Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে র‍্যানসমওয়্যারের হুমকি প্রতিরোধ করছে ক্যাস্পারস্কি

গতবছর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ৩০ হাজারেরও বেশি র‍্যানসমওয়্যার হামলা ব্লক করেছে ক্যাস্পারস্কি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 13 May 2024
বাংলাদেশে র‍্যানসমওয়্যারের হুমকি প্রতিরোধ করছে ক্যাস্পারস্কি
Share on FacebookShare on Twitter

গ্লোবাল সাইবার সিক্যুরিটি ও ডিজিটাল প্রাইভেসি প্রতিষ্ঠান ক্যাস্পারস্কি ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোট ৩৪ হাজার ৬০৭টি র‍্যানসমওয়্যারের ঘটনা সনাক্ত এবং ব্লক করেছে।

বিশ্বের বিভিন্ন সাইবার সিক্যুরিটি প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা র‍্যানসমওয়্যারের হুমকি প্রতিরোধে ছোট-বড় সব ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের আইটি সুরক্ষা জোরদারের পরামর্শ দিচ্ছেন।

এ প্রসঙ্গে ক্যাস্পারস্কি’র লিড ম্যালওয়্যার অ্যানালিস্ট ফেডর সিনিটসিন বলেন, “একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানে একসাথে র‍্যানসমওয়্যার হামলার মতো ঘটনা বন্ধ হলেও, এখন কিছু অসাধু গোষ্ঠী ডেটা চুরি ও সেগুলো এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবির মতো অপরাধ করছে। এই সমস্যা দিনকেদিন বাড়ছে কারণ এর সাথে জড়িতরা আগের তুলনায় আরও দক্ষ হয়েছে, ফলে আরও মোটা অংকের মুক্তিপণ দাবি করতে পারছে।”

গতবছর বাংলাদেশে সংবাদ শিরোনামের একটি নিয়মিত বিষয় হয়ে ওঠে র‍্যানসমওয়্যার। হাই-প্রোফাইল ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, একটি এয়ারলাইন-এ সাইবার হামলার পর অপরাধীরা পাঁচ মিলিয়ন মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে এবং ব্ল্যাকক্যাট (aka ALPHV) নামক একটি অপরাধী চক্র স্থানীয় এক ব্যাংকের ১৭০ গিগাবাইট ডেটা অপসারণ করেছিল৷

এ প্রসঙ্গে ক্যাস্পারস্কি’র দক্ষিণ-পূর্ব এশিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কা’র জেনারেল ম্যানেজার ইয়েও সিয়াং টিয়ং বলেন, “এটি স্পষ্ট যে র‍্যানসমওয়্যার হামলার পেছনের মূল হোতারা বাংলাদেশের সব সেক্টরকেই টার্গেট করছে। এ পর্যন্ত হামলার মোট সংখ্যা কম হলেও বুঝতে হবে এর ফলে প্রতিষ্ঠানগুলো আর্থিক ও খ্যাতি উভয় ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় প্রতিষ্ঠানগুলোর উচিৎ যেই সাইবার সিক্যুরিটি প্রযুক্তিগুলো থার্ড-পার্টি পরীক্ষায় নিখুঁত অ্যান্টি-র‍্যানসমওয়্যার প্রদান করছে তা ব্যবহার করা।”

ক্যাস্পারস্কি এন্ডপয়েন্ট সিক্যুরিটি ফর বিজনেস, ক্যাস্পারস্কি স্মল অফিস সিক্যুরিটি এবং ক্যাস্পারস্কি স্ট্যান্ডার্ড রেগুলার পণ্যগুলো এভি-টেস্ট পরিচালিত অ্যাডভান্সড থ্রেট প্রোটেকশন অ্যাসেসমেন্টের সময় ১০টি রিয়েল-লাইফ র‍্যানসমওয়্যার হামলার বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা প্রদর্শন করতে সক্ষম হয়েছে।

র‌্যানসমওয়্যার মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ক্যাসপারস্কি, ইউরোপোল, ডাচ ন্যাশনাল পুলিশ-এর মতো প্রতিষ্ঠান ২০১৬ সালে ‘নো মোর র‍্যানসম’ উদ্যোগ শুরু করেছিল। এর অফিসিয়াল ওয়েবসাইটে অংশগ্রহণকারীরা সাইবার অপরাধের বিরুদ্ধে রিপোর্ট করতে ঘটনার অবস্থানসহ ডিক্রিপশন টুলস, গাইডলাইনস এবং ইন্সট্রাকশনস দিয়ে থাকে। ২০২৩ সালের শেষ নাগাদ, ‘নো মোর র‍্যানসম’ উদ্যোগের ৭ম বার্ষিকীতে এর মূখ্য অবদানকারী হিসেবে ক্যাস্পারস্কি স্বীকৃতি পায়। এই সময়ে, তারা তাদের ফ্রি ডিক্রিপশন টুলসের অ্যাক্সেস বাড়িয়েছে। ইউরোপোলের মতে, ৩৯টি র‍্যানসমওয়্যার পরিবারের জন্য ডিজাইন করা এই টুলগুলো বিশ্বব্যাপি প্রায় ২ মিলিয়ন ক্ষতিগ্রস্থদের সাহায্য করেছে।

