Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সিলেটের গৃহিণী লাকি বেগম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ মার্চ ২০২৪
ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সিলেটের গৃহিণী লাকি বেগম
Share on FacebookShare on Twitter

ঈদ উৎসবকে সামনে রেখে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এ ক্রেতাদের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুবিধা দিচ্ছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এর আওতায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন সিলেটের বালাগঞ্জের গৃহিণী লাকি বেগম। মাত্র ১০ হাজার টাকা জমা দিয়ে কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে ডিজিটাল ক্যাম্পেইনের ৩১তম মিলিয়নিয়ার হলেন তিনি। ওয়ালটনের ১০ লাখ টাকায় বদলে গেলো লাকি বেগমের ভাগ্য।

উল্লেখ্য, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে এর আগেও ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ৩০ জন ক্রেতা। ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ উপহার হিসেবে সিজন-২০ এ ‘সেরা পণ্যে সেরা অফার’ স্লোগানে আবারো এই সুবিধা দিচ্ছে ওয়ালটন।

সিজন-২০ চলাকালীন দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলতি বছরের ১ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার এই সুযোগ পাবেন ক্রেতারা।

রোববার (১০ মার্চ, ২০২৪) সিলেটের ওয়ালটন প্লাজা তাজপুর শাখা কর্তৃক তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মিলিয়নিয়ার লাকি বেগমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং চিত্রনায়ক আমিন খান।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, ওয়ালটন প্লাজা তাজপুর শাখার ব্যবস্থাপক নাজিম উদ্দিন, ওসমানিনগর উপজেলা চেয়ারম্যান মো. শামীম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান চৌধূরী, তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশিদ খলকু ও প্রধান শিক্ষক শিল্পি পাল, কদমতলা বণিক সমিতির সাধারণ সম্পাদক নোমান আহমদ জাহাঙ্গির প্রমুখ।

ক্রেতা লাকি বেগম উছমান পুরের দক্ষিণ রাইগ দাড়া এলাকার বাসিন্দা। স্বামী ও দুই ছেলেসহ ৪ সদস্যের পরিবার তার। অভাবের সংসারে স্বামী খাজা মিয়ার মুুুদি দোকানই একমাত্র ভরসা। দোকানে ব্যবহারের জন্য চলতি মাসের ২ তারিখে ওয়ালটন প্লাজা তাজপুর শাখা থেকে কিস্তিতে ৩৫ হাজার ৬৬৬ টাকা মূল্যের একটি ফ্রিজ কেনেন লাকি বেগম। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ক্রয়কৃত ফ্রিজের মডেল নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। কিছুক্ষণ পরেই তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে একটি ম্যাসেজ যায়। ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন। সেই টাকায় ঋণ শোধ করার পাশাপাশি স্বামীর ব্যবসাকে আরো বড় করবেন তিনি।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় লাকি বেগম জানান, গ্রামের অধিকাংশ লোকই ওয়ালটনের ফ্রিজ ব্যবহার করেন। দাম সাধ্যের মধ্যে, দেখতে সুন্দর এবং দীর্ঘ বছর চলে বিধায় ওয়ালটন ফ্রিজই কেনার সিদ্ধান্ত নেন তিনি।

তিনি বলেন, ওয়ালটনের একটা ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো তা কল্পনাতেও আসেনি। এ ঘটনায় গ্রামে চা ল্যের সৃষ্টি হয়েছে। এই টাকায় আমার ভাগ্যের চাকা ঘুরে যাবে। ওয়ালটন প্রমাণ করলো- তারা ক্রেতাদের যা বলে, তা তারা পুরোপুরি মেনে চলে।

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, দেশের টাকা দেশে রাখতে হলে দেশে তৈরি পণ্য কেনার কোনো বিকল্প নেই। দেশে তৈরি পণ্য কিনলে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হবে। ওয়ালটন দেশেই নিজস্ব কারখানায় পণ্য তৈরি করে। সেসব পণ্য শুধু দেশের চাহিদাই মিটাচ্ছে না; ৪০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে। ওয়ালটন আমাদের গর্বের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ওয়ালটন যে ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি রাখে তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারের ঈদেও স্থানীয় বাজারে ফ্রিজের প্রায় ৮০ ভাগ চাহিদা এককভাবে নিজেরাই পূরণের টার্গেট নিয়েছে ওয়ালটন। টার্গেট পূরণে ওয়ালটন বাজারে ছেড়েছে তিন শতাধিক মডেল ও ডিজাইনের রেফ্রিজারেটর, ফ্রিজার ও বেভারেজ কুলার। এসব ফ্রিজের দাম ১৪ হাজার ৯৯০ টাকা থেকে ২ লাখ টাকার মধ্যে। ওয়ালটন ফ্রিজে এআইওটি বেজড স্মার্ট প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ইনভার্টার, ন্যানো হেলথ কেয়ার ও অ্যান্টি ফাংগাল ডোর গ্যাসকেট প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধা ১ বছরের রিপ্লেসমেন্টসহ কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি, ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত সার্ভিস সেন্টার থেকে দ্রুত বিক্রয়োত্তর সেবা দেয়ায় গ্রাহকপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়ালটন ফ্রিজ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটনের ফ্রিজননস্টপ মিলিয়নিয়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপের দাম উঠেছে ১২ লাখ ডলার!
প্রযুক্তি সংবাদ

সবচেয়ে বিপজ্জনক ল্যাপটপের দাম উঠেছে ১২ লাখ ডলার!

আগামী বছরের যে সময় আসছে উইন্ডোজ ১২
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের যে সময় আসছে উইন্ডোজ ১২

প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’
অর্থ ও বাণিজ্য

প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু হলো ‘আইপিডিসি ইনফিনিট’

শাহজালালে ৭৩টি ‘আইফোন-১১ প্রো’ জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালালে ৭৩টি ‘আইফোন-১১ প্রো’ জব্দ

দেশীয় শিল্পে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান
নির্বাচিত

দেশীয় শিল্পে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ব্যবহারের আহ্বান

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পেলেন প্রবাসীর স্ত্রীসহ তিনজন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পেলেন প্রবাসীর স্ত্রীসহ তিনজন

Load More

ট্রেন্ডিং টপিক

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
নির্বাচিত

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দূতাবাসের
সোশ্যাল মিডিয়া

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দূতাবাসের

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: বিদায়ী উপহার যা দিয়ে গেলেন কুক

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন-আইপ্যাডে ৩০ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বাড়াচ্ছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ মার্চ ২০২৪

ওয়ালটনের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন সিলেটের গৃহিণী লাকি বেগম

Techzoom.TV |
TechzoomTV