Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ মার্চ ২০২৪
রয়েল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

আজ সোমবার সকালে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র তেজগাঁও স্হায়ী ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু এবং ঐতিহাসিক ৭ ই মার্চ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার প্রফেসর দেশ বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক ড.সৈয়দ আনোয়ার হোসেন।

অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. শওকত আরা হোসেন ও রয়েল ইউনিভার্সিটির নবনিযুক্ত রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুশফিকুর রহমান।

অধ্যাপক ড.সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ৭ মার্চের ভাষণ হচ্ছে বঙ্গবন্ধুর জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত অথচ শ্রেষ্ঠ ভাষণ। মূলত এই ভাষণের মধ্য দিয়ে তিনি রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। সত্যিই এটা কল্পনাতীত, মাত্র ১৮ মিনিটের ছোট্ট একটা ভাষণ দিয়ে বঙ্গবন্ধু সমগ্র বাঙালি জাতিকে জাগিয়ে তুলতে পেরেছিলেন স্বাধিকারের দৃঢ় প্রত্যয়ে। এটাই ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বের জাদু।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধু ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন নেতা। তিনি জানতেন, ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুর জনসভায় হামলার প্রস্তুতি নিচ্ছে এবং তাকে বিচ্ছিন্নতাবাদী নেতা হিসেবে আন্তর্জাতিক মহলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। তাই ভাষণের ক্ষেত্রে বঙ্গবন্ধু অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি সুকৌশলে স্বাধীনতার ঘোষণা দিলেন, যে কারণে পাকিস্তানি সামরিক জান্তারা বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিচার করার সুযোগ পেল না।

আলোচনা অনুষ্ঠানের সভাপ্রধান রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দু ধরনের মুক্তির কথা বলেছেন। একটি হলো সামগ্রিক মুক্তি এবং হল রাজনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি বঙ্গবন্ধুর স্বাধীনতার সংগ্রাম ছিল আংশিক এবং মানুষের মুক্তির সংগ্রাম ছিল চিরন্তন। বঙ্গবন্ধু তাঁর ভাষণে মুক্তির সংগ্রাম প্রথমে উল্লেখ করেছেন এবং পরে স্বাধীনতার সংগ্রামের কথা বলেছেন।

অধ্যাপক ড. প্রফুল্ল চন্দ্র সরকার বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে বিনা বাক্যে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হয়েছিল।

ব্রিগেডিয়ার জেনারেল অব মুশফিকুর রহমান বলেন,পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক ভাষণগুলোর প্রায় সব কটিই ছিল লিখিত। কিন্তু বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অলিখিত। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভাটি সঞ্চালনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স এর ডিন ড. দিপু সিদ্দিকী এবং ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর মালবিকা মজুমদার। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন ইংরেজি বিভাগের প্রধান জহরত আরা। অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি। আবৃত্তিতে অংশগ্রহণ করেন ইংরেজি বিভাগের শিক্ষিকা ইউকি বড়ুয়া এবং তাসনিমা ক্রোরি। G

এই বিভাগ থেকে আরও পড়ুন

আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিক লাইসেন্স পেলো ‘নগদ’
শিক্ষা ও ক্যাম্পাস

নগদে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ ছাত্রীকে বের করে দিলেন শিক্ষিকা
শিক্ষা ও ক্যাম্পাস

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ ছাত্রীকে বের করে দিলেন শিক্ষিকা

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু
শিক্ষা ও ক্যাম্পাস

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বইয়ের প্রি-অর্ডার শুরু

সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা
শিক্ষা ও ক্যাম্পাস

সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে রুমমেটকে রক্তাক্ত করার ঘটনায় জালালের বিরুদ্ধে মামলার আবেদন
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিতে রুমমেটকে রক্তাক্ত করার ঘটনায় জালালের বিরুদ্ধে মামলার আবেদন

Load More

ট্রেন্ডিং টপিক

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

ই-জিএসএম তরঙ্গে ইনডোর নেটওয়ার্ক শক্তিশালী করছে বিটিআরসি

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix