Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ ফোন রুখতে এনইআইআর পদ্ধতি চান উৎপাদকরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 March 2024
মিড রেঞ্জে যেসব স্মার্টফোন কিনতে পারেন
Share on FacebookShare on Twitter

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নিরাপত্তার জন্য অবৈধভাবে বিক্রি হওয়া ফোনকে হুমকি হিসেবে উল্লেখ করে অবিলম্বে এসব ফোনের ব্যবহার ও বিক্রি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশীয় মোবাইল ফোন উৎপাদনকারীদের সংগঠন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি)। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা ’এনইআইআর’ এর কার্যক্রম গতিশীল করারও আহ্বান জানিয়েছেন তারা।

বুধবার (মার্চ ২৭) বিকেলে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান এমআইওবি’র নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের ফোন প্রস্তুতকারকদের সংগঠন, মোবাইল ফোন অপারেটর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব অংশীজনের সঙ্গে আলোচন শেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ২০২১ সালে এনইআইআর চালু করে। এই সিস্টেমের মাধ্যমে কার্যকরভাবে মোবাইল ফোনের অবৈধ আমদানি ও বিক্রয় রোধ করা সম্ভব হবে। ২০২০ সালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিপুল অর্থ ব্যয় করে এনইআইআর সিস্টেম স্থাপন করে। কিন্তু দুঃখের বিষয় ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে এনইআইআর চালু করার কিছুদিনের মধ্যেই তা স্থগিত বা শিথিল করে দেয়া হয়।

নেতারা বলেন, দেশের ১৭টি মোবাইল ফোন উৎপাদক প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে এই খাতে। যেখানে কর্মসংস্থান হয়েছে কারিগরিতে দক্ষ ২৫ হাজার মানুষের। তাই এই শিল্পকে বাঁচাতে এনইআইআর চালু করতে হবে।

পাশাপাশি এই পদ্ধতি চালু না হওয়ার কারণে বছরে সরকার ২ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, এছাড়া বর্তমানে সন্ত্রাসীরা সিমকার্ড বাদে ওয়াইফাই বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ স্থাপন সক্ষম। যদি মুঠোফোনের আইএমইআই নম্বরটিও সিমের সঙ্গে রেজিস্ট্রি করা থাকে তবে আইপি অ্যাড্রেস ও আইএমইআই’র মাধ্যমে এসব সন্ত্রাস মোকাবিলা করা সম্ভব। এনইআইআর পদ্ধতিতে এই নিরাপত্তা খুব সহজেই প্রতিষ্ঠা করা সম্ভব।

যদি ভোক্তার এনআইডির অধীনে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে অন্য কেউ বেআইনিভাবে তা ব্যবহার করবে না এবং এতে মোবাইল ফোন চুরি, ছিনতাই নিরূৎসাহিত হবে। এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কার্যক্রমও নিরূৎসাহিত হবে।

২০২১ সালে এনইআইআর চালু করা হলেও ফের তা বন্ধ করে দেয়ার ফলে দেশে বৈধ মোবাইল হ্যান্ডসেটের বাজারে বড় ধস নেমে আসে। বর্তমানে মোবাইল ফোনের বাজারের প্রায় ৪০ শতাংশই দখল করে আছে দেশে অবৈধভাবে প্রবেশ করা মোবাইল ফোন। এতে সরকার বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এই পরিস্থিতি উত্তরণে প্রধানমন্ত্রী, টেলিযোগাযোগমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ড ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করা হয় এমআইওবি’র পক্ষে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এমআইওবির সভাপতি জাকারিয়া শাহিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মেসবাহউদ্দিন। এ ছাড়া সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিতি ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ ফোনঅবৈধ মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল অ্যাকাউন্ট কতটা নিরাপদ জানিয়ে দেয় যে ৫ সতর্ক সংকেত
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল অ্যাকাউন্ট কতটা নিরাপদ জানিয়ে দেয় যে ৫ সতর্ক সংকেত

দেশে বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ, জেনে নিন উপায়
নির্বাচিত

প্যাকেজের দাম বাড়ালো নেটফ্লিক্স

সার্চ ইঞ্জিনের হোমপেজ ডিজাইন বদলাচ্ছে গুগল
প্রযুক্তি সংবাদ

সার্চ ইঞ্জিনের হোমপেজ ডিজাইন বদলাচ্ছে গুগল

‘৯৯৯’ নম্বর ক্লোন করে বিকাশ-নগদের পিন চাইছে প্রতারকরা, সতর্ক করলো পুলিশ
নির্বাচিত

‘৯৯৯’ নম্বর ক্লোন করে বিকাশ-নগদের পিন চাইছে প্রতারকরা, সতর্ক করলো পুলিশ

ডিসেম্বর থেকে যাদের অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল
নির্বাচিত

ডিসেম্বর থেকে যাদের অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

সবাইকে টেক্কা দেবে শাওমির নতুন ফোন, ২কে রেজুলেশনের ডিসপ্লে
নির্বাচিত

সবাইকে টেক্কা দেবে শাওমির নতুন ফোন, ২কে রেজুলেশনের ডিসপ্লে

Load More

ট্রেন্ডিং টপিক

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

চীনের শীর্ষস্থানীয় ন্যান্ড (NAND) ফ্ল্যাশ মেমোরি চিপ নির্মাতা...

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2024

অবৈধ ফোন রুখতে এনইআইআর পদ্ধতি চান উৎপাদকরা

Techzoom.TV |
TechzoomTV