Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজার হিস্যায় কাছাকাছি থাকলেও অ্যাপলের তুলনায় এগিয়ে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ মে ২০২৪
বাজার হিস্যায় কাছাকাছি থাকলেও অ্যাপলের তুলনায় এগিয়ে স্যামসাং
Share on FacebookShare on Twitter

এক দশকেরও বেশি সময় ধরে স্যামসাং ও অ্যাপলের হাতেই স্মার্টফোনের বৈশ্বিক বাজারের নিয়ন্ত্রণ। এ দুই কোম্পানির বাজার হিস্যাও ২০ শতাংশের কাছাকাছি। তবে সামগ্রিকভাবে স্মার্টফোন বাজারজাতের দিক থেকে এগিয়ে রয়েছে স্যামসাং। গত ১০ বছরে কোম্পানিটি ৩০০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে, যা অ্যাপলের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এ দুই প্রযুক্তি জায়ান্টের মধ্যে ১৪ বছরের বেশি সময় ধরে সুস্থ বাজার প্রতিযোগিতা চলে আসছে বলে অভিমত বিশ্লেষকদের। প্রযুক্তিবিশারদদের মতে, কোম্পানি দুটি নিজেদের জায়গা থেকে প্রচারণা চালিয়ে গেছে এবং এটি স্মার্টফোনের বাজারের জন্য ইতিবাচক।

প্রতিযোগিতায় আসার পর শুরুর বছরগুলোয় স্যামসাং বারবার শীর্ষে উঠে আসত এবং অ্যাপল পুনরায় জায়গা দখলে নিত। তবে গত ১০ বছরে দুটি কোম্পানির স্মার্টফোন বিক্রির তথ্য বড় ধরনের পার্থক্যের বিষয়টি তুলে ধরে। আইডিসির সাম্প্রতিক তথ্যের বরাতে অল্টইনডেক্স জানায়, ২০১৪-২৪ সাল পর্যন্ত স্যামসাং ৩০০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে, যা একই সময়ে অ্যাপলের বিক্রি করা ডিভাইসের তুলনায় ৭০ কোটি ইউনিট বেশি। ২০১৪-২২ সালের মধ্যে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি তুলনামূলকভাবে কমেছে। তবে অ্যাপলের তুলনায় এগিয়ে থাকার ক্ষেত্রে এটি খুব বেশি প্রভাব ফেলেনি।

এন্ট্রি লেভেল বা সাশ্রয়ীমূল্য থেকে শুরু করে প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন বিক্রির মাধ্যমে স্যামসাং কীভাবে সফলতার ধারা অব্যাহত রেখেছে, তা অনুমেয়। এদিক থেকে কোম্পানির গ্যালাক্সি সিরিজের ডিভাইসগুলো ধারাবাহিকভাবে সফলতা ধরে রেখেছে। এর মধ্যে ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ১ কোটি ৩৫ লাখ ইউনিট এস টোয়েন্টি ফোর বিক্রি হয়েছে, বছরওয়ারি হিসেবে যা আগের ভার্সনের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

২০১৪ সালের কোম্পানির বার্ষিক পণ্য বিক্রির পরিমাণ ছিল ২৯ কোটি ২৩ লাখ ইউনিট। ২০২২ সালে তা ২৫ কোটি ৮০ লাখে নেমে আসে। কিন্তু তার পরও কোম্পানিটি বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। বিশ্লেষকদের মতে, নির্ধারিত সময়ের আগে এস টোয়েন্টি ফোরসহ গ্যালাক্সি এ সিরিজের ডিভাইস বাজারজাতের মাধ্যমে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে স্যামসাং।

বাজার হিস্যার দিক থেকে স্যামসাংয়ের কাছাকাছি অবস্থানে রয়েছে অ্যাপল। ২০১৪ ও ২০১৫ সালের আইফোন বিক্রি ২০ শতাংশ বেড়ে ২৩ কোটি ১০ লাখ ইউনিট ছাড়িয়ে যায়। কিন্তু এরপর টানা চার বছর কোম্পানির বিক্রি নিম্নমুখী ছিল। ২০১৯ সালে কোম্পানির বার্ষিক বিক্রি ১৯ কোটি ইউনিটে নেমে আসে। এর পরের বছর থেকে আইফোন বিক্রি অনেকটাই পুনরুদ্ধার হয় এবং ২০২২ সালে ২২ শতাংশ বেড়ে ২৩ কোটি ১৮ লাখ আইফোন ইউনিট বিক্রির রেকর্ড গড়ে কোম্পানিটি।

এক দশকেরও বেশি সময় ধরে বাজার নিয়ন্ত্রণে রাখলেও চলতি বছরের প্রথম প্রান্তিকে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। এর মধ্যে স্যামসাংয়ের বাজার হিস্যা ৩১ দশমিক ৭ থেকে ১০ শতাংশ কমে ২০ দশমিক ৮-এ নেমে এসেছে। চীনের শাওমি, ভিভো ও অপোসহ অন্যান্য কোম্পানির উত্থানের কারণে স্যামসাং বাজার হারিয়েছে। চীনা কোম্পানির মধ্যে শাওমির বাজার হিস্যা দ্রুত বাড়ছে। ২০১৪ সালের প্রথম প্রান্তিকে কোম্পানির বাজার হিস্যা ছিল ৪ দশমিক ৪ শতাংশ। ২০২৪-এর প্রথম প্রান্তিকে তা ১৪ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাবজি খেলায় নতুন বউ ঝাঁটা পেটা করলো স্বামীকে
গেম

পাবজির নতুন মোড উন্মোচন

অ্যাপল ম্যাকবুক অর্ডার করে পেলেন স্পিকার!
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ম্যাকবুক অর্ডার করে পেলেন স্পিকার!

ইনস্টাগ্রামে আরও সহজে বানানো যাবে রিলস
কিভাবে করবেন

ইনস্টাগ্রামে আরও সহজে বানানো যাবে রিলস

৯০ দিনের মধ্যে অনলাইন জুয়ার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ
প্রযুক্তি সংবাদ

৯০ দিনের মধ্যে অনলাইন জুয়ার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

নতুন থান্ডারবোল্টে দ্বিগুণ গতির প্রতিশ্রুতি ইন্টেলের
নির্বাচিত

নতুন থান্ডারবোল্টে দ্বিগুণ গতির প্রতিশ্রুতি ইন্টেলের

এসকোয়ারের ফ্রিজ কিনে বিপাকে গ্রাহক: রিফান্ড মিলছে না, তদন্তের দাবি
নির্বাচিত

এসকোয়ারের ফ্রিজ কিনে বিপাকে গ্রাহক: রিফান্ড মিলছে না, তদন্তের দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি
প্রযুক্তি সংবাদ

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে
নির্বাচিত

কম্পিউটার ও স্মার্টফোনের দাম কমতে পারে

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ
ই-কমার্স

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ মে ২০২৪

বাজার হিস্যায় কাছাকাছি থাকলেও অ্যাপলের তুলনায় এগিয়ে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV