Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 August 2026
সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করা ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরার সুযোগ এসেছে। ‘স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ’-এর বাংলাদেশ পর্বে অংশ নিয়ে বিজয়ী হলে আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা যাবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রাথমিক ধারণা থেকে শুরু করে প্রি-সিড, সিড এবং প্রাথমিক পর্যায়ের সিরিজ-এ পর্যায়ে থাকা পাঁচ বছরের কম বয়সী স্টার্টআপগুলো এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সর্বোচ্চ তিন সদস্যের দল নিয়ে আবেদন করার সুযোগ রয়েছে।

বিজয়ীর জন্য পুরস্কার

বাংলাদেশ পর্বের বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ। পাশাপাশি সরাসরি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠেয় বৈশ্বিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ মিলবে।

শুধু বিজয়ী নয়, বাংলাদেশ পর্বের সেরা ১০টি স্টার্টআপও আন্তর্জাতিক আয়োজনের নেটওয়ার্কিং সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে আন্তর্জাতিক বিনিয়োগকারী, ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্যোক্তা ও ব্যবসায়িক খাতের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে।

থাকছে প্রশিক্ষণের সুযোগ

বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়া উদ্যোক্তাদের প্রস্তুত করতে অভিজ্ঞ উদ্যোক্তা, বিনিয়োগকারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে দুটি সরাসরি প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হবে।

এসব প্রশিক্ষণে ব্যবসায়িক উপস্থাপনা, বিনিয়োগকারীদের সামনে প্রকল্প উপস্থাপন বা পিচিং এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুতির বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।

স্টার্টআপ ওয়ার্ল্ডকাপ বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর আশিক খান বলেন, গত বছর সফলভাবে বাংলাদেশ পর্ব আয়োজন করা হয়েছিল। ওই আসরে দেশের একটি স্টার্টআপ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

তার ভাষায়, গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে। দেশের উদ্ভাবনী স্টার্টআপগুলোর জন্য বৈশ্বিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

গতবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল রোবো টেকনোলজিস

গত আসরে বাংলাদেশ পর্বে বিজয়ী হয়ে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত বৈশ্বিক চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল রোবো টেকনোলজিস।

আয়োজকদের প্রত্যাশা, এবারের প্রতিযোগিতার মাধ্যমে দেশের নতুন প্রজন্মের উদ্যোক্তারা আন্তর্জাতিক বিনিয়োগকারী ও প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। একই সঙ্গে এটি বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

আগ্রহী উদ্যোক্তারা ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিযোগিতায় নিবন্ধন করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ভেরিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শেষ করলেন জনসংযোগ কর্মকর্তারা

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স
নির্বাচিত

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স

স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা দেবে অ্যান্ড্রয়েড ১৪
নির্বাচিত

স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা দেবে অ্যান্ড্রয়েড ১৪

পদ্মা সেতুর ছবি পোস্ট করে জিতে নিন গ্যালাক্সি এস২২ আলট্রা স্মার্টফোন 
প্রযুক্তি সংবাদ

পদ্মা সেতুর ছবি পোস্ট করে জিতে নিন গ্যালাক্সি এস২২ আলট্রা স্মার্টফোন 

বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন!
নির্বাচিত

বিশ্বের প্রথম জীবাণু প্রতিরোধক স্মার্টফোন!

জিনপিংয়ের কাছ থেকে শাওমি ফোন উপহার পেলেন লি, আড়িপাতা নিয়ে রসিকতা
প্রযুক্তি সংবাদ

জিনপিংয়ের কাছ থেকে শাওমি ফোন উপহার পেলেন লি, আড়িপাতা নিয়ে রসিকতা

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 August 2026

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

Techzoom.TV |
TechzoomTV