Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ এর উন্নয়নে একসাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও ভিসিপিয়াব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ মে ২০২৪
ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ এর উন্নয়নে একসাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও ভিসিপিয়াব
Share on FacebookShare on Twitter

ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) এর সভাপতি ও পেগাসাস টেক ভেঞ্চার এর জেনারেল পার্টনার শামীম আহসান এর নেতৃত্বে ভিসিপিয়াব-এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গত রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি এর সাথে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশি ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি এবং স্টার্টআপ এর বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানোর জন্য কয়েকটি প্রস্তাব উত্থাপন করে ভিসিপিয়াব। প্রস্তাবগুলোর মধ্যে ছিল, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) এবং বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-এর তহবিল ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের উন্নতি সাধন, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সেমিনার আয়োজন, বি টু বি ম্যাচমেকিং এবং এক্সিবিশন আয়োজন করা, যা রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে সাহায্য করবে।

আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদ আফরোজ; ভিসিপিয়াব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লি. এর চেয়ারম্যান ড. জিয়া উদ্দিন আহমেদ; ভিসিপিয়াব এর ভাইস প্রেসিডেন্ট ও সিফ বাংলাদেশ ভেঞ্চার্স এর ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ; ভিসিপিয়াব এর ভাইস প্রেসিডেন্ট ও বিডি ভেঞ্চার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম এবং ভিসিপিয়াব এর পরিচালক ও বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, “ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো যাতে আরও বেশি বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে পারে এবং একইসাথে তাদের বিনিয়োগকৃত স্টার্ট-আপদের ব্যাবসা বিভিন্ন দেশে প্রচার করতে পারে সেই জায়াগায় বাণিজ্য মন্ত্রণালয়, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) এবং বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) সর্বাত্মক সহযোগিতা করবে।”

ভিসিপিয়াব সভাপতি শামীম আহসান তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইক্যুইটি এবং স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নের জন্য কৌশলগত উদ্যোগের উপর গুরুত্বারোপ করা প্রয়োজন। তিনি আরোও বলেন, আমাদের প্রচেষ্টা থাকবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক অংশীদারিত্ব, বিশেষজ্ঞদের পরামর্শ এবং রপ্তানি ও কর্মসংস্থান সৃষ্টিতে স্টার্টআপগুলোর অবদান নিশ্চিতকরণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো। একইসাথে আমরা বাংলাদেশের ভেঞ্চার ক্যাপিটাল, স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি ব্যবসায় বান্ধব পরিবেশ তৈরি করতে চাই।”

ভিসিপিয়াব দেশিয় স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি কোম্পানিগুলিকে শক্তিশালী করতে এবং তাদেরকে আরও দৃশ্যমান ও নেতৃত্বস্থানীয় পর্যায়ে আনতে কাজ করে থাকে, যাতে তারা এই বৈশ্বিক চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার যুগে সাফল্যের সাথে টিকে থাকতে পারে। দেশি সদস্যদের পাশাপাশি, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিসিপিয়াব অনেক দেশি এবং বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশন সাথে যৌথভাবে কাজ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেকসই উন্নয়ন প্রক্রিয়া শুরু করতে হবে পরিবার থেকেই: গোলাম মুর্শেদ
নির্বাচিত

টেকসই উন্নয়ন প্রক্রিয়া শুরু করতে হবে পরিবার থেকেই: গোলাম মুর্শেদ

এই বছর দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করছে লিংকডইন
প্রযুক্তি সংবাদ

এই বছর দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করছে লিংকডইন

আইফোন ১৪ আসছে ৫ দিন পর, যেসব চমক থাকছে
নির্বাচিত

আইফোনের উৎপাদন ও বাজারজাত কমবে

জলবায়ুভিত্তিক এআই মডেল বানাচ্ছে নাসা ও আইবিএম
নির্বাচিত

জলবায়ুভিত্তিক এআই মডেল বানাচ্ছে নাসা ও আইবিএম

জি-২০ বার্ষিক সম্মেলনে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানালেন পলক
প্রযুক্তি সংবাদ

জি-২০ বার্ষিক সম্মেলনে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানালেন পলক

আইপিটিভি ও ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারবে না : তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

আইপিটিভি ও ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারবে না : তথ্যমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’
প্রযুক্তি সংবাদ

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
অটোমোবাইল

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

নতুন স্মার্টফোন উন্মোচনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি প্রযুক্তিপ্রেমীদের...

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ মে ২০২৪

ভেঞ্চার ক্যাপিটাল ও স্টার্টআপ এর উন্নয়নে একসাথে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয় ও ভিসিপিয়াব

Techzoom.TV |
TechzoomTV