র‍্যানসমওয়্যার হামলা থেকে বাঁচতে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ক্যাস্পারস্কি’র বিশেষজ্ঞরা কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। রিমোট ডেস্কটপ/ম্যানেজমেন্ট সার্ভিস (যেমন- আরডিপি, এমএসএসকিউএল ইত্যাদি) থেকে পাবলিক নেটওয়ার্কগুলোতে প্রয়োজন ছাড়া প্রবেশ না করা এবং সবসময় শক্তিশালী পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর সনাক্তকরণ ও ফায়ারওয়াল রুলস ব্যবহার ইত্যাদি। দূরে অবস্থানরত কর্মীদের জন্য ব্যবহৃত বাণিজ্যিক ভিপিএন সল্যুশনসের আপডেটগুলো দ্রুত ইনস্টল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে, সব ডিভাইসে নিয়মিত সফটওয়্যার আপডেটে করাও জরুরি, বলছেন বিশেষজ্ঞরা।

ইন্টারনেটে ডেটা চুরি সনাক্ত করতে সুরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করতে হবে। সাইবার সিক্যুরিটি বাড়াতে ডিভাইসগুলোর সাথে সাইবার অপরাধীদের কোন সংযোগ আছে কিনা তা সনাক্ত করতে আউটগোয়িং ট্রাফিকের দিকে নজরদারি বাড়াতে হবে।

র‍্যানসমওয়্যার হামলা ঠেকাতে আরেকটি কার্যকরী সমাধান ডেটা ব্যাকআপ। অফলাইন ব্যাকআপের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে ডেটা ইন্টেগ্রিটি এবং দ্রুত ডেটা রিকভার করা সম্ভব।

ক্ষতিকারক প্রোগ্রাম ইন্সটল হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পেতে পাইরেটেড সফটওয়্যার বা অজ্ঞাত সোর্স থেকে সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করা যাবে না। এতে প্রোগ্রামের মাধ্যমে র‍্যানসমওয়্যার অনুপ্রবেশের সম্ভাবনা কমবে।

ম্যানেজড সার্ভিসেস অ্যাক্সেস ও সাপ্লাই চেইন নিয়মিত অ্যাসেসিং ও অডিটিংয়ের পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। একইসাথে, ডেটা চুরি হলে প্রতিষ্ঠানের সুনাম যেন ঝুঁকির মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।

ক্যাস্পারস্কি এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স এক্সপার্ট এবং ক্যাস্পারস্কি ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স সার্ভিসের মতো সল্যুশনগুলো ব্যবহার করে হামলাকারীদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রাথমিক পর্যায়ে হামলা সনাক্ত ও বন্ধ করা সম্ভব।

 

কর্পোরেট পরিবেশ রক্ষা করতে কর্মীদের সাইবার সিক্যুরিটি বিষয়ে প্রশিক্ষন দেওয়া জরুরি। যেমন; ক্যাস্পারস্কি অটোমেটেড সিক্যুরিটি অ্যাওয়্যারনেস প্ল্যাটফর্মে দেওয়া প্রশিক্ষণ কোর্সগুলোও সহায়ক হতে পারে।

 

হামলাকারীদের ব্যবহৃত টিটিপি-গুলো (TTP) সম্পর্কে সচেতন থাকতে সর্বশেষ থ্রেট ইন্টেলিজেন্স ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ক্যাস্পারস্কি থ্রেট ইন্টেলিজেন্স পোর্টাল ক্যাস্পারস্কি’র টিআই-এর অ্যাক্সেসের একমাত্র পয়েন্ট, যা গত ২৬ বছরেরও বেশি সময় ধরে তাদের টিম সব সাইবার হামলার ডেটা সংগ্রহ করে আসছে৷

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্যাস্পারস্কির‍্যানসমওয়্যার

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসুস আরওজি ফোন ৪-এ কী থাকছে?
লিড স্টোরি

আসুস আরওজি ফোন ৪-এ কী থাকছে?

প্রাইম ভিডিওতে বিজ্ঞাপন আনছে অ্যামাজন, অ্যাড-ফ্রি দেখতে লাগবে বাড়তি টাকা
প্রযুক্তি সংবাদ

প্রাইম ভিডিওতে বিজ্ঞাপন আনছে অ্যামাজন, অ্যাড-ফ্রি দেখতে লাগবে বাড়তি টাকা

পুরো ডাক ব্যবস্থাকে ডিজিটাল করছি আমরা: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

পুরো ডাক ব্যবস্থাকে ডিজিটাল করছি আমরা: মোস্তাফা জব্বার

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জার
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারে কলস ট্যাব যুক্ত করল মেটা

এবার অ্যাপেই মিলবে সঞ্চয়পত্রের সব তথ্য
প্রযুক্তি সংবাদ

এবার অ্যাপেই মিলবে সঞ্চয়পত্রের সব তথ্য

দেশের কোনো আইনে তথ্য সুরক্ষার সুস্পষ্ট দিকনির্দেশনা নেই
প্রযুক্তি সংবাদ

দেশের কোনো আইনে তথ্য সুরক্ষার সুস্পষ্ট দিকনির্দেশনা নেই

Load More

ট্রেন্ডিং টপিক

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি মাস্টারকার্ড ক্রেডিট কার্ড থেকে কোনো...

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 May 2024

বাংলাদেশে র‍্যানসমওয়্যারের হুমকি প্রতিরোধ করছে ক্যাস্পারস্কি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix