Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকিয়া ৩২১০: ২৫ বছর পুরনো ফোন বাজারে ফিরল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ মে ২০২৪
নকিয়া ৩২১০: ২৫ বছর পুরনো ফোন বাজারে ফিরল
Share on FacebookShare on Twitter

নকিয়ার একসময়ের সাড়া জাগানো ফোন ছিল ৩২১০ মডেল। যা ফিচার ফোন রূপে ২৫ বছর আগে বাজারে এসেছিল। এই ফোনটি ২০২৪ এডিশনে বাজারে আসল আড়াই দশক পর। নকিয়ার বর্তমান মালিক এইচএমডি গ্লোবাল জানিয়েছে, এই ফোনটি পুরনো ডিজাইন থেকে একটু আলাদা, এর কিছু বৈশিষ্ট্য আপডেট করা হয়েছে এবং এখন আপনি এটিতে ইউটিউবও চালাতে পারবেন।

এটি এখনো ফিচার ফোন রূপেই বাজারে ফিরেছে। এই হ্যান্ডসেটে পুরনো নকিয়ার স্নেক গেম, টি৯ কিপ্যাড, সেইসাথে একটি ট্র্যাকপ্যাড এবং একটি ক্যামেরা রয়েছে।

এই ফোনটি ইউরোপে ৮৯ পাউন্ড দামে বিক্রি হচ্ছে। বর্তমানে এটি শুধুমাত্র জার্মানি, স্পেন এবং ব্রিটেনে পাওয়া যাবে। আপনি এটি তিনটি রঙে কিনতে পারেন।

এর স্ক্রিন আগের ফোনের ( ১.৫ ইঞ্চি) চেয়ে বড় (২.৪) করা হয়েছে। এখনকার ডিসপ্লে রঙিন। পুরনোটির কেবল একটি সাদা-কালো পর্দা ছিল। পেছনে, নতুন ফোনটিতে একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশও রয়েছে। ফোনটির ভেতরে রয়েছে ইউনিসক টি১০৭ চিপসেট এবং এস৩০ অপারেটিং সিস্টেম।

নস্টালজিক এই ফিচার ফোনে ৬৪ মেগাবাইট র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজ আরও ৩২ জিবি বাড়িয়ে নেওয়া যাবে। এর ব্যাটারিও অপসারণযোগ্য। এতে রয়েছে ১৪৫০ এমএএইচ ব্যাটারি। যা প্রায় ৯.৮ ঘন্টা স্থায়ী হতে পারে। নতুন নকিয়ার এই ফিচার ফোন ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ডুয়েল সিম ফোরজি সমর্থন করে।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে এমপি থ্রি প্লেয়ার, স্পিকার, মাইক এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। এছাড়াও এতে এফএম রেডিও দেওয়া হয়েছে।

ফোনটিতে ইউটিউব শর্টস, নিউজ এবং ওয়েদারের মতো কিছু বিশেষ অ্যাপ রয়েছে। এই ফোনের সাইজ ১২২x৫২x১৩.১৪ 13.14 মিমি এবং এর ওজন ৮৭.৮ গ্রাম।

Tags: নকিয়া ৩২১০

এই বিভাগ থেকে আরও পড়ুন

আর্থিক লেনদেন করা যাবে ফেসবুকে
নির্বাচিত

আর্থিক লেনদেন করা যাবে ফেসবুকে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে পিটার হাস- এর সাক্ষাৎ
প্রযুক্তি সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে পিটার হাস- এর সাক্ষাৎ

পাইলটসহ আকাশে উড়াল মানিকগঞ্জের জুলহাসের তৈরি বিমান
প্রযুক্তি সংবাদ

পাইলটসহ আকাশে উড়াল মানিকগঞ্জের জুলহাসের তৈরি বিমান

ঈদে ‘অ্যানুয়াল রিপোর্ট’ ফিচার নিয়ে আসছে ইমো
প্রযুক্তি সংবাদ

ঈদে ‘অ্যানুয়াল রিপোর্ট’ ফিচার নিয়ে আসছে ইমো

স্যামসাংয়ের নতুন ফোনে ‘লাইভ ক্যামেরা’ ফিচার
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের নতুন ফোনে ‘লাইভ ক্যামেরা’ ফিচার

নকিয়া নতুন ফিচার ফোন আনল, দাম হাজারেরও কম
নির্বাচিত

নকিয়া নতুন ফিচার ফোন আনল, দাম হাজারেরও কম

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল
অটোমোবাইল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক
নির্বাচিত

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

এই তীব্র তাপপ্রবাহে একটু শীতল প্রশান্তির আশায় হাজার...

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix