Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইলে কথা ও ইন্টারনেটের খরচের সঙ্গে বাড়ল সিম ট্যাক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 6 June 2024
মোবাইলে কথা ও ইন্টারনেটের খরচের সঙ্গে বাড়ল সিম ট্যাক্স
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন এখন সবার কাছেই অতি প্রয়োজনীয় একটি যোগাযোগের মাধ্যম। কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ব্যবহারের কারণে জীবনযাত্রার নিত্য প্রয়োজনীয় অনুষঙ্গ এই মোবাইল ফোন। নতুন বাজেটে মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের ওপর আরও ৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মোবাইলে কথা বলা ও ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্ক আরো ৫ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একইসঙ্গে নতুন অর্থবছরে সিম ট্যাক্স আগের চেয়ে আরো ১০০ শতাংশ বাড়িয়ে ৩০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে দেয়া ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই প্রস্তাব করেন তিনি। এই প্রস্তাবানায় উচ্চবিত্ত থেকে শুরু মধ্যবিত্ত, নিম্নবিত্তদের কাছে মোবাইল ফোনে কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে জীবনের নানা প্রয়োজন মেটানোর খরচ আরও বাড়বে।

প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই নতুন এ শুল্ক হার কার্যকর করবে মোবাইলফোন অপারেটরগুলো। একটি মোবাইল অপারেটর কোম্পানির যোগাযোগ বিভাগের কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, ‘বাজেট ঘোষণার জন্য অর্থমন্ত্রী জাতীয় সংসদে বক্তব্য দেওয়া শুরু করলেই এ সংক্রান্ত আদেশ (এসআরও) পাঠানো হয়। ফলে বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টার পর থেকেই নতুন হারে গ্রাহকের কাছ থেকে কর কর্তন শুরু করা হতে পারে।’

সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে ১০০ টাকা রিচার্জ করলে সরকার ২৮ টাকা শুল্ক-কর পাবে এবং বাকি অর্থের সমপরিমাণ টকটাইম পাবেন মোবাইল গ্রাহক। কেননা, আগে মোবাইলফোনের কল রেটের ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং ১৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এখন তা আরও ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের ১ শতাংশ সারচার্জ দিতে হবে। অর্থাৎ নতুন করে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানোয় একজন গ্রাহক এখন ১০০ টাকার রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর ৬৯ টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন।

অপরদিকে বাজেট প্রস্তাবে এবার প্রতিটি সিমকার্ড বা ই-সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করার প্রস্তাব করায় এক্ষেত্রেও খরচ বাড়বে।

প্রসঙ্গত, দেশে সর্বপ্রথম ৮০০ টাকা দিয়ে এই সিম ট্যাক্সের যাত্রা। এরপর ২০১১-১২ অর্থবছরের তা ২০০ টাকা কমিয়ে ৬০০ টাকা করা হয়। পরে এই ট্যাক্স অর্ধেক কমে আসে ৩০০ টাকায়। তবে ২০১৫-১৬ অর্থবছর হতে সিম ট্যাক্স ১০০ টাকায় নামিয়ে আনা হয়। পরে ২০১৯-২০ অর্থবছরে সিম ট্যাক্স ফের দ্বিগুণ করে ২০০ টাকা করা হয়েছিলো।

বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, ৪০ শতাংশ নাগরিককে টেলিযোগাযোগ সেবা থেকে বঞ্চিত করবে প্রস্তাবিত বাজেট। ২০৪১ সালের মধ্যে শতভাগ মানুষকে টেলিযোগাযোগ ইন্টারনেট সেবার আওতায় আনার পরিকল্পনা সেখানে সিমট্যাক্স ও সেবার ক্ষেত্রে কর বৃদ্ধির কারণে সেবার বাইরে থাকা নাগরিকদের সংযুক্তি থেকে দূরে সরিয়ে রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাজেট ২০২৪-২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

এডিএন টেলিকমের আয় কমেছে ১৭ শতাংশ
অর্থ ও বাণিজ্য

এডিএন টেলিকমের আয় কমেছে ১৭ শতাংশ

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৪ শতাংশ সুদে আসছে ১০ হাজার কোটি টাকার প্রণোদনা
ই-কমার্স

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৪ শতাংশ সুদে আসছে ১০ হাজার কোটি টাকার প্রণোদনা

সেরেব্রাসের সঙ্গে ১ হাজার কোটি ডলারের কম্পিউটিং চুক্তি ওপেনএআইয়ের
প্রযুক্তি বাজার

সেরেব্রাসের সঙ্গে ১ হাজার কোটি ডলারের কম্পিউটিং চুক্তি ওপেনএআইয়ের

ক্রিপ্টোকারেন্সি  বিনিয়োগের ফাঁদে যেভাবে হচ্ছে সাইবার অপরাধ : সফোস
প্রযুক্তি সংবাদ

ক্রিপ্টোকারেন্সি  বিনিয়োগের ফাঁদে যেভাবে হচ্ছে সাইবার অপরাধ : সফোস

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
লিড স্টোরি

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!

সনি র‍্যাংগসের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা
অর্থ ও বাণিজ্য

সনি র‍্যাংগসের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 June 2024

মোবাইলে কথা ও ইন্টারনেটের খরচের সঙ্গে বাড়ল সিম ট্যাক্স

Techzoom.TV |
TechzoomTV