Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবকাঠামো সংকট ও অপ্রতুল অর্থায়ন তথ্যপ্রযুক্তি খাতের বড় প্রতিবন্ধকতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ জুন ২০২৪
অবকাঠামো সংকট ও অপ্রতুল অর্থায়ন তথ্যপ্রযুক্তি খাতের বড় প্রতিবন্ধকতা
Share on FacebookShare on Twitter

দেশের গ্রামীণ জনপদে তথ্যপ্রযুক্তি খাতের অবকাঠামো সংকট, বিদ্যুৎ সরবরাহ, ইন্টারনেটের সংযোগ স্বল্পতা তথ্য-প্রযুক্তির প্রসারে বড় বাধা হয়ে আছে। এ খাতের স্টার্টআপ ও এসএমইগুলো (ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান) অপ্রতুল অর্থায়নের কারণে প্রবৃদ্ধি নিয়ে আসতে পারছে না। উচ্চ করের বোঝা, প্রণোদনা সংকট, উচ্চ ব্যয় নির্বাহ, সরকারের নীতি সহায়তার অপ্রতুলতা, ডিজিটাল লিটারেসির অভাব এ খাতের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১১ জুন) রাজধানীর বেসিস অডিটোরিয়ামে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আইসিটির গুরুত্ব’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে বেসিস ও পিআরআই।

আহসান এইচ মনসুর বলেন, জাতীয় তথ্যপ্রযুক্তি নীতিমালা অনুযায়ী ২০৩১ সাল অথবা উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া পর্যন্ত সফটওয়্যার ও আইটিইএস খাতে কর অব্যাহতি চলমান রাখা উচিত। স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়ন করতে হলে ২০৩১ থেকে ২০৪১ সাল পর্যন্ত ন্যূনতম ২ থেকে ৫ শতাংশ কর বাস্তবায়ন করা যেতে পারে। আর বৈশ্বিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এ খাতের ২০ শতাংশ এবং ফ্রিল্যান্সারদের জন্য ২০২৬ সাল পর্যন্ত ৪ শতাংশ প্রণোদনা বরাদ্দ করা উচিত।

তিনি বলেন, আইসিটি খাতকে এগিয়ে নিতে হলে বিনিয়োগ আকর্ষণ করতে হবে। এ বিনিয়োগ হয়তো বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এটি খুবই গুরুত্বপূর্ণ। সরকার, বাংলাদেশ ব্যাংক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আইসিটি খাতকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে। বাণিজ্যিক ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকের গাইড করা উচিত। এছাড়া বাংলাদেশ ব্যাংক বিশেষ বাজেটের মাধ্যমে এ খাতকে এগিয়ে নিতে পারে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাজারে আমাদের রফতানি বৃদ্ধি করতে হলে বাজারের চাহিদা অনুযায়ী পণ্য নিয়ে যেতে হবে। আমরা সব মার্কেটেই আছি, আমাদের বাজারের আকার যে ছোট এমন কিন্তু নয়। আমাদের পোর্টফোলিও ছোট। দেশে আমাদের পণ্য উৎপাদনের সক্ষমতা থাকতে হবে। আমাদের আড়াই হাজার কোম্পানি আছে, প্রতিবছর ২০০ কোম্পানি এখানে নতুন করে আসছে।

সভাপতির বক্তব্যে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বলেন, প্রযুক্তি খাতের বড় কাঁচামাল দক্ষ মানবসম্পদ। আমাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর ওপর ২৭ দশমিক ৫ শতাংশ কর ধার্য করা আছে। এ খাতকে কর অব্যাহতি দেয়া হলে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠত এবং আমরা দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারতাম। এনবিআরের সিস্টেম ডেভেলপ করার জন্য যখন ভিয়েতনামের কোম্পানিকে দায়িত্ব দেয়া হয় তখনো আমাদের সক্ষমতা ছিল, এখনো আমাদের সক্ষমতা আছে। ভ্যাট অটোমেশন আমরা করতে পারি, কীভাবে একটি পণ্যকে ট্র্যাক করা সম্ভব সে কথাও আমরা এনবিআরকে বলেছি। এসএমইর জন্য ২৭ দশমিক ৫ শতাংশ কর হলে এবং বড় করপোরেটদের জন্য একই হারে কর হলে এসএমইগুলো দাঁড়াবে কী করে। তাদের কর কমিয়ে দিন, কর দেয়ার ক্ষেত্রে তাদের অভ্যস্ত করান। তাহলে কর আদায় বৃদ্ধি হবে।

গার্মেন্টস, শিক্ষা, চিকিৎসাসহ প্রায় সব ক্ষেত্রেই আইসিটি অন্তর্ভুক্ত উল্লেখ করে বেসিস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ বলেন, আমাদের দেশীয় কোম্পানির সক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় অনেকাংশে বেড়েছে, এই সক্ষমতা কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়ন করা সম্ভব। এ সময় বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বেসিসের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনে উন্নত ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করবে অনর
নির্বাচিত

স্মার্টফোনে উন্নত ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করবে অনর

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
ই-কমার্স

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

১ জুলাই এর আগের সচল হ্যান্ডসেট বন্ধ হবে না
প্রযুক্তি সংবাদ

১ জুলাই এর আগের সচল হ্যান্ডসেট বন্ধ হবে না

সরকারি সহায়তা পাবে জাপানের র‍্যাপিডাস
প্রযুক্তি বাজার

সরকারি সহায়তা পাবে জাপানের র‍্যাপিডাস

বড় কভার ডিসপ্লে ও ডেডিকেটেড ‘Moto AI’ বাটন: আসছে মটোরোলা রেজর ৭০ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

বড় কভার ডিসপ্লে ও ডেডিকেটেড ‘Moto AI’ বাটন: আসছে মটোরোলা রেজর ৭০ আল্ট্রা

এনইআইআর চালুতে আর্থিক প্রতারণা ও জালিয়াতি কমবে : ফয়েজ আহমদ তৈয়্যব
নির্বাচিত

এনইআইআর চালুতে আর্থিক প্রতারণা ও জালিয়াতি কমবে : ফয়েজ আহমদ তৈয়্যব

Load More

ট্রেন্ডিং টপিক

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার
অটোমোবাইল

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি
প্রযুক্তি বাজার

গেমারদের জন্য নতুন দানব: ইনফিনিক্স আনল ‘GT 50 Pro 5G’, থাকছে শোল্ডার বাটন ও ৬৫০০ mAh ব্যাটারি

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে
ফিচার

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix