Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিমেইলকে টক্কর দিতে এক্সমেইল আনছেন ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
জিমেইলকে টক্কর দিতে এক্সমেইল আনছেন ইলন মাস্ক
Share on FacebookShare on Twitter

গুগলের জিমেইলকে টক্কর দিতে ই-মেইল সার্ভিস আনার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। বাজারে গুগলের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে এক্সমেইল নামে ই-মেইল সেবা আনতে যাচ্ছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স প্ল্যাটফর্মে মাস্ক ঘোষণা দিয়ে বলেন, ‘শিগগিরই আসছে এক্সমেইল।’

তবে এই মেইল সার্ভিসটির ফিচার, বাজারে আনার দিন-তারিখ বা সেবামূল্য নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। তবে এই সার্ভিসটি এক্স অ্যাপের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

কদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, ২০২৪ সালের আগস্টের মধ্যে গুগলের জনপ্রিয় সার্ভিস জিমেইল বন্ধ করে দেওয়া হবে। এতে জিমেইল ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগের তৈরি হয়। এরই মধ্যে মাস্ক এক্সমেইলের ঘোষণা দেন।

এক্স প্ল্যাটফর্ম ও অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি গুগলের অফিশিয়াল ই-মেইলের ছবি বলে প্রচার করা হয়। এতে লাখো ব্যবহারকারীর মধ্যে দ্বিধা ও ক্ষোভের সৃষ্টি হয়।

তবে গুগল শিগগিরই এটি গুজব বলে উড়িয়ে দিয়ে বলে, জিমেইল বন্ধ হচ্ছে না। তারা বরং সম্প্রতি এটিকে ইউজার ফ্রেন্ডলি করতে এর ইন্টারফেস হালনাগাদ করেছে এবং এটিকে আরও রঙিন করেছে। তবে তা সত্ত্বেও কিছু ব্যবহারকারী জিমেইলের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং নতুন এক্সমেইল ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে জিমেইলের এইচটিএমএল সংস্করণ বন্ধ করেছে গুগল। মূলত ধীর গতির ইন্টারনেট সেবায় এ সংস্করণে জিমেইল চালানো যেত।

২০২২ সালে টুইটার কিনে নেওয়ার পর প্ল্যাটফর্মটিতে এ নিয়ে বেশ কয়েকটি সেবা যুক্ত করেছেন মাস্ক। এর মধ্যে এখন তিনি এক্সমেইল নামে নতুন আরেকটি সেবা যুক্ত করতে যাচ্ছেন। এর আগে তিনি চ্যাটজিপিটির মতো চ্যাটবট গ্রক নিয়ে আসেন। এআই অ্যাসিস্ট্যান্টটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ কৌশল (লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল—এলএলএম) ব্যবহার করে বাস্তবিক আলাপচারিতা করতে সক্ষম।

এক্স প্ল্যাটফর্মকে ‘একের মধ্যে সব’ অ্যাপ হিসেবে তৈরি করবেন বলে উল্লেখ করেছেন মাস্ক। তাঁর লক্ষ্য এটিকে এমনভাবে তৈরি করা, যাতে এখানে সব ধরনের সেবা পাওয়া যায়। তিনি পোস্টে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এক্সপে এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এক্সটিউবের মতো আরও অনেক সেবা আনার ইঙ্গিত দেন।

কিছু বিশেষজ্ঞ মনে করেন, এক দশকেরও বেশি সময় ধরে ই-মেইল সার্ভিসের জগতে জিমেইলের একাধিপত্যে ভাগ বসাতে পারে এক্সমেইল।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ডিমান্ড সেজ বলছে, বর্তমানে জিমেইলের ১৮০ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের কৌশলবিদ রিয়া ফ্রিম্যান মেইল অনলাইনকে বলেন, এক্সমেইলের পরিকল্পনা বাস্তবে রূপ নিতে পারে এবং এর নতুন রূপ বেশ মজার হতে পারে। তিনি বলেন, ‘ইলন টুইটারে ব্যাপক পরিবর্তন এনেছেন এবং তিনি মানুষের মতামতের ধার ধারেন না। তাই মানুষ তাঁদের ই-মেইল ব্যবস্থাপনার জন্য এক্সকে ভরসা করবেন কি না তা দেখার বিষয়।’

তবে এক্সমেইলে জিমেইলের চেয়ে সুবিধা বেশি থাকতে পারে। অন্যান্য এক্স সেবা সঙ্গে যুক্ত থাকার কারণে এটি আরও বেশি নিরাপদ এবং কাস্টমাইজেবল হতে পারে। এর অসুবিধাও থাকতে পারে বলে সতর্ক করেন ফ্রিম্যান। ব্যবহারকারীদের নতুন ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারে আগ্রহী করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইলন মাস্কের এক্সমেইল।

Tags: এক্সমেইলজিমেইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

লেন্স ও ইমেজ সেন্সর ছাড়াই ছবি তুলতে পারে এই ক্যামেরা
নির্বাচিত

লেন্স ও ইমেজ সেন্সর ছাড়াই ছবি তুলতে পারে এই ক্যামেরা

ফোনে ম্যালওয়্যার ভাইরাস ঢুকলে যেসব লক্ষণ দেখা যায়
প্রযুক্তি সংবাদ

ফোনে ম্যালওয়্যার ভাইরাস ঢুকলে যেসব লক্ষণ দেখা যায়

হোন্ডা সিবিআর১৫০ আর দেশে উন্মোচিত হচ্ছে আজ
অটোমোবাইল

হোন্ডা সিবিআর১৫০ আর দেশে উন্মোচিত হচ্ছে আজ

ডার্ট বাইক আনল হিরো, জানুন দাম
অটোমোবাইল

ডার্ট বাইক আনল হিরো, জানুন দাম

বেসিসের আজীবন সম্মাননা পেলেন আব্দুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজ
নির্বাচিত

বেসিসের আজীবন সম্মাননা পেলেন আব্দুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজ

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে তানভীর এ মিশুক বললেন ডিজিটাল বাংলাদেশের কথা
নির্বাচিত

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে তানভীর এ মিশুক বললেন ডিজিটাল বাংলাদেশের কথা

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো
প্রযুক্তি সংবাদ

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক
নির্বাচিত

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix