Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 10 November 2020
হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন
Share on FacebookShare on Twitter

মেসেজিং অ্যাপগুলির মধ্যে জনপ্রিয়তায় সবথেকে এগিয়ে WhatsApp। এছাড়া মেসেজিংয়ের অন্য কোন প্ল্যাটফর্মের কথা যদি বলতে হয় তবে প্রথমেই টেলিগ্রাম এর নাম মনে পড়ে‌। ব্যবহারকারীর নিরিখে হোয়াটসঅ্যাপ অনেক এগিয়ে থাকলেও, টেলিগ্রামও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। টেলিগ্রাম অ্যাপে এমন অনেক ফিচার রয়েছে যা হোয়াটসঅ্যাপে উপলব্ধ নয়। তাই অ্যান্ড্রয়েড বা iOS প্ল্যাটফর্মের জন্য উপরোক্ত অ্যাপদুটির মধ্যে কোনটি বেশী উপযোগী সে বিষয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে। নীচে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এর মধ্যে একটি তুলনার মাধ্যমে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো।

গ্রুপস ও চ্যানেলস

হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরী এবং মেসেজিংয়ের পদ্ধতি খুবই সহজ। এখানে সর্বাধিক ২৫৬ জন সদস্যকে একটি গ্রুপে যুক্ত করা যায়। ফলে সীমিত সংখ্যক বন্ধু-বান্ধবী, আত্মীয়, সুহৃদদের নিয়ে ছোট গ্রুপ তৈরী করতে হলে হোয়াটসঅ্যাপ খুবই উপযোগী। তবে আয়তনে বড় অথচ গুরুত্বপূর্ণ গ্রুপ বানাতে হলে, টেলিগ্রামই শেষ ভরসা। এখানে সর্বাধিক দুই লক্ষ সদস্যকে একটি গ্রুপে যুক্ত করা যায়। তাছাড়া টেলিগ্রামে চ্যানেল সাপোর্টের সুবিধা রয়েছে। এখানে সরাসরি অ্যাড না করে স্রেফ চ্যানেল লিঙ্ক পাঠিয়েও সদস্য যুক্ত করা যায়।

ইউজার বেস

২০১৮ সালের একটি সমীক্ষা অনুযায়ী হোয়াটসঅ্যাপের প্রায় ১.৫ বিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে। সেখানে টেলিগ্রামের মাসিক অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্য প্রায় ২০০ মিলিয়ন। আসলে আমাদের পরিচিত মানুষদের মধ্যে প্রায় সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। সেখানে টেলিগ্রাম ব্যবহারকারীর সংখ্যা যথেষ্ট কম।

মাল্টি-ডিভাইস সাপোর্ট

টেলিগ্রামে মাল্টি-ডিভাইস সাপোর্টের সুবিধা রয়েছে। এর ফলে যে কেউ একাধিক ডিভাইসে নিজের একমাত্র টেলিগ্রাম অ্যাকাউন্টটি অ্যাকসেস করতে পারেন। তাছাড়া এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে গেলেও টেলিগ্রামের চ্যাটগুলি সংরক্ষিত থাকে। আবার টেলিগ্রাম ওয়েব ফিচারের মাধ্যমে ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও একজন নিজের কম্পিউটারে মেসেজিং চালিয়ে যেতে পারেন। হোয়াটসঅ্যাপেও খুব তাড়াতাড়ি এই সুবিধাগুলি উপলব্ধ হতে পারে বলে সূত্রের খবর।

পেমেন্টস্

সম্প্রতি ফেসবুকের মালিকানাধীন হোয়াটঅ্যাপ তাদের পেমেন্ট পরিষেবা ভারতে রোল আউট করেছে। এই ফিচারের মাধ্যমে একজন ব্যক্তি ইউপিআই-নির্ভর ট্রানজাকশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে অর্থের আদান-প্রদান করতে পারবেন। কয়েকদিন আগেই ন্যাশনাল পেমেন্টস্ কাউন্সিল অফ ইন্ডিয়া (NPCI) এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। টেলিগ্রামে এখনো পেমেন্টের সুবিধা উপলব্ধ নয়।

ওপরের তুলনা থেকে স্পষ্ট যে দুটি অ্যাপই তাদের ব্যবহারকারীদের জন্য একাধিক অসাধারণ ফিচার সাজিয়ে রেখেছে। এই দুটি অ্যাপের মধ্যে থেকে কে কোনটিকে বেছে নেবেন, তা ব্যবহারকারীর প্রয়োজনের ওপরেই নির্ভর করছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের এআই, আইওটিসহ অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন
নির্বাচিত

ওয়ালটনের এআই, আইওটিসহ অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

জনপ্রিয় এই ১০টি অ্যাপ আপনার তথ্য বাইরে বিক্রি করছে
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় এই ১০টি অ্যাপ আপনার তথ্য বাইরে বিক্রি করছে

রবিশপ-এ বিশাল ছাড়ে ‘ঈদ ধামাকা’
ই-কমার্স

রবিশপ-এ বিশাল ছাড়ে ‘ঈদ ধামাকা’

সারাদেশে দারাজের চলছে  ফ্যানমিট
ই-কমার্স

সারাদেশে দারাজের চলছে ফ্যানমিট

চলতি মাসেই আসছে শাওমির নতুন ফাইভজি ফোন
নির্বাচিত

চলতি মাসেই আসছে শাওমির নতুন ফাইভজি ফোন

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

ক্লাউড সেবার বিস্তারে হুয়াওয়ের নতুন চার সহযোগী

Load More

ট্রেন্ডিং টপিক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!
বিবিধ

কাজের ব্যস্ততায় পেশাদার, খেলার মাঠে একেকজন দুর্দান্ত খেলোয়াড়!

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি
প্রযুক্তি সংবাদ

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নির্বাচিত

টেকজুমে সংবাদ প্রকাশের পর গ্রাহককে নতুন ফোন দিল Dazzle

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন
সোশ্যাল মিডিয়া

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

পবিত্র ওমরাহ পালনের স্বপ্ন পূরণে আর্থিক সীমাবদ্ধতা অনেকের...

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ব্লুটুথ এইচডিটি প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর ধারণাচিত্র।

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 November 2020

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix