Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘৯৯৯’ নম্বর ক্লোন করে বিকাশ-নগদের পিন চাইছে প্রতারকরা, সতর্ক করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 6 November 2025
‘৯৯৯’ নম্বর ক্লোন করে বিকাশ-নগদের পিন চাইছে প্রতারকরা, সতর্ক করলো পুলিশ
Share on FacebookShare on Twitter

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর ক্লোন করে সাধারণ মানুষের কাছে ফোন দিচ্ছে একটি প্রতারক চক্র। এই চক্রটি ক্লোন করা নম্বর থেকে কল দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এই ঘটনায় একাধিক অভিযোগ পাওয়ার পর বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছে।

সতর্কবার্তায় পুলিশ সদর দফতর সাফ জানিয়ে দিয়েছে, “৯৯৯ নম্বর থেকে কখনোই কোনও ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) পিন নম্বর অথবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বর জানতে চাওয়ার কোনও সুযোগ নেই।”

পুলিশ জানিয়েছে, ৯৯৯ নাগরিকদের চাহিদা অনুযায়ী শুধুমাত্র জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা প্রদান করে থাকে। কোনো আর্থিক তথ্য চাওয়া বা টাকা দাবি করা এই নম্বরের কাজ নয়।

দুটি সুনির্দিষ্ট অভিযোগ পুলিশ সদর দফতর জানায়, বুধবার সকাল ১০টায় এ ধরনের দুটি প্রতারণার ঘটনা ঘটেছে। একটি ঘটনায়, রাজশাহী মেট্রোপলিটনের কাশিয়াডাঙ্গা থানাধীন আরপুর বাগানপাড়া নিবাসী এক ব্যক্তিকে প্রতারক চক্র ৯৯৯ নম্বর ক্লোন করে ফোন দেয় এবং তার ‘নগদ’ অ্যাকাউন্টের তথ্য জানতে চায়।

তবে ওই ব্যক্তি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ফোনটি কেটে দেন এবং সঙ্গে সঙ্গে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে কল করে বিষয়টি জানান। ৯৯৯-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর সঙ্গে কাশিয়াডাঙ্গা থানার যোগাযোগ করিয়ে দেওয়া হয়। পরবর্তী আইনি ব্যবস্থার অংশ হিসেবে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করা হয়েছে।

অন্য আরেকটি ঘটনায়, এক ব্যক্তিকে ৯৯৯ নম্বর ক্লোন করে ফোন দিয়ে “তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা” জানিয়ে ভয় দেখানো হয়। এরপর সেই মামলা নিষ্পত্তির কথা বলে প্রতারক চক্রটি ভুক্তভোগীর কাছে টাকা দাবি করে এবং তার বিকাশ অ্যাকাউন্টের তথ্য জানতে চায়।

জনসাধারণের প্রতি সতর্কতা পুলিশ সদর দফতর এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে জনগণকে অনুরোধ জানিয়েছে।

পুলিশের বার্তায় বলা হয়, “মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নম্বর কোনও অবস্থায় কারও সঙ্গে শেয়ার করবেন না। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে ও তাদের সম্পর্কে সংশ্লিষ্ট থানা বা আসল ৯৯৯ নম্বরে জানাতে জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ৯৯৯999 Clone৯৯৯ Scam৯৯৯ নম্বর ক্লোনBikash ScamNagad ScamPolice Headquartersনগদ প্রতারণাপিন নম্বর জালিয়াতিপুলিশ সদর দফতরবিকাশ প্রতারণামোবাইল ব্যাংকিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবারট্রাকের চেয়েও দামী ম্যাক প্রো!
নির্বাচিত

সাইবারট্রাকের চেয়েও দামী ম্যাক প্রো!

ইনস্টাগ্রামের নতুন ফিচারটি সম্পর্কে জানেন?
নির্বাচিত

কিশোর বয়সীদের সুরক্ষায় ইনস্টাগ্রামের নতুন ফিচার

আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে? কীভাবে জানবেন?
নির্বাচিত

আইফোনের ব্যাটারি বদলানোর সময় হয়েছে? কীভাবে জানবেন?

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন
প্রযুক্তি সংবাদ

সাংবাদিকতায় ফ্যাক্টচেক অতি গুরুত্বপূর্ণ: পলক

হুয়াওয়ে প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রতি চীনের আহ্বান
টেলিকম

দেশে ডিসেম্বরে চালু হচ্ছে ফাইভজি!

ইন্টারনেট হচ্ছে ডিজিটাল সভ্যতার বাহন : টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট হচ্ছে ডিজিটাল সভ্যতার বাহন : টেলিযোগাযোগ মন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 November 2025

‘৯৯৯’ নম্বর ক্লোন করে বিকাশ-নগদের পিন চাইছে প্রতারকরা, সতর্ক করলো পুলিশ

Techzoom.TV |
TechzoomTV