Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অস্ট্রেলিয়ায় উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ মে ২০২৪
অস্ট্রেলিয়ায় উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত বিশ্বমানের ফিল্ম ও টেলিভিশন প্রোডাকশন ফ্যাসিলিটি ডাকল্যান্ড স্টুডিওতে একটি জমকালো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সম্প্রতি বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন করা হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাজারে যুগান্তকারী পিএইচইভি (প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল) মডেলের উন্মোচন অনুষ্ঠানে বিওয়াইডি’র অস্ট্রেলীয় অংশীদার ইভিডিরেক্ট -এর পাশাপাশি বিওয়াইডি এশিয়া-প্যাসিফিক অটোমোটিভ সেলসের জেনারেল ম্যানেজার লিউ জুয়েলিয়াং অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতেই বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের জেনারেল ম্যানেজার লিউ জুয়েলিয়াং অস্ট্রেলিয়ায় ব্র্যান্ডটির দশকব্যাপী যাত্রার উল্লেখযোগ্য অংশগুলো পর্যালোচনা করেন। এ সময় তিনি গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার ক্রেতাদের অব্যাহত সমর্থন ও আস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অস্ট্রেলিয়ায় ২০ হাজারেরও বেশি গাড়িমালিক বিওয়াইডি ব্যবহার করছেন। যেখানে ৫০ শতাংশেরও বেশি বাজার-হিস্যার মধ্য দিয়ে দেশটির শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে বিওয়াইডি। বিশ্বের ৮৮টি দেশ ও অঞ্চলে ব্র্যান্ডটির উপস্থিতি রয়েছে, যেখানে এর বৈশ্বিক বিক্রয় ইতোমধ্যে ৭৫ লাখ ইউনিট অতিক্রম করেছে। পরিবেশ সুরক্ষায় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ হিসেবে ৫৭.৪৬৮ মিলিয়ন টন কার্বন নিঃসরণের হার কমাতে ভূমিকা রাখছে ব্র্যান্ডটি, যা প্রায় ৯০ কোটি (৯০০ মিলিয়ন) গাছ লাগানোর সমান।

ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বাজারে তিনটি সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি – বিওয়াইডি অটো ৩, বিওয়াইডি ডলফিন ও বিওয়াইডি সিল উন্মোচন করা হয়েছে। এখন ডিএম-আই হাইব্রিড প্রযুক্তি-সম্পন্ন বিওয়াইডি সিলায়ন ৬ নিয়ে আসা হলো। দূরত্বের বিষয়ে সবাইকে নিশ্চিন্তে রাখার লক্ষ্যে অনবদ্য এই গাড়িটিতে রয়েছে ১ হাজার কিলোমিটারেরও বেশি কম্বাইন্ড রেঞ্জ; ফলে, এখন মেলবোর্ন থেকে সিডনির মতো দীর্ঘ দূরত্বও অনায়াসে পাড়ি দেয়া যাবে। লিউ জুয়েলিয়াং গুরুত্বের সাথে জানান, এখনও ব্র্যান্ড মিশন ‘টেকনোলজি-বেইজড, ইনোভেশন-ওরিয়েন্ডেট’-এর প্রতি প্রতিশ্রুতিশীল বিওয়াইডি। এ সময় অস্ট্রেলিয়ায় আরও বিস্তৃত পরিসরের পণ্য ও প্রযুক্তি নিয়ে আসা এবং বিওয়াইডি সিলায়ন ৬ এর দ্রুত ডেলিভারি দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। এর পাশাপাশি, দেশটির ক্রেতারা যেনো নিজেদের সুবিধামতো বিকল্প বেছে নিতে পারেন এটা নিশ্চিত করতে এ বছরের শেষে পিকআপ ট্রাক বিওয়াইডি শার্ক উন্মোচন করা হবে।

অস্ট্রেলিয়ার বাজারে বিওয়াইডি সিলায়ন ৬ নিয়ে আসার মাধ্যমে সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করলো বিওয়াইডি। ব্যতিক্রমী রেঞ্জ আর শক্তিশালী পারফরমেন্সের পিএইচইভি মডেলটি অস্ট্রেলিয়ার ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব ও স্বাচ্ছন্দ্যদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করবে, যা দেশটির কার্বন নিউট্রালিটি’র লক্ষ্যপূরণে অবদান রাখার মধ্য দিয়ে সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়তা করবে।

বিওয়াইডি এর ব্র্যান্ড ভিশন ‘গ্রিন টেকনোলজি ফিউচার’-এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে প্রযুক্তিগত অগ্রগতির জন্য ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে। একটি সবুজ (গ্রিন) আগামী তৈরি, বৈশ্বিক তাপমাত্রা ১ ডিগ্রি কমিয়ে আনা, প্রতিটি ঘরের জন্য নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর প্রযুক্তি নিশ্চিত করা এবং উন্নত জীবনের জন্য প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি নিবেদিত থেকে নিরলস কাজ করার ক্ষেত্রে অস্ট্রেলীয় ক্রেতাদের সাথে সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে আত্মবিশ্বাসী বিওয়াইডি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডি সিলায়ন ৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনে কেন ৮০ শতাংশের বেশি চার্জ দেওয়া যায় না?
নির্বাচিত

আইফোনে কেন ৮০ শতাংশের বেশি চার্জ দেওয়া যায় না?

একশপ ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন বদলে দেয়ার প্লাটফর্ম
ই-কমার্স

একশপ ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন বদলে দেয়ার প্লাটফর্ম

এনভিডিয়ায় নির্ভরতা কমাতে এআই চিপ উৎপাদন তিন গুণ বাড়াবে চীন
প্রযুক্তি সংবাদ

এনভিডিয়ায় নির্ভরতা কমাতে এআই চিপ উৎপাদন তিন গুণ বাড়াবে চীন

এবার করোনাভাইরাসে আক্রান্ত অ্যামাজন কর্মী
নির্বাচিত

ভুলে কর্মীদের জন্য টিকটক নিষিদ্ধ করেছিল অ্যামাজন

ফেস রিকগনিশনের মাধ্যমে গাড়ি আনলক করা যাবে?
অটোমোবাইল

ফেস রিকগনিশনের মাধ্যমে গাড়ি আনলক করা যাবে?

নভেম্বরে আসছে ‘জিটিএ সিক্স’, শিগগিরই প্রচারে নামছে রকস্টার
প্রযুক্তি সংবাদ

নভেম্বরে আসছে ‘জিটিএ সিক্স’, শিগগিরই প্রচারে নামছে রকস্টার

Load More

ট্রেন্ডিং টপিক

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি
প্রযুক্তি সংবাদ

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন

ম্যাক পিসিতে অফিস ২০১৯ বন্ধ করছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

ম্যাক পিসিতে অফিস ২০১৯ বন্ধ করছে মাইক্রোসফট

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর
অর্থ ও বাণিজ্য

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ মে ২০২৪

অস্ট্রেলিয়ায় উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

Techzoom.TV |
TechzoomTV