Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছুঁয়ে ইতিহাস গড়ল অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 July 2026
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার লেনদেন চলাকালে কোম্পানিটির বাজারমূল্য সাময়িকভাবে ৫ দশমিক ৩৬ ট্রিলিয়ন ডলারে ওঠে। যদিও পরে শেয়ারদর কিছুটা কমে আসে। দিন শেষে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪ দশমিক ৯৮ ট্রিলিয়ন ডলার। খবর রয়টার্স।

এর মাধ্যমে বিশ্বের দ্বিতীয় কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের সীমা স্পর্শ করল অ্যাপল। এর আগে গত অক্টোবরে এনভিডিয়া বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের মাইলফলক অতিক্রম করে। এআই খাতে বিপুল বিনিয়োগের কারণে ওই সময় কোম্পানিটির শেয়ারদর দ্রুত বেড়ে যায়। ফলে প্রযুক্তি খাতের অন্য সব প্রতিষ্ঠানের তুলনায় অনেক এগিয়ে যায় এনভিডিয়া।

অ্যাপলের শেয়ারদর গত মঙ্গলবার দশমিক ৭২ শতাংশ বেড়ে ৩৩৯ ডলার ৩৩ সেন্টে ওঠে। দিনের সর্বোচ্চ পর্যায়ে শেয়ারদর ছিল ৩৪২ ডলার ৮৯ সেন্ট। ওই সময় কোম্পানিটির বাজারমূল্য ৫ দশমিক ৩৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যায়।

অ্যাপল চলতি মাসের শুরুতে এনভিডিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান ফিরে পায়। ২০২৫ সালের জুন থেকে এনভিডিয়া এ তালিকার শীর্ষে ছিল। একই সঙ্গে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করা প্রথম কোম্পানিও ছিল চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।

এনভিডিয়ার শেয়ারদর গত মঙ্গলবার দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১৯৭ ডলার ৬৩ সেন্টে পৌঁছে। এতে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় ৪ দশমিক ৭৮ ট্রিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, অ্যাপলের বাজারমূল্য বাড়ার পেছনে অন্যতম কারণ কোম্পানিটির পণ্যের শক্তিশালী চাহিদা। পাশাপাশি প্রযুক্তি খাতের অন্যান্য বড় প্রতিষ্ঠানের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বিপুল অর্থ ব্যয় না করার সিদ্ধান্তও বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দিয়েছে।

বর্তমানে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই অবকাঠামো, বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগ করছে। এতে ব্যয় ও ঋণের চাপ দুটোই বাড়ছে। তবে অ্যাপল তুলনামূলকভাবে ভিন্ন পথ বেছে নিয়েছে। প্রতিষ্ঠানটি নিজস্ব বড় অবকাঠামো তৈরির বদলে গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে নতুন সেবা চালু করছে। নতুন সংস্করণের সিরি এ কৌশলের অন্যতম উদাহরণ। এ সিদ্ধান্তের ফলে অ্যাপলকে বড় অংকের অবকাঠামো ব্যয় বহন করতে হচ্ছে না।

চলতি বছর এখন পর্যন্ত অ্যাপলের শেয়ারদর প্রায় ২৫ শতাংশ বেড়েছে। এ সময় এনভিডিয়া, মেটা, অ্যালফাবেট ও মাইক্রোসফটসহ তথাকথিত ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ প্রযুক্তি কোম্পানির বেশির ভাগকেই ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের আরেকটি কৌশলও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। গত মাসে নতুন ম্যাকবুক ও আইপ্যাডের দাম বাড়ালেও আইফোনের দাম অপরিবর্তিত রাখে কোম্পানিটি। বিশ্লেষকদের মতে, বছরের শেষ দিকে আইফোনের দাম বাড়তে পারে এমন প্রত্যাশায় অনেক ক্রেতা আগেভাগেই নতুন আইফোন কিনে নিয়েছেন। ফলে অ্যাপলের স্মার্টফোন বিভাগের বিক্রি বেড়েছে।

বিআরআই ওয়েলথ ম্যানেজমেন্টের বিনিয়োগ বিভাগের প্রধান টনি মেডোজ বলেন, ‘একসময় অ্যাপলকে এআই দৌড়ে পিছিয়ে থাকা প্রতিষ্ঠান হিসেবে দেখা হতো। কারণ প্রতিষ্ঠানটি নিজস্ব এআই মডেল তৈরিতে তুলনামূলক কম বিনিয়োগ করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সে ধারণা বদলাতে শুরু করেছে।’

এদিকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নতুন একটি ‘ডিভাইস লিজিং’ কর্মসূচি চালু করে অ্যাপল। অর্থ পরিশোধ সেবা প্রতিষ্ঠান ক্লারনার সহযোগিতায় চালু হওয়া এ কর্মসূচিতে মাসিক কিস্তিতে অ্যাপলের বিভিন্ন ডিভাইস ব্যবহার করা যাবে।

এ কর্মসূচির আওতায় মাসে ১৭ ডলার ৯৯ সেন্ট থেকে আইফোন, ১১ ডলার ৯৯ সেন্ট থেকে অ্যাপল ওয়াচ বা আইপ্যাড ও ২৪ ডলার ৯৯ সেন্ট থেকে ম্যাক ব্যবহার করা যাবে।

বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ফরেস্টারের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বিশ্লেষক দীপাঞ্জন চ্যাটার্জি বলেন, ‘এআই খাতে ব্যয়ের প্রতিযোগিতায় না গিয়ে অ্যাপল গ্রাহকের ব্যবহার অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘নতুন লিজিং কর্মসূচি একটি কার্যকর কৌশল। এতে আইফোনের দাম কমানো হয়নি। তবে এককালীন বড় অর্থ পরিশোধের পরিবর্তে নির্দিষ্ট মাসিক কিস্তির মাধ্যমে ক্রেতাদের কাছে ডিভাইস কেনাকে আরো সহজ ও গ্রহণযোগ্য করে তোলা হয়েছে।’

বিশ্লেষকদের ধারণা, এক বছর আগের একই সময়ের তুলনায় তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির আয় ১৫ শতাংশের বেশি বাড়তে পারে। শক্তিশালী বিক্রি, স্থিতিশীল মূল্যনীতি ও ব্যয় নিয়ন্ত্রণের কৌশল এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা।

একসময় ‘এআই প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে’—এমন সমালোচনার মুখে থাকা অ্যাপলের জন্য এ অর্জন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের নেতৃত্বের শেষ পর্যায়ে এমন সাফল্য কোম্পানির ভাবমূর্তিকে আরো শক্তিশালী করতে পারে।

তবে এনভিডিয়াকে নিয়ে বাজারের দৃষ্টিভঙ্গী এখনো ইতিবাচক। কারণ এআই অবকাঠামো নির্মাণে ব্যবহৃত গ্রাফিকস প্রসেসর বা জিপিইউ বাজারে এখনো সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে এনভিডিয়াই।

সেগাল মার্কো অ্যাডভাইজরসের আলফা রিসার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট বেঞ্জামিন হল বলেন, ‘অ্যাপল ও এনভিডিয়ার বর্তমান অবস্থানের মধ্যে মৌলিক কোনো বড় পার্থক্য নেই। ভবিষ্যতে এআই খাত যেদিকেই এগোক না কেন, এনভিডিয়া সেখানে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেই থাকবে।’

চ্যাটজিপিটি ২০২২ সালে উন্মুক্ত হওয়ার পর বিশ্বজুড়ে এআই নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। বর্তমানে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনি, অ্যানথ্রোপিকের ক্লড ও মেটার লামাসহ প্রায় সব বড় এআই মডেল এনভিডিয়ার জিপিইউ ও সিইউডিএ প্লাটফর্ম ব্যবহার করে তৈরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলিকন ভ্যালির বদৌলতে মধ্যপ্রাচ্যে রমরমা দাস ব্যবসা
প্রযুক্তি সংবাদ

সিলিকন ভ্যালির বদৌলতে মধ্যপ্রাচ্যে রমরমা দাস ব্যবসা

৫ মাসে ৫ কোটি কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন তৈরি করবে অপো
প্রযুক্তি সংবাদ

৫ মাসে ৫ কোটি কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন তৈরি করবে অপো

গুগলের ছাঁচে কোন দেশের নারীরা যেমন
নির্বাচিত

গুগলের ছাঁচে কোন দেশের নারীরা যেমন

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!

বিকাশ অ্যাপ রেফার করে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোন!
নির্বাচিত

বিকাশ অ্যাপ রেফার করে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোন!

রবি
গেম

এয়ারটেল গেমিং এরেনা-এর যাত্রা শুরু, ‘পাবজি মোবাইল’এর সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযানে বিপুল মোবাইল ফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার অভিযানে বিপুল মোবাইল ফোন জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2026

৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছুঁয়ে ইতিহাস গড়ল অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV