Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে চিপ কারখানা : দ্বিতীয় ধাপে বিনিয়োগ করছে না স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ১৯ মে ২০১৯
চীনে চিপ কারখানা : দ্বিতীয় ধাপে বিনিয়োগ করছে না স্যামসাং
Share on FacebookShare on Twitter

চীনের শহর শিয়ানের মেমোরি চিপ উৎপাদন কারখানায় পরবর্তী দফায় বিনিয়োগের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। সম্প্রতি চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, শিয়ানের কারখানায় দ্বিতীয় দফায় ১ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ প্রতিবেদনের প্রতিক্রিয়া হিসেবে স্যামসাংয়ের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত শুক্রবার সিনহুয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে স্যামসাংয়ের ভাইস প্রেসিডেন্ট জি হিয়ুন-কির দেয়া মন্তব্য উদ্ধৃত করে বলা হয়, শিয়ানের মেমোরি চিপ উৎপাদন কারখানায় দ্বিতীয় ধাপে ১ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। চলতি বছরের জুলাইয়ে কারখানাটির নির্মাণকাজ শেষ হবে এবং এখানে উৎপাদন কার্যক্রম শুরু হবে ২০২০ সালের প্রথম প্রান্তিকে।

২০১৭ সালে স্যামসাংয়ের পক্ষ থেকে দেয়া এক ঘোষণায় বলা হয়, আগামী তিন বছর তারা শিয়ানে নির্মাণাধীন কারখানায় ৭০০ কোটি ডলার ব্যয় করবে। এ কারখানায় এনএএনডি ফ্লাশ মেমোরি চিপ তৈরি করা হবে।

সিনহুয়ায় দ্বিতীয় পর্যায়ে বিনিয়োগ নিয়ে প্রকাশিত প্রতিবেদনটির প্রতিক্রিয়া হিসেবে একটি বিবৃতি দিয়েছে স্যামসাং। এতে বলা হয়েছে, ‘দ্বিতীয় ধাপের বিনিয়োগের অর্থের পরিমাণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পুরো বিষয়টিই বাজার পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা ছিল দুই বছরের মধ্যে সবচেয়ে দুর্বল। চিপের দাম কমে যাওয়ার কারণেই মূলত মুনাফা কমেছে।

প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স চলতি মাসের শুরুতে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এনএএনডি চিপ সরবরাহকারীদের অনেকেই গত বছর থেকেই বড় ধরনের দরপতনের সম্মুখীন হচ্ছে। এসব কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে ধীরে এগোচ্ছে। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে উৎপাদন কমিয়ে আনারও ঘোষণা দিয়েছে তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি’র মেগা ডিসকাউন্ট লাইভ, জিটি মাস্টার এডিশন কিনলে ২০০০ টাকা ছাড়
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি’র মেগা ডিসকাউন্ট লাইভ, জিটি মাস্টার এডিশন কিনলে ২০০০ টাকা ছাড়

প্রযুক্তি সংবাদ

আর পাঁচ বছরের মধ্যেই আকাশে দেখা যাবে ‘ফ্লাইং কার’!

রিয়েলমি জিটি নিও ২: দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য অনবদ্য এক ফোন
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি জিটি নিও ২: দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য অনবদ্য এক ফোন

‘ইনটেলিজেন্ট’ রান্নাঘর
প্রযুক্তি সংবাদ

‘ইনটেলিজেন্ট’ রান্নাঘর

সর্বাধিক স্তরের ন্যান্ড চিপ উৎপাদনে এসকে হাইনিকস
নির্বাচিত

সর্বাধিক স্তরের ন্যান্ড চিপ উৎপাদনে এসকে হাইনিকস

ম্যাক চলবে নিজস্ব প্রসেসরে
প্রযুক্তি বাজার

ম্যাক চলবে নিজস্ব প্রসেসরে

Load More

ট্রেন্ডিং টপিক

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
নির্বাচিত

নাথিং ফোন (৪বি) থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫,৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
অটোমোবাইল

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা

দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান

‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
বিবিধ

‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের মর্যাদা...

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

চীনের কালোবাজারে এনভিডিয়ার এআই চিপের দাম দ্বিগুণ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ মে ২০১৯

চীনে চিপ কারখানা : দ্বিতীয় ধাপে বিনিয়োগ করছে না স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV