Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন এসি: সেলফি ও কলার টিউনে ক্যাশব্যাক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
শনিবার, ১১ মে ২০১৯
ওয়ালটন এসি: সেলফি ও কলার টিউনে ক্যাশব্যাক
Share on FacebookShare on Twitter

এয়ার কন্ডিশনার কিনে সেলফি তুলে ফেসবুকে পোস্ট কিংবা কলার টিউন সেট করলেই আকর্ষণীয় ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন। এসি কিনে সেলফি বা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতা। আর মোবাইলে ওয়ালটন এসির কলার টিউন সেট করলে মিলবে আরো ৫০০ টাকা।

ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জাকির জানান, যে কোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে এসি কেনার পর প্রথমে ওই পণ্যটি ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। এরপর এসির সঙ্গে সেলফি বা ছবি তুলে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে প্রোফাইল পিকচার হিসেবে সেট করবেন ক্রেতা। এ সময় ছবির সঙ্গে তাকে কয়েকটি নির্দিষ্ট বাক্যের যে কোনো একটি লিখতে হবে। এরপর পোস্টটির একটি স্ক্রিনশট নিয়ে ০১৬৮৬৬৯৪৭৯৭ নম্বরে ভাইবার, হোয়াটসঅ্যাপ অথবা ইমো-তে পাঠালে ৫০০ টাকার ক্যাশব্যাক পাবেন ক্রেতা।

ছবির সঙ্গে যেসব কমেন্ট লিখতে হবে: ১। পরিবারের স্বস্তি ও প্রশান্তিতে ওয়ালটন এয়ারকন্ডিশনারই আমার একমাত্র প্রিয়। ২। এই গরমে খুবই আরামে আছি! ওয়ালটন এসি কিনে পরিবারের সবাই খুশি। ৩। দশ বছরের গ্যারান্টি! বিশাল ব্যাপার! তাই ওয়ালটন এসি কিনেই ফেললাম। ৪। ছয় মাসের রিপ্লেসমেন্টের সুবিধা! সমস্যা হলেই বদলিয়ে নিবো। ৫। ৬০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী! ওয়াও! বিদ্যুৎ বিলের ঝামেলা এড়াতে ওয়ালটন এসিই সেরা। ৬। এসি লাগাতেও চিন্তা করতে হলো না, ইন্সটলেশন চার্জ ফ্রি। ৭। ওয়ালটন এসির ০% ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই সুবিধা ও ৩৬ মাসের সহজ কিস্তির কারণেই আমার এসি কেনার সুযোগ হলো।

এদিকে, ওয়ালটন এসির কলার টিউন সেট করে আরো ৫০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। গ্রামীণফোন গ্রাহকরা *২৪০০০*৩০১# ডায়াল করে ২ প্রেস করে কলার টিউন সেট করতে পারবেন। এয়ারটেল গ্রাহকদের *৭৮৮*৫৭২# নম্বরে ডায়াল করতে ১ প্রেস করতে হবে। রবির গ্রাহক হলে ক্রেতা *৮৪৬৬*১৩২# নম্বরে ডায়াল করে কলার টিউন সেট করতে পারবেন।

ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, এসি কিনে তাৎক্ষণিক ১০০০ টাকা ক্যাশব্যাক পেতে ওপরের দুটি নির্দেশনা অনুসরণ করতে হবে। যে কোনো একটি নির্দেশনা অনুসরণ করলে ক্রেতা ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

এই অফারের বাইরে এসিতে আরো বেশ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বিনামূল্যে এসির ইন্সটলেশন করে দিচ্ছে ওয়ালটন। রয়েছে পুরো এক বছরের বিদ্যুৎ বিলের সমপরিমাণেরও বেশি টাকা ফ্রি পাওয়ার সুযোগ। তাছাড়া, চলছে ‘এসি এক্সচেঞ্জ অফার’। এর আওতায় পুরোনো এসি জমা দিলে গ্রাহক তার পছন্দকৃত নতুন ওয়ালটন এসির মূল্য থেকে ২৫ শতাংশ ছাড় পাবেন। এর পাশাপাশি, দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৪ এর আওতায় এসি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচারসহ ল্যাপটপ, ফ্রিজ, টিভিসহ অসংখ্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ফ্রি।

বর্তমানে বাজারে রয়েছে ৩ মডেলের ১ টনের ওয়ালটন এসি। দাম ৩৫,৯০০ এবং ৩৬,৯০০ টাকা। ৮ মডেলের দেড় টন এসির দাম ৪৫ হাজার ৯০০ টাকা থেকে ৬৫,০০০ টাকার মধ্যে। আর ৬ মডেলের ২ টন এসির দাম ৫৬,৯০০ টাকা থেকে ৭৬,৪০০ টাকার মধ্যে।

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো আইওটি বেজড স্মার্ট এসি নিয়ে এসেছে ওয়ালটন, যা ভয়েস কমান্ড ও মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ‘ভয়েস কন্ট্রোল’ বা ‘অ্যামাজন ইকো’র মাধ্যমে রিমোট কন্ট্রোল ছাড়াই স্মার্ট এসির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধ করা যাবে। এসিতে প্রতিদিন বা মাসিক বিল আসছে কত? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসর কি ওভারলোডে চলছে? ওয়ালটন স্মার্ট এসিতে এসব জানা যাবে সহজেই।

ভেনচুরি ও রিভারাইন সিরিজের ১.৫ টনের ওয়ালটন স্মার্ট এসির দাম ৬৫ হাজার টাকা করে। আর একই সিরিজের ২ টনের স্মার্ট এসির দাম পড়বে ৭৬ হাজার ৪০০ টাকা করে।

৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি ওয়ালটনের ইনভার্টার এসির কম্প্রেসরে রয়েছে ১০ বছরের গ্যারান্টি। থাকছে ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধায় কেনার সুযোগ।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ফেসবুককে বাংলাদেশের আইন কানুন মানতে হবে’
নির্বাচিত

ফেসবুকে ব্যাক বাটন কাজ করছে না অনেকেরই

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সুপারফ্যাক্টরিজ সিরিজে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সুপারফ্যাক্টরিজ সিরিজে ওয়ালটন

ফিটবিট কিনতে আগ্রহী অ্যালফাবেট
প্রযুক্তি সংবাদ

ফিটবিট কিনতে আগ্রহী অ্যালফাবেট

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত আগামীকাল : পলক
প্রযুক্তি সংবাদ

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত আগামীকাল : পলক

মোশন ভিউ-এ পাওয়া যাবে ইনফিনিক্স মোবাইল
নির্বাচিত

মোশন ভিউ-এ পাওয়া যাবে ইনফিনিক্স মোবাইল

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
নির্বাচিত

সেপ্টেম্বর পর্যন্ত চলবে অবৈধ মোবাইল শনাক্তের কাজ

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix