Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সস্তায় ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
সস্তায় ওয়ালটনের ফোরজি ফোন ‘প্রিমো এইচএইট’
Share on FacebookShare on Twitter

নতুন আরেকটি ফোরজি স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো এইচএইট’। আকর্ষণীয় ডিজাইনের ফোনটি ২ জিবি এবং ৩ জিবি র‍্যামের দুটি আলাদা সংস্করণে পাওয়া যাচ্ছে।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, গত মার্চে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রিমো এইচএইট ফোনটির ৩ জিবি র‍্যামের সংস্করণটি বাজারে ছাড়া হয়।

ব্যাপক ক্রেতাচাহিদার প্রেক্ষিতে চলতি মাসে ২ জিবি র‍্যামের আরেকটি সংস্করণ আনে ওয়ালটন। ফোনটির ৩ জিবি ও ২ জিবি সংস্করণের মূল্য যথাক্রমে ৭,৯৯৯ টাকা এবং ৭,০৯৯ টাকা।

ওয়ালটন সূত্রে জানা গেছে, এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির ১৮:৯ রেশিওর ফুল-ভিউ ডিসপ্লে। ৫.৪৫ ইঞ্চির এইচডি প্লাস পর্দার রেজ্যুলেশন ১৪৪০ বাই ৭২০ পিক্সেল। ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন সুবিধাযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে ধূলা ও আঁচররোধী ২.৫ডি কার্ভড গ্লাসও।

ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক। ‘প্রিমো এইচএইট’ অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি বেশি।

এতে ব্যবহৃত হয়েছে ১.২৮ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর। সঙ্গে রয়েছে পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স। ফলে বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা পাওয়া যাবে।

ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ১৬ গিগাবাইটের। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা, যাতে ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।

আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ওমনিভিশন ক্যামেরা। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও রয়েছে প্রো মোড, ফেস বিউটি, ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, অটো-ফোকাস, টাচ-ফোকাস, এইচডিআর, প্যানোরমা, সিন মোড, ফিংগার ক্যাপচারসহ অসংখ্য আকর্ষণীয় ফিচার।

পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩২০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। কানেক্টিভিটি হিসেবে আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, মাইক্রো ইউএসবি ভার্সন ২, ওয়ারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ এবং ওটিজি।

সেন্সর হিসেবে আছে গ্রাভিটি (থ্রিডি), জিপিএস, এ-জিপিএস, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি। ফোনের সুরক্ষায় রয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দেয়া যাবে স্ক্রিন লক পাসওয়ার্ডও।

মিডনাইট ব্লু, রোজ গোল্ড এবং টোয়াইলাইট ব্লু এই তিনটি আকর্ষণীয় রঙে হ্যান্ডসেটটি বাজারে ছাড়া হয়েছে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিমে ফোরজি নেটওয়ার্ক সাপোর্ট, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, নোটিফিকেশন লাইট, ইত্যাদি।

দেশে তৈরি এই স্মার্টফোনে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে।

এছাড়াও ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টওয়াচের ত্রুটি যাচাই করছে অ্যাপল
পাঁচমিশালি

স্মার্টওয়াচের ত্রুটি যাচাই করছে অ্যাপল

কবি-প্রণাম; ১৬০তম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথ ঠাকুর
পাঁচমিশালি

কবি-প্রণাম; ১৬০তম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথ ঠাকুর

স্বাধীনতার স্মরণে নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছে মেকানিক্স
পাঁচমিশালি

স্বাধীনতার স্মরণে নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছে মেকানিক্স

পাঁচমিশালি

টেলিগ্রাম-হোয়াটসঅ্যাপ ব্যবহারে টাকা লাগতে পারে

ডেল এলিয়েনওয়্যার এম ১৫ আর৪: কি কি থাকছে এই ল্যাপটপে
পাঁচমিশালি

ডেল এলিয়েনওয়্যার এম ১৫ আর৪: কি কি থাকছে এই ল্যাপটপে

সিইএস ২০২০: নজর কেড়েছে যেসব নতুন প্রযুক্তি পণ্য
পাঁচমিশালি

সিইএস ২০২০: নজর কেড়েছে যেসব নতুন প্রযুক্তি পণ্য

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল
নির্বাচিত

ফ্যান থেকে ঠান্ডা বাতাস পাওয়ার ৫ জাদুকরী কৌশল

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ
প্রযুক্তি পরামর্শ

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

আসন্ন জাতীয় বাজেটে তামাকজাত পণ্যের ওপর করহার অপরিবর্তিত...

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix