Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৭ প্রো-তে কী কী ফিচার থাকছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 10 September 2025
আইফোন ১৭ প্রো-তে কী কী ফিচার থাকছে
Share on FacebookShare on Twitter

বাজারে এলো বহুল কাঙ্ক্ষিত আইফোন ১৭ সিরিজ। এই সিরিজে আইফোন ১৭ , আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন ১৭ এয়ার। আইফোন ১৭-তে আগের তিন ফোনের মতো সামনে থাকছে সেরামিক শিল্ড ২। ফোনের সামনের কাঁচে স্ক্র্যাচ পড়ার ঝুঁকি কমছে তিনগুণ। কিন্তু বাকি তিন ফোনের পিছনে সেরামিক স্লিড থাকলেও, এই ফোনের ব্যাক সাইট আগের মতোই কাঁচের।

আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফোন হচ্ছে আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স। সব সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স ফোনটি থাকে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। চলুন এই ফোন দুটিতে কী কী ফিচার থাকছে জেনে নেওয়া যাক-

আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স ডিসপ্লে ৬.৩-ইঞ্চি ও ৬.৯-ইঞ্চির ডিসপ্লে থাকছে। এতে সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটি সিরামিক শিল্ডে সুরক্ষিত। এই ডিসপ্লে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী, স্ক্র্যাচ-প্রতিরোধী ও কম ঝলক দেয়। এতে আছে ১২০হার্জ প্রোমোশন, অলওয়েজ-অন ফিচার, ৩০০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা এবং আগের চেয়ে দ্বিগুণ কনট্রাস্ট। পাশাপাশি, ডিভাইসের পিছনেও সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে, যা আগের গ্লাসের তুলনায় ৪ গুণ বেশি ফাটল প্রতিরোধ করে।

আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্সের পেছনে তিনটি ৪৮ মেগাপিক্সেল ফিউসন ক্য়ামেরা থাকছে। সামনে থাকছে ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা। যা মেইন, আল্ট্রা ওয়াইড এবং একটি সম্পূর্ণ নতুন টেলিফোটো-আটটি লেন্সের সমতুল্য অফার করে। এছাড়া এই ক্যামেরা ৮x পর্যন্ত জুম করা যাবে।

আইফোন ১৭ প্রো কসমিক কমলা, গাঢ় নীল এবং সিলভার, তিনটি রঙে এই ফোন পাওয়া যাবে। একবার চার্জ দিলে ৩৯ ঘণ্টা পর্যন্ত ফোনে ভিডিও দেখা যাবে বলে দাবি অ্যাপলের। এই ফোনের দাম শুরু ১ হাজার ৯৯ ডলার থেকে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৪ হাজার টাকা।

আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স, দুই ফোনের মূল পার্থক্য় বলতে প্রো সর্বাধিক এক টিবি স্টোরজ সহ পাওয়া যাবে, সেখানে প্রো ম্য়াক্সের ক্ষেত্রে তা দুই টিবি। আর প্রোর ব্যাটারি যেখানে ৪২৫২ এমএএইচ, সেখানে প্রো ম্য়াক্সের ব্যাটারি ৫০৮৮ এমএএইচ। প্রোর মতোই প্রো ম্যাক্সও তিনটি রঙে পাওয়া যাবে। আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম শুরু ১ হাজার ৯৯ ডলার থেকে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা।

অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড মার্কেটিং-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসউইক বলেন, “আইফোন ১৭ প্রো এখন পর্যন্ত আমাদের তৈরি সবচেয়ে শক্তিশালী আইফোন, যার ভেতর থেকে নতুন করে তৈরি করা হয়েছে অসাধারণ ডিজাইন, যা পারফরম্যান্স সর্বাধিক করে তোলে এবং ব্যাটারি লাইফকে এক ধাপ বাড়িয়ে দেয়।

আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স ফোনটি নতুন ব্রাশড অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইনটি হালকা ওজনের অ্যারোস্পেস-গ্রেড ৭০০০-সিরিজ অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, যা আইফোনে সর্বকালের সেরা তাপীয় কর্মক্ষমতা প্রদান করে বলে দাবি অ্যাপলের।

উভয় মডেলই ৬০ ওয়াট সর্বোচ্চসহ অ্যাপলের নতুন ৪০ ওয়াট ডায়নামিক পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। ফোনে থাকে ইউএসবি-সি পোর্ট। যা শুরু হয়েছে আইফোন ১৬ সিরিয়েজ ফোন থেকেই। অ্যাপলের নতুন ৪০ ওয়াট ডায়নামিক পাওয়ার অ্যাডাপ্টার বা অন্য কোনো বেশি ওয়াটের (৬০ ওয়াট পর্যন্ত) ইউএসবি-সি চার্জার ব্যবহার করলে, এই দুই মডেল মাত্র ২০ মিনিটে ব্যাটারির প্রায় ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন ১৭ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন
টেলিকম

আংশিক নিষেধাজ্ঞা উঠল জিপি’র ওপর থেকে

অ্যান্ড্রয়েড ফোনে এলো জিমেইল ডার্ক মোড সুবিধা
কিভাবে করবেন

জিমেইলের ৫ সিক্রেট ট্রিক

অ্যাপল ওয়াচে রক্তের শর্করা পরিমাপ করা যাবে
নির্বাচিত

অ্যাপল ওয়াচে রক্তের শর্করা পরিমাপ করা যাবে

সেনাবাহিনীর জন্য ৬জি চালু করছে চীন!
টেলিকম

৬জি চালু হচ্ছে ভারতে

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

আসছে শাওমির হারকিউলিস
নির্বাচিত

আসছে শাওমির হারকিউলিস

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী...

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 September 2025

আইফোন ১৭ প্রো-তে কী কী ফিচার থাকছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix