Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের ফিচার মিলবে এই অ্যানড্রয়েড ফোনে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 6 March 2024
আইফোনের ফিচার মিলবে এই অ্যানড্রয়েড ফোনে
Share on FacebookShare on Twitter

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস মডেল আনল। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে আইফোনের কিছু ফিচার রয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইটেলিজেন্স ফিচার যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। আর রয়েছে বড় এবং শক্তিশালী একটি ব্যাটারি ও ইনফিনিক্সের ম্যাজিক রিং ফিচারের সাপোর্ট।

এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১৩ গো এডিশন ভিত্তিক ইউজার ইন্টারফেসের সাহায্যে। এর আগে ইনফিনিক্স স্মার্ট ৮ এবং ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি লঞ্চ হয়েছিল। এবার লঞ্চ হল ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস, যা আগের সিরিজের সঙ্গেই যুক্ত হবে।

ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোন একটিই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে যা ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত। এই মডেলের দাম ভারতে ৮০০০ রুপি।

এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে একটি ১২ এনএম মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম যার পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। অন্যদিকে এই ফোনে অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সেকেন্ডারি ক্যামেরা সেন্সর রয়েছে। আর রয়েছে একটি কোয়াড এলইডি রিং ফ্ল্যাশ ইউনিট।

ফোনের ডিসপ্লের উপর রয়েছে পাঞ্চ হোল কাট আউট। সেখানে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে ইনফিনিক্সের ম্যাজিক রিং ফিচার রয়েছে। এটি অনেকটা অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো যেখানে বিভিন্ন নোটিফিকেশন, অ্যালার্ট দেখা যাবে।

ইনফিনিক্সের এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সঙ্গে ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে।

কানেক্টিভিটি অপশন হিসেবে ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস ফোনে রয়েছে ফোরজি ভোল্টি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, গ্লোনাস, ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে করপোরেট টি-টোয়েন্টি কাপ
নির্বাচিত

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে করপোরেট টি-টোয়েন্টি কাপ

নজরদারিতে ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী
প্রযুক্তি সংবাদ

অনলাইনে নজরদারি জোরদার করছে চীন

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল
প্রযুক্তি সংবাদ

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

আইফোন ১৭ প্রো-তে কী কী ফিচার থাকছে
নির্বাচিত

আইফোন ১৭ প্রো-তে কী কী ফিচার থাকছে

রিমোট র‍্যানসমওয়্যার হামলার হার বৃদ্ধি পাচ্ছে: সফোস
নির্বাচিত

রিমোট র‍্যানসমওয়্যার হামলার হার বৃদ্ধি পাচ্ছে: সফোস

টানা ছয় প্রান্তিকে ট্যাবলেট বাজারে প্রবৃদ্ধি, চাহিদা বেড়েছে ক্রোমবুকেরও
প্রযুক্তি সংবাদ

টানা ছয় প্রান্তিকে ট্যাবলেট বাজারে প্রবৃদ্ধি, চাহিদা বেড়েছে ক্রোমবুকেরও

Load More

ট্রেন্ডিং টপিক

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

ফেসবুকের ‘রিচ’ দেখার সুযোগ বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, চালু হচ্ছে ‘ভিউয়ারস’
নির্বাচিত

ফেসবুকের ‘রিচ’ দেখার সুযোগ বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, চালু হচ্ছে ‘ভিউয়ারস’

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

দীর্ঘদিন ধরে দেশে অবৈধভাবে মোবাইল ফোন আমদানি ও...

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 March 2024

আইফোনের ফিচার মিলবে এই অ্যানড্রয়েড ফোনে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix