Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বর্তমানে তিন শত কোটির বেশি মানুষের কাছে নিষিদ্ধ টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
বর্তমানে তিন শত কোটির বেশি মানুষের কাছে নিষিদ্ধ টিকটক
Share on FacebookShare on Twitter

বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার জন্য নিষিদ্ধ বা অনুপস্থিত হওয়ার সম্ভাবনার মুখোমুখি হচ্ছে ভিডিওভিত্তিক জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক। মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাপটি অবৈধ ঘোষণা করার পদক্ষেপ নেওয়ার পরেই এটি ঘটতে পারে।

টিকটক সংশ্লিষ্ট মার্কিন বিলটি পাশ হলে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করতে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। আর এটি আগামী বছরের মধ্যে দেশটিতে টিকটক একেবারে নিষিদ্ধ করবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট। এর প্রায় চার বছর আগেই ভারত অ্যাপটির ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। এ ছাড়া, ইরান, সেনেগাল, নেপাল, আফগানিস্তান ও সোমালিয়াও নাগরিকদের চীনা কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন অ্যাপটি ব্যবহারে বাধা দিচ্ছে। এদিকে, খোদ চীনেও নেই টিকটক, যার অর্থ বিশ্বজুড়ে টিকটক ব্যবহার করতে পারেন না এমন মানুষের সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে তিনশত কোটিরও বেশি।

ইউকে, ইইউ, কানাডা, অস্ট্রেলিয়াসহ, অন্যান্য কয়েকটি অঞ্চল ও দেশ, সরকারি বা সামরিক ডিভাইসে অ্যাপটি ব্যবহারের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে। এত বাধা সত্ত্বেও, ২০২৪ সাল এ পর্যন্ত দুইশো কোটি সক্রিয় ব্যবহারকারী ছাড়িয়ে গিয়ে সফলভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে টিকটক। জাতীয় নিষেধাজ্ঞাগুলো হয় রাষ্ট্রীয় ‘সেন্সরশিপ’ বা জাতীয় নিরাপত্তা কেন্দ্রিক শঙ্কার ওপরে জোর দেয় বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

মার্কিন আইন প্রণেতারা শঙ্কা প্রকাশ করছেন টিকটকের মালিক কোম্পানি বাইটড্যান্স ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে পাঠায়। এ ছাড়া, অন্যদের দাবি, অ্যাপের অ্যালগরিদম অপপ্রচার ও ভুল তথ্য ছড়াতে ব্যবহার করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপটির নিষেধাজ্ঞা, ১৭ কোটি আমেরিকানের বাক স্বাধীনতা হরণ করবে বলে এক বিবৃতিতে বলেছে টিকটক। বিশ্লেষণ কোম্পানি অ্যাপফিগারের তথ্য অনুসারে, গত বছর ডাইনলোডের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জনপ্রিয় অ্যাপ ছিল টিকটক। এর ওপরে ছিল কেবল কেনাকাটার অ্যাপ ‘টেমু’।

অ্যাপটির এ জনপ্রিয়তার বড় অংশই এসেছে কম বয়সী ব্যবহারকারীদের থেকে। জার্মান তথ্য বিশ্লেষণ কোম্পানি স্ট্যাটিস্টার এক পরিসংখ্যানে উঠে এসেছে, বিশ্বব্যাপী টিকটক ব্যবহারকারীর ৭০ শতাংশেরও বেশি ৩৫ বছরের কম বয়সী। এদিকে, ৫৫ বছরের বেশি বয়সের ব্যবহারকারী ৭ শতাংশেরও কম।

পাশাপাশি, তরুণরা বয়স্ক ব্যবহারকারীদের তুলনায় অ্যাপটিকে বেশি বিশ্বাস করেন বলে জানা গেছে পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায়। ১৮ থেকে ২৯ বছর বয়সী মার্কিন টিকটক ব্যবহারকারীদের ৩০ শতাংশের বেশি অ্যাপটিকে নিয়মিত সংবাদের উৎস হিসেবে ব্যবহার করেন। এর তুলনায়, ৬৫ বছরের বেশি বয়সী ব্যবহারকারীর মাত্র ৩ শতাংশই এ কাজ করেন।

তবে, টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করবে বলে প্রতিবেদনে লিখেছে ইনডিপেন্ডেন্ট।

“এটি দীর্ঘ প্রক্রিয়ার শুরু, শেষ নয়।” – এ সপ্তাহের শুরুতে, সর্বশেষ বিলটি সম্পর্কে কর্মীদের উদ্দেশ্যে লিখেছেন কোম্পানির পাবলিক পলিসি বিভাগের প্রধান মাইকেল বেকারম্যান।

Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ নিয়ে স্ট্যাটাস দিলেন মার্ক জাকারবার্গ (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

লাইক নয়, মানুষের মন চাইছেন জাকারবার্গ

আসছে ডিজিটাল ‘কলিগ’, হারাতে হবে যেসব চাকরি
প্রযুক্তি সংবাদ

আসছে ডিজিটাল ‘কলিগ’, হারাতে হবে যেসব চাকরি

হোয়াটসঅ্যাপে আসছে ‘মেসেজ হিস্ট্রি শেয়ারিং’
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে আসছে ‘শিডিউলড মেসেজ’: নির্দিষ্ট সময়ে বার্তা পাঠানো হবে আরও সহজ!

স্টোরিতে প্রোফাইল শেয়ারিং ফিচার আনছে ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

স্টোরিতে প্রোফাইল শেয়ারিং ফিচার আনছে ইনস্টাগ্রাম

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

প্রবাসীরা ভোট দেবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

প্রবাসীরা ভোট দেবেন যেভাবে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
নির্বাচিত

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

বিবিধ

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix