Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিল ভিসা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিল ভিসা
Share on FacebookShare on Twitter

পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন সাব্বির আহমেদ। বাংলাদেশ ও ভিয়েতনামে ব্যাংকিং ও পেমেন্ট খাতজুড়ে তার ২৭ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। এখন তিনি ঢাকা অফিসের যুক্ত হওয়ার মাধ্যমে তিনটি দেশে ভিসার সামগ্রিক কার্যক্রমের নেতৃত্ব দিবেন।

সাব্বির আহমেদের নিয়োগের মধ্য দিয়ে নেপাল ও ভুটানের পাশাপাশি, বাংলাদেশের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ভিসা; একইসাথে বাংলাদেশে নিজেদের শক্তিশালী ব্যবসায়িক অবস্থানের ইঙ্গিত দিল প্রতিষ্ঠানটি। ডিজিটাল বাংলাদেশের চাহিদা পূরণে সর্বাধুনিক পেমেন্ট সমাধান নিয়ে আসতে ভিসা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কন্ট্যাক্টলেস পেমেন্টের পরিধি বাড়াতে নিরলস কাজ করছে ভিসা—গ্রাহকরা এখন ওয়ালেটে ভিসা কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ প্রদান করতে পারছেন। বিজনেস পেমেন্ট সল্যুশন প্রোভাইডার (বিপিএসপি) নিয়ে আসার মাধ্যমে এখন ক্ষুদ্র ব্যবসায়ীরাও ভিসা কার্ডে পেমেন্ট নিতে পারবেন। পাশাপাশি, তৃণমূলের জনগোষ্ঠীকে সক্ষম করে তুলছে স্মার্ট ফার্মার্স কার্ড। এখন সাব্বিরের নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় ডিজিটাল পেমেন্টের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চায় ভিসা।

ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পাওয়ায় সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশ ও বিশ্বে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে শীর্ষস্থানে থাকা প্রতিষ্ঠান ভিসায় যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে আমি সরকার নির্ধারিত ক্যাশলেস সোসাইটির লক্ষ্য বাস্তবায়নে নিরলস কাজ করে যাবো। নেপাল ও ভুটানের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো আমরা। গ্রাহক ও ব্যবসার জন্য উদ্ভাবনী ডিজিটাল-ফার্স্ট পেমেন্ট সল্যুশন নিয়ে আসতে ইকোসিস্টেমের বিকাশে কাজ করে যাবো বলে আশাবাদী; যা বাংলাদেশ ও আশপাশের বাজারে ডিজিটাল পেমেন্টের প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে।”

ভিসা ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ বলেন, “বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদেকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার পেশাগত অর্জনের প্রত্যয়, ব্যাংকিং অভিজ্ঞতার বিস্তৃতি ও বাজার যোগাযোগের গভীরতা আমাদের নেতৃত্বকে শক্তিশালী করার মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্যপূরণকে গতিশীল করবে এবং ভিসার টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে।”

সাব্বির বাংলাদেশ এবং নেপাল ও ভুটানের মতো অন্যান্য দক্ষিণ এশীয় বাজারে ভিসার ব্যবসায়িক অগ্রাধিকার নিশ্চিতে কাজ করবেন। তিনি ও তার স্থানীয় টিম গ্রাহক, অংশীদার, নিয়ন্ত্রক ও ইকোসিস্টেমে অংশগ্রহণকারীদের সাথে ভিসার সম্পর্ক বজায় রাখতে ভূমিকা রাখবেন। একইসাথে, তিনি ভিসা ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার লিডারশিপ টিমের অংশ হিসেবে কাজ করবেন।

সাব্বির আহমেদ বাংলাদেশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ভিসায় যোগদান করেন। সেখানে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, তিনি এইচএসবিসিতে বাংলাদেশ ও ভিয়েতনামের সিনিয়র লিডারশিপ অবস্থানে কাজ করেন। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতেও (বিএটি) কাজ করেছেন। সাব্বির দেশের ব্যাংকিং খাতের অত্যন্ত সুপরিচিত একটি নাম; স্থানীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই ব্যাংকিং ও আর্থিক সেবাখাতে তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিসা

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্ট ফোনেই রক্ত পরীক্ষা, বলছে গবেষক
পাঁচমিশালি

স্মার্ট ফোনেই রক্ত পরীক্ষা, বলছে গবেষক

১১ বছর পর লোগোতে পরিবর্তন আনল ‘বিডি২৪লাইভ’
পাঁচমিশালি

১১ বছর পর লোগোতে পরিবর্তন আনল ‘বিডি২৪লাইভ’

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম
পাঁচমিশালি

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

আইফোন ব্যবহারকারীর তথ্য চাওয়ার হার বাড়িয়েছে চীন
পাঁচমিশালি

১৫ মাস পর নদী থেকে উদ্ধার সচল ফোন

রোগীকে টেনে হেঁচড়ে এক্স-রে রুমে নিল হাসপাতালের কর্মী, ভিডিও ভাইরাল
পাঁচমিশালি

রোগীকে টেনে হেঁচড়ে এক্স-রে রুমে নিল হাসপাতালের কর্মী, ভিডিও ভাইরাল

ব্যাংকিং খাত আরো স্মার্ট করতে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে
পাঁচমিশালি

ব্যাংকিং খাত আরো স্মার্ট করতে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ এপ্রিল ২০২৪

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিল ভিসা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix