১৫০ কিলোওয়াটে আপগ্রেড করা যাবে।”

নিও গাড়ি চার্জ করার ক্ষেত্রে একেবারে নতুন একটি ব্যবস্থা নিচ্ছে। গাড়িকে চার্জিং আউটলেটে নিয়ে রিচার্জের জন্য অপেক্ষা করার পরিবর্তে কোম্পানিটি নিয়ে এসেছে ‘ব্যাটারি সোয়াপ’ পদ্ধতি। এই পদ্ধতিতে একটি চার্জহীন ব্যাটারিপ্যাক সম্পূর্ণ চার্জ হওয়া ব্যটারির সঙ্গে তিন মিনিটেরও কম সময়ে অদলবদল করা যাবে। অর্থাৎ, তেলে চলা গাড়িতে তেল ভরার মতোই কম সময় লাগবে এতে।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকরা ব্যাটারি ছাড়াই গাড়ি কিনতে পারবেন এবং পরবর্তীতে মাসিক সাবক্রিপশন ফি’র মাধ্যমে ভাড়া নিয়ে ব্যবহার পারবেন নিও’র ব্যাটারি।

নিও’র প্রেসিডেন্ট কিং লিহং বলেছেন, সরাসরি নতুন ব্যাটারি কিনতে গেলে খরচ হবে ৪২ হাজার ডলার, যা একটি টেসলা মডেল ৩ এর সমান। এ কারণেই কোম্পানিটি তার গ্রাহক ও বৃহত্তর ইভি শিল্পের জন্য অদলবদলযোগ্য ব্যাটারি প্রকল্পের কথা বলছে।

“নিও প্রথম থেকেই ব্যাটারি অদলবদল শুরু করেছে এবং সমগ্র শিল্পের জন্য তাদের এ প্রযুক্তি ও অবকাঠামো উন্মুক্ত করার জন্য প্রস্তুত।” – বলেন লি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের সাইড বাই সাইড ফ্রিজ ও স্মার্ট টিভি হস্তান্তর
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহারের সাইড বাই সাইড ফ্রিজ ও স্মার্ট টিভি হস্তান্তর

বাংলাদেশে রাশিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আহ্বান
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে রাশিয়ান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনে আহ্বান

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশ অগ্রসর হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

দক্ষ মানব সম্পদ গড়ে ভার্চুয়াল ইউনিভার্সিটি হবে: পলক

ট্রিপল রিয়ার ক্যামেরায় এলো মেইজু ফোন
প্রযুক্তি সংবাদ

ট্রিপল রিয়ার ক্যামেরায় এলো মেইজু ফোন

এক চার্জে ৩০ ঘণ্টা চলবে হেডফোন
প্রযুক্তি বাজার

এক চার্জে ৩০ ঘণ্টা চলবে হেডফোন

যেসব বিষয়ে খেয়াল রাখলে হ্যাং করবে না স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৫৯ শতাংশ নারীর হাতে নেই স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
অটোমোবাইল

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix