Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি নিয়ে এলো বিওয়াইডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 May 2024
পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি নিয়ে এলো বিওয়াইডি
Share on FacebookShare on Twitter

নবায়নযোগ্য জ্বালানি নির্ভর যানবাহন ও পাওয়ার ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিওয়াইডি পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি উন্মোচিত করেছে। পাশাপাশি, নিজেদের কিন এল ডিএম-আই ও বিওয়াইডি সিল ০৬ ডিএম-আই মডেলের গাড়ি বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। গত ২৮ মে এ উপলক্ষে চীনের জিয়ান শহরে এক অনুষ্ঠান আয়োজিত হয়। যেখানে ৪৬.০৬ শতাংশ থার্মাল এফিসিয়েন্সি, মাত্র ২.৯ লিটার/১০০কি.মি.’র জ্বালানি সাশ্রয় সুবিধা, এবং ২,১০০ কিলোমিটারের অসাধারণ রেঞ্জের কারণে সংশ্লিষ্ট খাতে নতুন রেকর্ড গড়েছে পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি।

বিওয়াইডি কিন এল ডিএম-আই ও বিওয়াইডি সিল ০৬ ডিএম-আই দূর্দান্ত দু’টি মার্কেট-রেডি গাড়ি, যেগুলো সাধারণ গাড়ির তুলনায় তিন ভাগের এক ভাগ জ্বালানি ব্যবহার করে, অন্যদিকে তিনগুণ বেশি রেঞ্জ উপভোগেরও সুবিধা দেয়। চীনের বাজারে এই গাড়ি দু’টির দাম ৯৯,৮০০ থেকে ১,৩৯,৮০০ ইউয়ানের মধ্যে রয়েছে।

এখনো পর্যন্ত ৩৬ লাখ ইউনিটেরও বেশি পিএইচইভি (প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল) মডেলের অন্তর্ভুক্ত গাড়ি বিক্রি করেছে বিওয়াইডি। চীনে বিক্রিত প্রতি দুইটি পিএইচইভি’র মধ্যে একটি বিওয়াইডি। প্রতিষ্ঠানটির এই বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে একই সাথে প্রযুক্তিগত উৎকর্ষের অনন্য বিকাশ এবং অটোমোটিভ খাতে নতুন দিগন্তের উন্মোচন উদযাপিত হয়েছে। এ প্রসঙ্গে বিওয়াইডি’র চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ওয়াং চুয়ানফু জানান, পিএইচইভি প্রযুক্তির বিশ্ববাজারে সেরার অবস্থানটি দখল করে নিয়েছে বিওয়াইডি।

শক্তিশালী এক্সেলারেশন, জ্বালানি সাশ্রয়, সেরা এনভিএইচ পারফরম্যান্স, স্বাচ্ছন্দ্যদায়ক ড্রাইভিং, পরিবেশবান্ধবতা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ওপর ভর করে পিএইচইভি’র বাজারকে আরও সম্প্রসারিত করছে বিওয়াইডি’র পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি। বিওয়াইডি’র বিদ্যুৎকেন্দ্রিক পাওয়ারট্রেইন, সব ধরণের আবহাওয়ার সাথে মানানসই সর্বাধুনিক ফুল-ভেহিকল থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, এবং বিদ্যুতায়ন ও বুদ্ধিমত্তার ব্যবহারে নিরবচ্ছিন্ন সমন্বয় করতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক (ই/ই) আর্কিটেকচার ব্র্যান্ডটির ‘লিপ ফরোয়ার্ড’ প্রচেষ্টার সেরা উদাহরণ দেয়। এর সার্বিক থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম গাড়ির ব্যাটারি, ইঞ্জিন বে ও কেবিন জুড়ে তাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম, যেটি এই খাতে বিওয়াইডি’ই প্রথম নিয়ে এসেছে।

নবায়নযোগ্য জ্বালানি নির্ভর গাড়ির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, আর এই যাত্রায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক শক্তি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখছে বিওয়াইডি’র পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিওয়াইডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শীতকালে বাইক-স্কুটার স্টার্ট না নিলে যা করবেন
অটোমোবাইল

শীতকালে বাইক-স্কুটার স্টার্ট না নিলে যা করবেন

রয়্যাল এনফিল্ড নিয়ে এলো নতুন বাইক
অটোমোবাইল

রয়্যাল এনফিল্ড নিয়ে এলো নতুন বাইক

৩৮ হাজার টাকায় এলো নতুন ইলেকট্রিক বাইক
অটোমোবাইল

৩৮ হাজার টাকায় এলো নতুন ইলেকট্রিক বাইক

টপ ড্রাইভার ভাইদের ফ্রি জীবাণুমুক্তকরণ সার্ভিস দিচ্ছে “ট্রাক লাগবে”
অটোমোবাইল

টপ ড্রাইভার ভাইদের ফ্রি জীবাণুমুক্তকরণ সার্ভিস দিচ্ছে “ট্রাক লাগবে”

বাংলাদেশে কারখানা খুলবে রয়েল এনফিল্ড
অটোমোবাইল

বাংলাদেশে কারখানা খুলবে রয়েল এনফিল্ড

অবশেষে কর্মী ছাঁটায়ের কারণ জানালো পাঠাও
অটোমোবাইল

অবশেষে কর্মী ছাঁটায়ের কারণ জানালো পাঠাও

Load More

ট্রেন্ডিং টপিক

এমডিএম লক সমস্যায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়া স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

নগদ টাকায় কিনেও ফোনে এমডিএম লক, ওয়ারেন্টি সেবা দিতে অস্বীকৃতির অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গিকবেঞ্চে ফাঁস হলো ‘স্যামসাং গ্যালাক্সি এ৫৮’ ও ‘গ্যালাক্সি এ৩৮’-এর তথ্য, থাকছে অ্যান্ড্রয়েড ১৭
প্রযুক্তি সংবাদ

গিকবেঞ্চে ফাঁস হলো ‘স্যামসাং গ্যালাক্সি এ৫৮’ ও ‘গ্যালাক্সি এ৩৮’-এর তথ্য, থাকছে অ্যান্ড্রয়েড ১৭

চলতি বছরের শুরুতে ভারতের বাজারে মিডরেঞ্জ স্মার্টফোন হিসেবে...

ভিভোর এই স্মার্টওয়াচ এক চার্জে চলবে ২৫ দিন

ভিভোর এই স্মার্টওয়াচ এক চার্জে চলবে ২৫ দিন

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

ভ্যাট তদন্তের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা

ভ্যাট তদন্তের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 May 2024

পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি নিয়ে এলো বিওয়াইডি

Techzoom.TV |
TechzoomTV